মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আইন আদালত

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
in আইন আদালত
A A
চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাগজ-কলমে ৫০ শয্যা হলেও এখনো চলছে ৩১ শয্যার আদলে। ৩ লাখ মানুষের চিকিৎসা সেবায় মাত্র দুজন মেডিকেল অফিসার ও ইউনিয়নভিত্তিক পাঁচজন উপসহকারী মেডিকেল অফিসার। চিকিৎসকসহ নানা সংকটের কারণে রোগীদের অভিযোগের পাহাড় মাথায় নিয়ে চলছে আশাশুনির স্বাস্থ্য ব্যবস্থা।

সরেজমিন দেখা গেছে, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০১৫ সালে খাতা কলমে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে তা আর হয়ে ওঠেনি। এখনো চলছে ৩১ শয্যার আদলে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ কুমার গোলদার, মেডিকেল অফিসার ডা. প্রসুন মণ্ডল, ডা. এস এম নাঈম হোসেন নয়ন ও আয়ুর্বেদিক চিকিৎসক ডা. আমিনুল ইসলাম কর্মস্থলে আছেন।

ডেন্টাল সার্জন ডা. ইমরান হোসেন গত ৪ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনিংয়ে গেছেন। মঞ্জুরিকৃত জুনিয়র কনসালটেন্ট সার্জারি, মেডিসিন, এনেসথেসিয়া, গাইনি, শিশু, অর্থোপেডিক, চর্ম ও যৌন, চক্ষু, ইএনটি, কার্ডিওলজি, টি.বি বিভাগের চিকিৎসকের পদ প্রায় ২ থেকে ৫ বছর ধরে খালি পড়ে আছে।

সিনিয়র স্টাফ নার্স ২৫ জনের স্থলে আছেন ২৩ জন, ২ জন প্রেষণে অন্যত্র কর্মরত। মিডওয়াইফ নার্স ৪ জনের স্থলে ৩ জন কর্মরত আছেন। ২০২২ সাল থেকে অপারেশন থিয়েটার বন্ধ, ২০২৩ সাল থেকে টেকনেশিয়ানের অভাবে এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম বন্ধ।

তৃতীয় শ্রেণির মঞ্জুরিকৃত প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক তিনটি পদের বিপরীতে আছেন দুজন। এর মধ্যে একজন প্রেষণে টি.বি ক্লিনিকে। চিকিৎসা সহকারী (উপজেলা) দুটি পদের কেউ নেই। চিকিৎসা সহকারী (ইউনিয়ন) ১১টি পদের বিপরীতে ছয়জন কর্মরত আছেন, পাঁচটি পদ অননুমোদিত শূন্য। ফার্মাসিস্টে মঞ্জুরিকৃত পদ দুটি, আছেন একজন তিনিও আবার প্রেষণে অন্যত্র কর্মরত, ফলে কার্যত জনবল শূন্য।

মেডিকেল টেকনিশিয়ান (ল্যাব) দুটি পদের বিপরীতে আছেন একজন, ডেন্টাল বিভাগের টেকনেশিয়ানের পদটি শূন্য। স্যানিটারি ও ইপিআই টেকনিশিয়ান আছেন কিন্তু রেডিও টেকনিশিয়ান নেই। স্বাস্থ্য পরিদর্শক ৪টি পদের বিপরীতে আছেন তিনজন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১১টি পদের বিপরীতে আছেন আটজন, তিনটি পদ শূন্য। স্বাস্থ্য সহকারী ৫৪টি পদের বিপরীতে আছেন ৪৯ জন, পাঁচটি পদ শূন্য।

