রবিবার, জুলাই ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শীর্ষ সংবাদ

টাঙ্গাইল ডায়বেটিক হাসাপাতালে ৭ চিকিৎসকের তত্ত্বাবধানে ৮৩ হাজার রোগী

নভেম্বর ১৬, ২০২২ — অগ্রহায়ণ ২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ২:১৯ পূর্বাহ্ণ
in শীর্ষ সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা
A A

টাঙ্গাইল ডায়বেটিক হাসাপাতাল

নিজস্ব প্রতিবেদক : ১৯৮৭ সালে সমিতির মাধ্যমে টাঙ্গাইলে ডায়াবেটিক হাসপাতালের যাত্রা শুরু হয়।

আরও পড়ুন

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

ওই সময় জেলার বিভিন্ন গ্রামের ৪০৮ জন ব্যক্তি শহরের সাবালিয়া এলাকায় হাসপাতালটি নির্মাণ করতে তৎকালীন জেলা প্রশাসককে সহায়তা করেন।

পদাধিকার বলে জেলা প্রশাসক এ হাসপাতালটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

১৬ সদস্য বিশিষ্ট হাসপাতালটিতে চিকিৎসক দেখাতে কোনও রোগীর টাকা লাগে না।

আরো পড়ুন – টাঙ্গাইলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় বসলো মেয়ে

বর্তমানে টাঙ্গাইল ডায়াবেটিক হাসপাতালে কার্ডধারী রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৫৯ জন। কার্ড ছাড়াও অসংখ্য রোগী চিকিৎসা নেন এ হাসপাতালে।

এই রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালে কর্মরত রয়েছে ৭ জন চিকিৎসক।

চিকিৎসা নেয়ার নিয়ম : 

তবে ডায়াবেটিস পরীক্ষা (জিটিটি) করতে নেওয়া হয় ৩৫০ টাকা।

কার্ডধারী (বই) রোগীর ব্লাড সুগার পরীক্ষা করতে প্রতিবার দিতে হয় ১৪০ টাকা করে।

এছাড়াও কার্ড না থাকলে প্রতি পরীক্ষায় দিতে হয় ১৭০ টাকা।

হাসপাতালে বই নিতে লাগে ১০০ টাকা এবং রেজিস্ট্রেশনের জন্য ৮০ টাকা।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রামপর্যায়ে ডায়াবেটিস রোগীদের হাসপাতালমুখী এবং সচেতন করতে ক্যাম্পেইনের কোনও ব্যবস্থা নেই।

হাসপাতালে সরেজমিন কথা হলো রোগীদের সঙ্গে। তারা গ্রামপর্যায়ে মানুষকে সচেতন এবং রোগীদের হাসপাতালমুখী করতে উদ্যোগ নেওয়ার দাবি জানান।

আরো পড়ুন – করটিয়ায় স্কুল কমিটির নির্বাচনে জাল ভোটের অভিযোগ

রোগীদের কথা :

টাঙ্গাইল থানাপাড়ার বাসিন্দা ডায়াবেটিসে আক্রান্ত আনিসুর রহমান জানান, ‘ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ১৯৮১ সালে আমার বাবার মৃত্যু হয়েছে।

এরপর ২০০৪ সালে আমার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে। এরপর ওই সালেই আমি টাঙ্গাইল ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক দেখিয়ে কার্ড নিই। এখনও চিকিৎসা চলছে।

প্রতি মাসে আমার ওষুধ ও বিভিন্ন পরীক্ষা করাতে প্রায় দুই হাজার টাকার মতো খরচ হচ্ছে।’

কালিহাতী উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা জাহানারা বেগম জানান, ‘প্রায় ২০ বছর ধরে আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত।

গত তিন মাস ধরে আমি টাঙ্গাইল ডায়াবেটিক হাসপাতাল চিকিৎসা নিচ্ছি। এর আগে ঢাকার বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। গরিব মানুষের যেন এ রোগ না হয়।’

আরো পড়ুন – চেয়ারম্যান হেকমত সিকদারের অপসারণ দাবি করেছে ৮ ইউপি সদস্য

কর্তৃপক্ষের কথা :

ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম মোল্লা জানান, হাসপাতালটি সমিতির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

হাসপাতাল পরিচালনার জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে।

এটির সভাপতি জেলা প্রশাসক। হাসপাতালটিতে সাত জন চিকিৎসকসহ মোট ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

বর্তমানে হাসপাতালে ৮৩ হাজার ৪৫৯ জন কার্ডধারী রোগী রয়েছে। তবে তাদের মধ্যে কত জন মারা গেছে সেটি বলা যাচ্ছে না। এ তথ্যটি আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, এই মুহূর্তে গ্রামপর্যায়ে ক্যাম্পেইন এবং মারা যাওয়া ব্যক্তিদের তালিকা করার কোনও উদ্যোগ নেই।

প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ক্রমেই রোগীর সংখ্যা বাড়ছে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমাদর টাঙ্গাইলখবরবাংলা২৪.কমচিকিৎসকটাঙ্গাইলডাক্তারডায়াবেটিকহাসপাতাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ, আকস্মিক পরিদর্শন এবং অনিয়ম...

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
0

জ্যৈষ্ঠের শেষ থেকে আষাঢ়ের শুরু—এই সময়টিই বাঙালির বহুল প্রতীক্ষিত ‘মধু মাস’। মৌসুমি নানা রসালো ফলে এখন টইটম্বুর টাঙ্গাইলের শহর ও গ্রামাঞ্চলের বাজার। আম, কাঁঠাল, লটকন, জামরুল, জাম, বেলসহ...

কালিহাতীতে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন, ঝুঁকিতে ১৫ গ্রামের হাজারো মানুষ

কালিহাতীতে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন, ঝুঁকিতে ১৫ গ্রামের হাজারো মানুষ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
0

দেশে এখনো পুরোপুরি বানের পানি না এলেও টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার পানি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। এখনই কার্যকর...

টাঙ্গাইলে নেশা জাতীয় এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে নেশা জাতীয় এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে র‌্যাব-১৪-এর অভিযানে ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ...

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
0

‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক র‍্যালি ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে...

Next Post

টাঙ্গাইলের ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে দুইশতাধিক অসুস্থ, বৃদ্ধার মৃত্যু

সর্বেশষ

পোল্যান্ডে অবৈধ প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

পোল্যান্ডে অবৈধ প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ
ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In