মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এঘটনায় ৭টি ঘোড়ার জবাই করে মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০ টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাঁড়, চামড়া পড়ে দেখতে পাই। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গা জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে তিনটি জবাই ঘোড়ার মাংস নিতে পারেনি, ৭টি ঘোড়ার মাংস নিতে পেরেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০ টি ঘোড়া জবাই করা হয়েছে। ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কিভাবে বাজার থেকে গরুর মাংস কিনবে। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী পরিত্যক্ত বাড়িতে ১০ টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা, রাত ১ টা থেকে ৪টার মধ্যে ঘোড়া গুলো জবাই করে। ভোর হয়ে গেছে এইজন্য ৭টি ঘোড়ার মাংস নিতে পারে, তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ধারণা করছি, অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।











