রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলের ৫ দর্শনীয় স্থানে ঘুরে আসুন এক দিনেই, আপনাকে মুগ্ধ করবে

জানুয়ারি ২০, ২০২৫ — মাঘ ৭, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, মধুপুর
A A

ব্যস্ততার ভিড়ে একটু ফুরসত পেলেই সবার ইচ্ছে করে কোথাও ঘুরতে যাওয়ার। যদি এক দিনে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে কোথাও ঘুরে আসা যায়, তাহলে তো কথাই নেই। সেদিক থেকে বেছে নিতে পারেন টাঙ্গাইল জেলাকে। ভ্রমণপিপাসুদের কাছে টাঙ্গাইল বেশ জনপ্রিয় এক স্থান। ঢাকা থেকে দূরত্ব কম হওয়ায় ছুটির দিনসহ বিভিন্ন সময়ে পর্যটকরা ঢুঁ মারেন এ জেলায়। গ্রামের মনোরম পরিবেশ, গভীর বন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক তাৎপর্যের জন্য খ্যাতি রয়েছে টাঙ্গাইল জেলার।

টাঙ্গাইলের ৫ দর্শনীয় স্থান আপনাকে মুগ্ধ করবে, ঘুরে আসুন এক দিনেই
লাইফস্টাইল ডেস্ক

আরও পড়ুন

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

মধুপুর জাতীয় উদ্যান

নিরিবিলি কোনো এক বিকেলে গভীর বনে হারিয়ে যাওয়ার অনুভূতি পেতে টাঙ্গাইলের ২০ হাজার একরেরও বেশি এলাকা জুড়ে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান। শহরের কোলাহল থেকে দূরে প্রশান্তির খোঁজ পেতে মধুপুর জাতীয় উদ্যানকে সেরা জায়গা মনে হয় প্রকৃতিপ্রেমীদের কাছে। অল্পবিস্তর পরিচিত সংরক্ষিত এই বনে রয়েছে হরিণ প্রজনন কেন্দ্র। ফলে এখানে ঘুরতে গেলে প্রকৃতির কোলে বন্যপ্রাণীদের ছুটে বেড়ানোর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে।

কুটিরশিল্পের পণ্য কেনার ইচ্ছা থাকলে উদ্যানের আশপাশের কারিতাস দোকানগুলোতে যাওয়া যেতে পারে। মধুপুর গেলে আনারসের স্বাদ নিতে ভুলবেন-না যেন। এখানকার আনারসের জাত যেমন দেশসেরা, তেমনি দামে সস্তা। ঢাকা থেকে ২ ঘণ্টার পথ পাড়ি দিয়ে মধুপুর শহরে আসার পর কয়েক মিনিট এগোলেই দেখা মিলবে মধুপুর জাতীয় উদ্যানের।

পীরগাছা রাবার বাগান

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধ্যে অন্যতম মনোরম স্থান হলো পীরগাছা রাবার বাগান। এখানকার বাগানে সারিবদ্ধভাবে বেড়ে ওঠা বড় বড় গাছ বছরে দুই ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বর্ষাকালে গাছগুলোতে দেখা যায় সবুজের সমারোহ আর শীতকালে তারা সেজে ওঠে পাতা-ঝরা সৌন্দর্যে। ফলে প্রত্যেক সময়ই বাগানে মাধুর্য বিরাজ করে।

বাগানের ঠিক পূর্বদিকে গেলে পাওয়া যাবে রাবার কারখানা। যেখানে কাঁচা রাবার সংগ্রহ করা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, শিট প্রস্তুতকরণের পুরো প্রক্রিয়া দেখার সুযোগ মিলবে। অনুমতি সাপেক্ষে এখানকার ফুলের বাগানঘেরা রেস্ট হাউজে থাকা যায়।

মধুপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পীরগাছা রাবার বাগানে সিএনজিচালিত অটোরিকশা বা মোটরবাইকের মাধ্যমে যাওয়া যাবে।

টাঙ্গাইল ডিসি লেক

টাঙ্গাইল ডিসি লেক টাঙ্গাইল শহরে অবস্থিত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৩৩ দশমিক ৪৫ একর আয়তনের দৃষ্টিনন্দন ডিসি লেক অবস্থিত।

এখানে রয়েছে ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সুযোগ, শিশু পার্ক, ভাসমান মঞ্চ, আর মঞ্চের ভেতরে রয়েছে ফাস্ট ফুড। এ ছাড়া লেকের পশ্চিম পাশে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। প্রিয়জনকে নিয়ে খানিকটা সুস্থ বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। পাখিদের কৃত্রিম বাসস্থানের পাশাপাশি বিলুপ্তপ্রায় পানকৌড়ি দেখা যায় এই ডিসি লেকে। সবুজে সমারোহ, পাখির কিচিরমিচির শব্দে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এটি।

২০১ গম্বুজ মসজিদ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদ। সুসজ্জিত ২০১টি গম্বুজের এ মসজিদে রয়েছে ৮টি সুউচ্চ মিনার, যার মধ্যে ৪টি ১০১ ফুট এবং বাকি ৪টি ৮১ ফুট উচ্চতার। মসজিদের পশ্চিম দিকের প্রাচীরটি এখনও নির্মাণাধীন।

চমৎকার এ মসজিদটি দেখতে বাস বা ব্যক্তিগত গাড়িতে করে গোপালপুর উপজেলায় পৌঁছাতে হবে। তারপর মসজিদে যাওয়ার জন্য যে কোনো স্থান থেকে পরিবহন পাওয়া যাবে।

আতিয়া মসজিদ

টাঙ্গাইল জেলার অন্যতম আইকনিক ও স্বীকৃতিপ্রাপ্ত নিদর্শন হলো দেলদুয়ার উপজেলার আতিয়া মসজিদ। মুঘল ও সুলতানি আমলের অসাধারণ স্থাপত্যশৈলীর এই মসজিদের নকশা একসময় ১০ টাকার নোটে দেখা যেত।

ছোট পরিসরের এক গম্বুজবিশিষ্ট মসজিদটির নির্মাণশৈলী বেশ আলাদা ধরনের। বাংলায় এ ধরনের মসজিদ নির্মাণশৈলী খুব একটা দেখা যায় না। টাঙ্গাইল শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দক্ষিণে আতিয়া গ্রামে অবস্থিত এই সুন্দর মসজিদটিতে অটোরিকশায় করে যাওয়া যায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আপনাকে মুগ্ধ করবেটাঙ্গাইলের ৫ দর্শনীয় স্থানে ঘুরে আসুন এক দিনেই

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা...

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালচক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়মের অভিযোগে দুটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে...

ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

চিকিৎসকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে সীমিত জনবল নিয়েও রোগীদের আরও ভালো স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা...

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং...

Next Post
ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে বিজিবিও করবে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে বিজিবিও করবে স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বেশষ

মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা

মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In