সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

কেন্দুয়ায় কোরবানির পশুর আমদানি চাহিদার চেয়ে বেশি আশাবাদী খামারিরা

জুন ৩, ২০২৫ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
in সারাদেশ
A A
কেন্দুয়ায় কোরবানির পশুর আমদানি চাহিদার চেয়ে বেশি আশাবাদী খামারিরা

কেন্দুয়ায় কোরবানির পশুর আমদানি চাহিদার চেয়ে বেশি আশাবাদী খামারিরা

আর মাত্র তিন দিন পর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া প্রতিকূল থাকলেও সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে কোরবানির পশুর হাট।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে চাহিদার চেয়ে বেশি সংখ্যক কোরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

আরও পড়ুন

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

ঘরে বসে আয়ের সুযোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী

দপ্তরের তথ্য অনুযায়ী, কেন্দুয়ায় এ বছর কোরবানির পশুর চাহিদা ছিল ১১ হাজার ৮৮৪টি। অথচ প্রস্তুত রয়েছে আরও ৮৮৪টি বেশি পশু, যা স্থানীয় চাহিদা মেটানোর পর দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা যাবে।

উপজেলার খামারগুলোতে বর্তমানে ষাঁড় ৯,২২৮টি, গাভী ১২৪টি, বলদ ২টি, ছাগল ২,২৪৫টি ও ভেড়া ২৮৫টি কোরবানির জন্য প্রস্তুত। ১২টি নিবন্ধিত খামারের পাশাপাশি শতাধিক অনিবন্ধিত খামার ও গ্রামের গৃহস্থদের পোষা পশু এই হিসাবের বাইরেও রয়েছে।

সরেজমিনে খামার ও বাজার ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তে খামারিরা পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ পশু গোসল করাচ্ছেন, কেউ খাওয়াচ্ছেন। আবার অনেকে খামারে গিয়ে পশু দেখে যাচ্ছেন—যাচাই-বাছাইয়ের পরই কিনবেন বলে জানান তারা।

কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামের রাজুর খামারের দেখভালকারী আক্তার হোসেন জানান, “আমরা কোরবানির জন্য ১৫টি গরু প্রস্তুত করেছি। প্রতিদিন দুই বেলা গোসল করানো হয়, খাওয়ানো হয় পুষ্টিকর খাবার। গত কয়েক দিনের বৃষ্টিতে বাজারে ভিড় কম ছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।”

মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের খামারি রাশিদা বেগম জানান, “প্রতি বছরই ছোট-বড় গরু কিনে লালন পালন করি। এবারও আশাবাদী ভালো দাম পাবো। ৩০ বছর ধরে এই কাজ করছি, পরিবারসহ সবাই এতে জড়িত।”

কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, “খামারগুলোতে নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ যেন ক্ষতিকর উপায়ে গরু মোটাতাজা না করতে পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি হাটে পশু চিকিৎসার জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।”

তিনি আরও জানান, “বাজার মনিটরিংসহ পশু স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলছে। আশা করি, সুস্থ-সুন্দরভাবে এবার ঈদের কোরবানি সম্পন্ন হবে।”

এদিকে, বিদেশ থেকে পশু আমদানি না হওয়ায় দেশীয় খামারিরা এবার ভালো দামে গরু বিক্রির আশা করছেন। বৃষ্টির প্রভাব কাটিয়ে জমে উঠছে হাট, শেষ মুহূর্তে বিক্রির গতি আরও বাড়বে বলেই মনে করছেন সবাই।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24কেন্দুয়ায় কোরবানির পশুর আমদানি চাহিদার চেয়ে বেশি আশাবাদী খামারিরাখবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৯ অপরাহ্ণ
0

রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোও এখন আর বায়ুদূষণের ঝুঁকি থেকে মুক্ত নয়। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, বর্জ্য পোড়ানো এবং আশপাশের এলাকার দূষিত বাতাস মিলিয়ে গুলশান, বনানী, বারিধারা ও...

ঘরে বসে আয়ের সুযোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী

ঘরে বসে আয়ের সুযোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৩ অপরাহ্ণ
0

প্রশিক্ষণ শেষে হাতে এসেছে সেলাই মেশিন। এবার ঘরে বসেই কাজ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে লালমনিরহাটের ১০০ নারীর। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের বিনা মূল্যের প্রশিক্ষণ শেষে...

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
0

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি ও ব্যবসায়ীদের ব্যয়সংকট নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনিক জটিলতা ও অতিরিক্ত খরচের বিষয়টি সামনে এনেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান...

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
0

স্বল্পমূল্যের অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র কিনে ব্যবহার করছেন অনেক পরিবার। কিন্তু এসব পাত্র তৈরিতে ব্যবহৃত বাতিল ধাতু থেকেই খাবারে ঢুকে পড়তে পারে বিষাক্ত সীসা। নতুন এক গবেষণায় দেখা গেছে,...

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল...

Next Post
বাজেট প্রত্যাশার চেয়ে হতাশাজনক: সিপিডি

বাজেট প্রত্যাশার চেয়ে হতাশাজনক: সিপিডি

সর্বেশষ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In