শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশেষ সংবাদ

টাঙ্গাইলে কি কোন শিক্ষানুরাগী নাই? প্রশ্ন জেলাবাসীর

কুমিল্লার বাসিন্দাকে টাঙ্গাইলের কলেজের সভাপতি করায় জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি

আগস্ট ৫, ২০২৫ — শ্রাবণ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:১৭ অপরাহ্ণ
in বিশেষ সংবাদ, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
কুমিল্লার বাসিন্দাকে টাঙ্গাইলের কলেজের সভাপতি করায় জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি

কুমিল্লার বাসিন্দাকে টাঙ্গাইলের কলেজের সভাপতি করায় জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি

টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিংবডি কমিটির সভাপতি মনোনীত করে কুমিল্লার বাসিন্দা মুহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যক্তির নাম ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর থেকেই জেলাব্যাপী শুরু হয়েছে নানামূখী আলোচনা-সমালোচনা। কুমিল্লার একজন বাসিন্দাকে টাঙ্গাইলের একটি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দেয়ার জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখানে জেলাবাসীর একটি প্রশ্ন উঠে এসেছে, টাঙ্গাইলে কি কোন শিক্ষানুরাগী নাই?

জানা যায়, টাঙ্গাইল শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করা হয়। তিনি টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দা নন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রয়াত আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) তার ঘনিষ্ঠ বন্ধু। সেই প্রভাব খাটিয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন। এর প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

কলেজ সূত্রে জানা যায়, গর্ভনিংবডি গঠনের জন্য অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, হিতৈষী সদস্য, দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচনের লক্ষ্যে গত ৩০ এপ্রিল তফসীল ঘোষণা করা হয়। ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়। ৬ মে থেকে ৭ মে পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হয়। ৮ মে মনোনয়ন পত্র বাছাই করা হয়। ১২ মে মনোনয়ন আপত্তি ও নিষ্পত্তি করা হয়। ১৩ মে প্রার্থীতা প্রত্যাহার করা হয়। ১৪ মে চ‚ড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেয়া হয়। ১৮ মে কলেজ প্রাঙ্গনে ভোটারদের ভোট গ্রহণ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার গত ২৩ জুন অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলামকে সভাপতি ও মো. শফিকুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করে কলেজের অধ্যক্ষ বরাবর চিঠি প্রেরণ করেন। তবে কলেজে খোঁজ নিলে জানা যায়, অধ্যাপক নজরুল ইসলামকে কলেজের কেউই তাকে আগে থেকে চিনতো না।

অভিভাবক ও শিক্ষকদের মন্তব্য –

এই বিষয়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের বেশ কয়েকজনের অভিভাবক বলেন, যেহেতু প্রতিষ্ঠানটি টাঙ্গাইলের, তাই টাঙ্গাইলের মানুষ এই প্রতিষ্ঠানের সভাপতি হলে তিনি প্রতিষ্ঠানটি ভালভাবে পরিচালনা করতে পারবেন। এছাড়া তিনি এখনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকত করছেন। তাই তিনি ইচ্ছা করলেই এই প্রতিষ্ঠানে সময় দিতে পারবেন না। তাই টাঙ্গাইলের অন্য যেকোন শিক্ষিত শিক্ষানুরাগী ব্যক্তিকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রধান করার দাবি তাদের।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা প্রতিষ্ঠানটির বেশ বিভিন্ন বিভাগের অনেক শিক্ষক ঘটনাটির তীব্র প্রতিবাদ জানান। এসময় তারা বলেন, আমাদের টাঙ্গাইলে কি কোন শিক্ষানুরাগী নাই? কুমিল্লার মানুষকে ধরে এনে আমাদের টাঙ্গাইলের কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বানাতে হবে?

জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের মন্তব্য –

এবিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ বলেন, টাঙ্গাইলের কোন শিক্ষানুরাগী কলেজটির সভপতি নির্বাচিত হলে, যে কোন সমস্যা নিয়ে দ্রæততম সময়ে তার যোগযোগ করে সমাধানের উদ্যোগ নেয়া যেত। এতে কলেজের ও শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি পেত বলে মন্তব্য করেন এই ছাত্র নেতা।

জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন বলেন, কলেজটি টাঙ্গাইলের। সেই ক্ষেত্রে টাঙ্গাইলের কেউ যদি সভাপতি মনোনীত হতো, তাহলে কলেজ, কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে পারতো।

