কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে সাদিক (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, খিলদা গ্রামের খোকন মিয়ার ছেলে সাদিক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার অনেক সময় পেরিয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তার শয়নকক্ষের দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কালিহাতী থানার উপপরিদর্শক দাবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কালিহাতী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।