তৃতীয় শ্রেণির কর্মচারীদের মধ্যে মঞ্জুরিকৃত পদের সংখ্যা ১০৩টি থাকলেও পূরণ আছে ৬৪টি, ৩৯টি পদ শূন্য। চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে মঞ্জুরীকৃত অফিস সহায়ক চারটি পদের বিপরীতে কেউ নেই, ওয়ার্ড বয় তিনটি পদের কেউ নেই, আয়া দুটি পদের কেউ নেই, নিরাপত্তা প্রহরী দুটি পদের কেউ নেই, মালির পদ শূন্য, কুক/মশালচি দুজনের কেউ নেই। সুইপার পাঁচটি পদের বিপরীতে আছেন দুজন। প্রয়োজনীয় সুইপার না থাকায় শৌচাগারগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সব মিলিয়ে চতুর্থ শ্রেণির ১৯ পদে আছেন ১১ জন, বাকি পদ শূন্য। গোটা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নেই আর নেই। এ ছাড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলো কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা আওতায় যাওয়ায় দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি সদস্যরা অনিয়ন্ত্রিতভাবে চলছে, অনেকেই ইচ্ছে হলে অফিসে আসেন, না হলে বন্ধ থাকে। উপজেলা অফিসে তাদের কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। এজন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

সেবা নিতে আসা বলাবাড়িয়া গ্রামের মাধুরী মণ্ডল জানান, ছেলেকে নিয়ে চর্মরোগের চিকিৎসা নিতে এসেছিলাম, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই, জরুরি বিভাগে দেখিয়েছি কিন্তু ওষুধ নেই।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ কুমার গোলদার কালবেলাকে বলেন, জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। জনবল না থাকায় প্রয়োজনীয় সেবা না পেয়ে ইনডোর রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে। সে জন্য ওষুধ বরাদ্দ কম আসছে। এখানে আবাসন ব্যবস্থা খুবই খারাপ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুকনা মৌসুমে পানির লবণাক্ততা বৃদ্ধি পায়, ফলে ব্যবহার্য পানি সংকট তীব্র হয়ে ওঠে। উপজেলা সদরের আশপাশে চিকিৎসকদের প্র্যাকটিস করার সুযোগ না থাকায় অনেকেই এসে বদলি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

কমিউনিটি ক্লিনিকের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, সিএইচসিপি সদস্যদের অবকাঠামো গত উন্নয়ন ও প্রয়োজনীয় ওষুধ বরাদ্দের প্রয়োজন। সব মিলিয়ে উপজেলার ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আমাদের প্রয়োজনীয় জনবল সংকট নিরসনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাহলেই আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে আবার সবাই আধুনিক স্বাস্থ্যসেবা পাবেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আ. সালাম কালবেলাকে বলেন, আশাশুনি হাসপাতালে চিকিৎসক সংকট আছে। বিষয়টি লিখিত আকারে ওপর মহলকে অবহিত করা আছে। ৪৮ বিসিএসে নতুন করে ৪ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। উনাদের পোস্টিং দিলে আমাদের এখানে সংকট দূর হবে বলে আশা করি।

৫০ শয্যা হাসপাতালে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, ৫০ বিশিষ্ট হাসপাতালের প্রশাসনিক অনুমতি পেয়েছি কিন্তু এখনো আর্থিক অনুমতি পাইনি। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো আছে। দ্রুতই আর্থিক অনুমোদন পাব বলে আশা করছি এবং এটা পেলে কার্যক্রম শুরু হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Tags: আশাশুনিউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সচিকিৎসকসংকটসাতক্ষীরা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪২ অপরাহ্ণ
0

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) দুপুরে শুনানি...

স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৭ অপরাহ্ণ
0

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৫৫ লাখ ৯২...

সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে করা হত্যা মামলায় কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতেও জামিন পাননি তিনি। বৃহস্পতিবার (২৯...

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
0

২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে কথিত ‘জঙ্গি অভিযান’-এর নামে সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী...

ক্র'স'ফা'য়া'র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

ক্রস-ফায়া-র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ অপরাহ্ণ
0

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)–এর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি...

Next Post
১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

সর্বেশষ

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In