শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলের যমুনা তীরজুড়ে সূর্যমুখীর সোনালি সমারোহ, কৃষকদের নতুন আশার আলো

মার্চ ৫, ২০২৬ — ফাল্গুন ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলের যমুনা তীরজুড়ে সূর্যমুখীর সোনালি সমারোহ, কৃষকদের নতুন আশার আলো

টাঙ্গাইলের যমুনা তীরজুড়ে সূর্যমুখীর সোনালি সমারোহ, কৃষকদের নতুন আশার আলো

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

টাঙ্গাইলের যমুনা নদীর বিস্তীর্ণ তীরজুড়ে এখন সূর্যমুখীর সোনালি আভা। ধু ধু বালুচর আর বেলে-দোআঁশ জমি যেখানে একসময় প্রায় অনাবাদি পড়ে থাকত, সেখানে এখন দিগন্তজোড়া বড় বড় থালার মতো সূর্যমুখী ফুল বাতাসে দুলছে। ভোরের আলো যখন ফুলের ওপর পড়ে, তখন চারপাশে সৃষ্টি হয় এক মায়াবী সৌন্দর্য।

ভোরের শিশিরভেজা ঘাসে সূর্যের প্রথম আলো পড়তেই যমুনা নদীর বাম তীরের টাঙ্গাইল অংশে ঝলমল করে ওঠে সূর্যমুখীর সোনালি হাসি। সবুজ পাতার আড়াল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে নতুন দিনকে স্বাগত জানায়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের পাশাপাশি কৃষকদের মনেও জাগিয়েছে নতুন স্বপ্ন।

আরও পড়ুন

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় মোট ১৭৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৫ হেক্টর, বাসাইলে ৪৬ হেক্টর, কালিহাতীতে ৮ হেক্টর, ঘাটাইলে ১০ হেক্টর, নাগরপুরে ১০ হেক্টর, মির্জাপুরে ১০ হেক্টর, মধুপুরে ১৪ হেক্টর, ভূঞাপুরে ৫ হেক্টর, গোপালপুরে ৫ হেক্টর, সখীপুরে ৩ হেক্টর, দেলদুয়ারে ২০ হেক্টর এবং ধনবাড়ী উপজেলায় ২ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ৮ থেকে ১০ হেক্টর বেশি জমিতে এই ফসলের চাষ হয়েছে।

এবার আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি বিভাগের সহযোগিতার কারণে জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। আগে যেখানে সখের বশে কিছু জমিতে সূর্যমুখী লাগানো হতো, এখন তা বাণিজ্যিক চাষাবাদের মর্যাদা পেয়েছে। দিগন্তজোড়া হলুদ ফুল দেখতে ছাত্র-ছাত্রী, পর্যটক ও নানা বয়সী দর্শনার্থীরা ভিড় করছেন। একই সঙ্গে কৃষকরাও লাভের হিসাব কষতে শুরু করেছেন।

সরেজমিনে যমুনা তীরবর্তী এলাকায় দেখা যায়, যেখানে আগে শুধু বালুচর চোখে পড়ত সেখানে এখন সূর্যমুখীর হলুদ সমারোহ। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন ফুলের পরিচর্যায়। হেমন্তে লাগানো সূর্যমুখী সাধারণত বসন্তে পরিপক্ক হয়। এখন অনেক ক্ষেতের ফুল পূর্ণতা পেয়েছে এবং কয়েকদিনের মধ্যেই বীজ সংগ্রহ শুরু হবে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সূর্যমুখী চাষে খরচ ও পরিশ্রম তুলনামূলক কম কিন্তু লাভ বেশ ভালো। প্রতি বিঘা জমিতে চাষ করতে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে বিঘা প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকার বীজ বিক্রি করা সম্ভব। এছাড়া সূর্যমুখীর খৈল মাছ ও পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এবং শুকনো গাছ জ্বালানি হিসেবেও কাজে লাগে।

স্থানীয় কৃষক নাজিমুদ্দিন, আবুল কালাম, নাজমুল ইসলাম, খবির উদ্দিন ও আব্দুর রহমান জানান, যমুনা তীরের বেলে মাটিতে আগে বাদাম, তিল বা তিশি চাষ হলেও উৎপাদন কম হতো। কিন্তু সূর্যমুখী চাষে খরচ কম এবং ফলন ভালো হওয়ায় তারা এই ফসলের দিকে ঝুঁকছেন। সদর উপজেলার কৃষক ফরমান আলী ও বোরহান তালুকদার বলেন, আগে এসব জমিতে তেমন কোনো ফসল হতো না। এবার কৃষি অফিসের পরামর্শে সূর্যমুখী লাগিয়েছেন এবং ফলন ভালো হওয়ায় তারা আশাবাদী।

কৃষিবিদদের মতে, বাংলাদেশে সূর্যমুখী চাষের প্রধান সময় রবি মৌসুম। সুনিষ্কাশিত বেলে-দোআঁশ বা দোআঁশ মাটি এ চাষের জন্য সবচেয়ে উপযোগী। দেশে সাধারণত বারি সূর্যমুখী-২, বারি সূর্যমুখী-৩, হাইসান-৩৩ (হাইব্রিড) এবং ডিএস-১ জাতের চাষ হয়ে থাকে। বারি সূর্যমুখী-২ জাতের গাছে সাধারণত ৪২ থেকে ৪৪ শতাংশ তেল থাকে।

পুষ্টিবিদদের মতে, সূর্যমুখীর তেল হৃদরোগীদের জন্য উপকারী এবং এতে কোলেস্টেরলের মাত্রা কম। বাজারে সয়াবিন তেলের দাম বাড়ায় স্থানীয়ভাবে উৎপাদিত সূর্যমুখী তেলের চাহিদাও বাড়ছে। ফলে টাঙ্গাইলের এই আবাদ স্থানীয় ভোজ্যতেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন জানান, সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকার বিশেষ প্রণোদনা দিচ্ছে। কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের এই অর্থকরী ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। যমুনার পলিবিধৌত উর্বর মাটি সূর্যমুখী চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় ফলনও হয়েছে আশাতীত। তিনি মনে করেন, সূর্যমুখী চাষ কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কৃষককৃষিকৃষি সম্প্রসারণ অধিদপ্তরচরাঞ্চলটাঙ্গাইলভোজ্যতেলযমুনা নদীসূর্যমুখী চাষ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী...

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ হিন্দুধর্মাবলম্বী মানুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর)...

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স...

ফ্যাসিস্টদের সাথে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে: সালাম পিন্টু এমপি

ফ্যাসিস্টদের সাথে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে: সালাম পিন্টু এমপি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
0

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ...

টাঙ্গাইলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পদে পদোন্নতির জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল...

Next Post
ঘাটাইলে স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঘাটাইলে স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সর্বেশষ

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In