এই বিষয়ে বাংলাদেশ জামায়েত ইসলামী টাঙ্গাইলের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে একজন শিক্ষক সবচেয়ে উপযোগী। তবে সেটা টাঙ্গাইলের কোন শিক্ষানুরাগী ব্যক্তি হলে আরো ভালো হয় বলে মতমত প্রকাশ করেন তিনি।

জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক আহবায়ক আলামিন বলেন, যিনি শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের ভালমন্দের খোঁজখবর সবসময় নিতে পারবে তাকেই এই দায়িত্বে দেয়া উচিত। সেটা আমাদের টাঙ্গাইল জেলার মানুষ হলে ভালো হয়। টাঙ্গাইলের মানুষ শিক্ষা, সাংস্কৃতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে বাংলাদেশের মানুষের মধ্যে এগিয়ে আছে। কুমিল্লার একজন মানুষকে টাঙ্গাইলের একটি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি করাটাকে টাঙ্গাইলের জন্য অপমান হিসেবে দেখছেন তিনি।

জেলা বিএনপির সভাপতি ও কলেজের গর্ভনিংবডির সভাপতি প্রার্থী হাসানুজ্জামীল শাহীন বলেন, এটা টাঙ্গাইলবাসীর জন্য অপমানজনক। টাঙ্গাইলে কি এরকম কোন শিক্ষানুরাগী নাই, যিনি মাহমুদুল হাসান কলেজের পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারে? তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি বলেন, টাঙ্গাইলের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য যাকে মনোনীত করা হয়েছে, তার বাড়ি টাঙ্গাইলে না। তার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে। তার শ্বশুর আব্দুর রাজ্জাক ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ভুল বুঝিয়ে, ক্ষমতার অপব্যবহার করে সভাপতি হয়েছেন।

এসময় তিনি মেজর জেনারেল মাহমুদল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে টাঙ্গাইলের যে কোন শিক্ষিত, ভদ্র ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি করার দাবি জানান।

কলেজ কর্তৃপক্ষের মন্তব্য –

এ ব্যাপারে মাহদুল হাসান কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এডহক কমিটির সভাপতি মনোনীত হয়ে আসেন ছয় মাসের জন্য। তারপর আরো তিন মাসের জন্য বর্ধিত করা হয়। এরপর তিনিই আবার বিশ্ববিদ্যালয় থেকে গভর্নিংবডির সভাপতি হিসেব মনোনীত হয়ে আসেন। এখন আমাদের উনার সাথেই কাজ হবে। এবার তিনি সভাপতি হলেও আমরা প্রতিষ্ঠান থেকে তার নাম প্রস্তাবনা পাঠাই নাই। আমরা সভাপতি পদে তিনজন ও বিদ্যোৎসাহী সদস্য পদে তিনজনের নাম পাঠিয়েছিলাম।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কুমিল্লাকুমিল্লার বাসিন্দাকে টাঙ্গাইলের কলেজের সভাপতি করায় জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টিটাঙ্গাইলরাজনীতিশিক্ষাসভাপতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে এককালে বয়ে যাওয়া শ্যামাবুর খাল দখলের কারণে আজ বিলুপ্ত হয়ে গেছে। শহরের প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে লৌহজং নদী থেকে উৎপত্তি হয়ে খালটি তৎকালীন...

টাঙ্গাইলের পর নোয়াখালীতে সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ মিললো

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ অপরাহ্ণ
0

উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিং তৈরিতে নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার এবং নিম্নমানের কাজের অভিযোগ উঠার পর তার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় সরকার...

দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
0

নিতে গিয়ে কামরান পারভেজ ইভান নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকোল এলাকার খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। আহত কামরান পারভেজ ইভান গ্রীণ টিভির...

নাগরপুরে তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

নাগরপুরে তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে পারিবারিক কলহ ও বিবাহবিচ্ছেদের জেরে নিলুফা আক্তার মিলু (৪০) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজ...

সরকারি যদুনাথ কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস

সরকারি যদুনাথ কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ...

Next Post
টাঙ্গাইলে বিএনপি'র দুই গ্রুপের হামলা-ধাওয়া, ইসলামী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশ

টাঙ্গাইলে বিএনপি'র দুই গ্রুপের হামলা-ধাওয়া, ইসলামী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশ

সর্বেশষ

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের পর নোয়াখালীতে সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ মিললো

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ অপরাহ্ণ
মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৮ অপরাহ্ণ
হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In