খবর বাংলা ডেস্ক :
গুমের অভিযোগে সাবেক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ এবং ২৪ জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে এদের গ্রেপ্তার দেখানোর আবেদন ট্রাইব্যুনাল-২-তে দাখিল করা হয়েছে।
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
অন্যদিকে, মানবপাচার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীরও পাঁচ দিনের রিমান্ড ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অনুমোদন করেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











