শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল : ওষুধ ক্রয় টেন্ডারে দেড় কোটি টাকা ভাগাভাগি!

মে ১৮, ২০২১ — জ্যৈষ্ঠ ৪, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৯:৪৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, স্বাস্থ্য ও চিকিৎসা
A A

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরেই এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) সামগ্রী ক্রয় করতে ঔষধপত্র, লিলেন, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ ব্যান্ডেজ কটন, কেমিকেল রি-এজেন্ট এবং আসবাবপত্র সরবরাহে বিভিন্ন অনিয়ম এখন নিয়মে পরিনত হয়েছে।

আরও পড়ুন

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

এতে করে সরকার মোটার অংকের রাজস্ব থেকে বঞ্চিত হলেও লাভবান হচ্ছেন হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সিন্ডিকেটের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরের এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) সামগ্রী ক্রয় করতে ঔষধপত্র, লিলেন, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ ব্যান্ডেজ কটন, কেমিকেল রি-এজেন্ট এবং আসবাবপত্র সরবরাহের জন্য ৬টি গ্রুপে দরপত্র আহ্বান করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ব্যয় ধরা হয় প্রায় পৌনে দুই কোটি টাকা।

সেই দরপত্রে অংশ নেয় প্রান্তিক এন্টারপ্রাইজ, লোটাস সার্জিকাল এবং শামছুল হক ফার্মেসিসহ দেশের বিভিন্ন স্থানের প্রায় ডজনখানেক ঠিকাদারি প্রতিষ্ঠান। হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় ঠিকাদারদের একটি সিন্ডিকেট। পরবর্তীতে এই সিন্ডিকেট এমএসআর সামগ্রী সরবরাহের জন্য ঠিকাদারদের সাথে দর কষাকষি শুরু হয়ে। এ নিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাসভবনে একজন ঠিকাদারের সাথে বৈঠকেও বসেন সিন্ডিকেটের সদস্যরা।

সে সময় ওই ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য এক কোটি ৮০ লাখ টাকা দাবি করেন তারা। সেই দাবি অনুযায়ী এত টাকা দিতে অস্বীকৃতি জানালে সিন্ডিকেটের সদস্যরা অন্য ঠিকাদারদের সাথে বৈঠকে বসেন। পরে সেই কাজ প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে প্রান্তিক এন্টারপ্রাইজ, লোটাস সার্জিকাল এবং শামছুল হক ফার্মেসিকে কাজ দেয়া হয়। আর এই দেড় কোটি টাকা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সরকার দলীয় লোকজন, স্থানীয় প্রভাবশালীদের মধ্যে ভাগবাটোয়ারা করা হয়।

এদিকে ওই তিন ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসআর সামগ্রী সরবরাহ করার আগেই দরপত্রে বরাদ্দ প্রায় পৌনে দুই কোটি টাকার মধ্যে দেড় কোটি টাকাই সিন্ডিকেটের সদস্যদের দিয়ে দেয়ায় তারা কাজ শুরু করতে বিলম্ব করে। পরে তারা হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে একই দরপত্রের জন্য আবার প্রায় আট কোটি টাকা বরাদ্দ আনেন ঠিকাদার ও সিন্ডিকেটের সদস্যরা। পরে সেই বরাদ্দকৃত টাকার অর্ধেক খরচ করে বাকি চার কোটি টাকাই চলে যায় ঠিকাদারদের পকেটে।

এদিকে একই কায়দায় এবারও ২০২০-২০২১ অর্থবছরের এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) সামগ্রী ক্রয় করতে ঔষধপত্র, লিলেন, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ ব্যান্ডেজ কটন, কেমিকেল রি-এজেন্ট এবং আসবাবপত্র সরবরাহের কাজ বাগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পূর্বের ঠিকাদার ও সিন্ডিকেটের সদস্যরা। এতে সহযোগিতা করছেন হাসপাতালের একজন কর্মকর্তা ও কর্মচারী।

এরই ধারাবাহিকতায় এবারও ২০২০-২০২১ অর্থবছরের এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) সামগ্রী ক্রয় করতে ঔষধপত্র, লিলেন, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ ব্যান্ডেজ কটন, কেমিকেল রি-এজেন্ট এবং আসবাবপত্র সরবরাহের জন্য ৬টি গ্রুপে দরপত্র আহবান করে।

এই দরপত্রে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন। এর মধ্যে প্রান্তিক এন্টারপ্রাইজ, লোটাস সার্জিক্যাল এবং শামছুল হক ফার্মেসিসহ ১৯টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। কিন্তু অজ্ঞাত কারণে অন্যান্য সকল দরপত্র বাতিল করে হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তার ও ঠিকাদারের যোগ সাজসে নিজেদের পছন্দমত ঠিকাদার রাফি ও সাফি মেডিকেল হক, জুয়াইরিয়া ইন্টারন্যাশনাল, ফারুক ট্রেডার্স ও মক্কা ট্রেডার্সকে কাজ পাইয়ে দেয়ার জন্য কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের নামে প্রস্তাব প্রেরণ করে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৮ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৬ বিধি ভঙ্গ করে অজ্ঞাত কারণে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রক্রিয়া শুরু করে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা। এ ঘটনায় প্রান্তিক এন্টারপ্রাইজ, লোটাস সার্জিকাল এবং শামছুল হক ফার্মেসি স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন।

অনিয়ম আর একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আর এতে করে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা দিন দিন ব্যাহত হচ্ছে চরমভাবে। এছাড়া প্রতিবছর এই সিন্ডিকেটের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পছন্দের ঠিকাদার দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয়া হচ্ছে। বিনিময়ে সিন্ডিকেটের সদস্যরা ঠিকাদারের কাছ থেকে পাচ্ছেন মোটা অংকের টাকা। এতে করে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের খাতে।

তবে প্রতিবছর যে টাকার দরপত্র আহবান করা হয় সেই অর্থ সঠিকভাবে ব্যয় করলে টাঙ্গাইল জেলাবাসীর চিকিৎসার জন্য যথেষ্ট বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা জানান, প্রথমে দরপত্রের পুরো টাকাই সিন্ডিকেটের মাধ্যমে ভাগবাটোয়ারা করা হয়। পরে আবার আহবানকৃত দরপত্রের নিয়ম অনুযায়ী কাজ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পুনরায় আবার বরাদ্দ এনে তার অর্ধেক কাজ করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান জানান, এ বিষয়ে হাসপাতালের অ্যাকাউন্ট সাহেব ভাল বলতে পারবেন। আপনি অফিসে আসেন। আপনার সাথে সামনাসামনি কথা বলি।

এ বিষয়ে হাসপাতালের হিসাব রক্ষক মজনু মিয়া জানান, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। পরিচালক সাহেবই ভাল বলতে পারবেন। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টেন্ডার দুর্নীতিহাসপাতাল সমাচার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জপুরে দরপত্র আহবান না করেই প্রায় দেড় কোটি ঘনফুট সরকারি বালু বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বংশাই নদী...

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

সরকারি অনুমোদন না পেয়েও অপরিশোধিত তেল পরিশোধনাগার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এবার নির্মাণাধীন ওই প্ল্যান্টে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির অনুমতি...

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই ডাল-পালা ছাঁটাইয়ের নাম করে গাছের অর্ধেকই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিনের...

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

Next Post

এবারের বাজেটেও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

সর্বেশষ

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
৭ নভেম্বর ও ৫ আগস্টের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭ নভেম্বর ও ৫ আগস্টের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In