শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

জ্বালানি সংকটে শিল্প উৎপাদনে বড় পতন, ঋণাত্মক প্রবৃদ্ধি জানালো বিবিএস

জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
জ্বালানি সংকটে শিল্প উৎপাদনে বড় পতন, ঋণাত্মক প্রবৃদ্ধি জানালো বিবিএস

জ্বালানি সংকটে শিল্প উৎপাদনে বড় পতন, ঋণাত্মক প্রবৃদ্ধি জানালো বিবিএস

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দেশে জ্বালানি সংকট, দুর্বল রপ্তানি চাহিদা এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের চাপে শিল্প খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে উৎপাদনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ সাময়িক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের শিল্প উৎপাদন শূন্য দশমিক ২৮ শতাংশ কমেছে।

সোমবার প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ। ফলে করোনা মহামারির সময়ের পর এই প্রথম শিল্প উৎপাদনে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেল।

আরও পড়ুন

সোনার দাম বাড়ার পর আজও অপরিবর্তিত

ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে

এর আগে ২০২০ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোভিড-১৯ লকডাউনের কারণে শিল্প উৎপাদন ১৪ দশমিক ৯৪ শতাংশ কমে গিয়েছিল। এরপর টানা কয়েকটি প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও এবার আবারও উৎপাদন কমেছে।

অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিনের নীতিগত অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং উচ্চ ঋণ ব্যয়ের কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারণে আগ্রহ হারাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. দ্বীন ইসলাম বলেন, এটি কেবল সাময়িক সংকোচন নয়; বরং দেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। তার মতে, সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা উৎপাদন সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে।

অন্যদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, উৎপাদন খাতের এই মন্থরতা মূলত রপ্তানি চাহিদা কমে যাওয়ার সঙ্গে সম্পর্কিত।

শিল্প খাতের এই দুর্বলতার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতেও। বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ।

একই সময়ে কৃষি খাতের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬১ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া দেশের জিডিপির সবচেয়ে বড় অংশজুড়ে থাকা সেবা খাতের প্রবৃদ্ধিও ৭ দশমিক ৩২ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৫২ শতাংশ হয়েছে।

অধ্যাপক দ্বীন ইসলাম মনে করেন, সরকারের প্রণোদনা ও বাজেট সুবিধা শিল্প খাতকে কিছুটা সহায়তা করতে পারে। তবে এসব উদ্যোগের সফলতা নির্ভর করবে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, আর্থিক সংস্কার এবং স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার ওপর।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে নীতিগত অনিশ্চয়তার কারণে অনেক উদ্যোক্তা বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। ফলে বেসরকারি বিনিয়োগে ধীরগতি দেখা দিয়েছে, যার প্রভাব প্রবৃদ্ধির ওপর পড়েছে।

এর আগে বিবিএস ২০২৫-২৬ অর্থবছরের জন্য দেশের সাময়িক জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ নির্ধারণ করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো তুলনামূলক কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বিশ্বব্যাংক ৩ দশমিক ৯ শতাংশ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থনৈতিক প্রবৃদ্ধিজিডিপি প্রবৃদ্ধিজ্বালানি সংকটবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ সংবাদবিবিএসরপ্তানিশিল্প উৎপাদনশিল্প খাত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সোনার দাম বাড়ার পর আজও অপরিবর্তিত

সোনার দাম বাড়ার পর আজও অপরিবর্তিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ
0

টানা তিন দফা কমার পর গত শনিবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই দিন প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম...

ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে

ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ — আশ্বিন ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ
0

ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই সময়ে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। ২০২৫ সালের একই সময়ে যেখানে বাংলাদেশ থেকে ইইউর বাজারে পোশাক রফতানি হয়েছিল প্রায় ৫৪ দশমিক...

আইসিসিবিতে পর্যটন উৎসব, থাকছে ভ্রমণ ও বিনিয়োগের সুযোগ

আইসিসিবির পর্যটন উৎসবে থাকছে ভ্রমণ ও বিনিয়োগের সুযোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৫ অপরাহ্ণ
0

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হতে যাচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। আগামী ১৭ সেপ্টেম্বর...

তরুণ উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

তরুণ উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
0

শুধু ঋণ বিতরণ নয়, উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের প্রতিটি উপজেলায় ব্যাংকগুলোকে স্থানীয় উদ্যোক্তা শনাক্ত,...

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৫ অপরাহ্ণ
0

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।...

Next Post
বিশ্বকাপে ফুটবলের যে রেকর্ড ভাঙতে পারবে না কেউ!

বিশ্বকাপে ফুটবলের যে রেকর্ড ভাঙতে পারবে না কেউ!

সর্বেশষ

ডাকসুর দেয়ালে ইতিহাস, ছবি ছিঁড়ে কি মুছে ফেলা যাবে অতীত?

ডাকসুর দেয়ালে ইতিহাস, ছবি ছিঁড়ে কি মুছে ফেলা যাবে অতীত?

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৬ অপরাহ্ণ
একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাতে

একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাতে

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
৮ মাসে সিঙ্গাপুর গেছে সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি

৮ মাসে সিঙ্গাপুর গেছে সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় দুই শতাধিক চেকপোস্ট

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় দুই শতাধিক চেকপোস্ট

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In