বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল পৌরসভায় প্রায় অর্ধেক কাউন্সিলর প্রার্থী হত্যাসহ বিভিন্ন মামলার আসামি

জানুয়ারি ২৭, ২০২১ — মাঘ ১৪, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, জাতীয়
A A

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবার ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

এদের মধ্যে ১৩ জন হত্যাসহ মোট ৩৪ জন বিভিন্ন সময় নানান অপরাধের সাথে যুক্ত থাকায় মামলার আসামি হয়েছেন।

মনোনয়নপত্রের সাথে জমা দেয়া হলফনামায় প্রার্থীরা নিজেরাই এসব তথ্য উল্লেখ করেছেন।

আর এই অবস্থাকে আশঙ্কাজনক উল্লেখ করছেন সমাজ বিশ্লেষকরা।

মামলা রয়েছে যাদের : ১ নং ওয়ার্ড –

১ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌসের বর্তমানে কোন মামলা নেই; তবে আগে তার বিরুদ্ধে দুইটি হত্যাসহ ছয়টি মামলা হয়েছিল।

এই ওয়ার্ডের অপর প্রার্থী মোমিনুল হক খানের বিরুদ্ধে তিনটি এবং সেলিম সিকদার ও শাহিদুল ইসলাম করিরের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

২ নং ওয়ার্ড –

২ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেনের বিরুদ্ধে তিনটি এবং অপর প্রার্থী শাহজাহান মিয়ার বিরুদ্ধেও অস্ত্রসহ তিনটি মামলা ছিল। মামলাগুলো থেকে তারা খালাস পেয়েছেন।

৩ নং ওয়ার্ড –

৩ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর হেলাল ফকিরের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামার একটি মামলা এবং অপর প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা ছিল। উভয়ের মামলাই নিষ্পত্তি হয়েছে।

৪ নং ওয়ার্ড –

৪ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মীর মইনুল হক লিটনের বিরুদ্ধে বর্তমানে একটি হত্যা মামলা রয়েছে; এছাড়াও তার বিরুদ্ধে আগে একটি হত্যাসহ পাঁচটি সন্ত্রাসী মামলা ছিল।

এই ওয়ার্ডের প্রার্থী আনোয়ার সাদাৎ তানাকার বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা চলমান রয়েছে। আগে তার বিরুদ্ধে একটি মামলা ছিল।

৫ নং ওয়ার্ডের ছয়জন প্রার্থীর কারো বিরুদ্ধে কোন মামলা নেই।

৬ নং ওয়ার্ড –

৬ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর শফিকুল হক শামীমের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দান ও সরকারি কর্মচারিদের মারপিটের একটি মামলা চলমান রয়েছে।

এছাড়া আগে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। তা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

৭ নং ওয়ার্ডে চারজন প্রার্থী রয়েছেন। তাদের কারো বিরুদ্ধে মামলা নেই।

৮ নং ওয়ার্ড –

৮ নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি হত্যাসহ দুইটি মামলা চলমান রয়েছে। অতীতে তার বিরুদ্ধে তিনটি মামলা ছিল, তা থেকে তিনি খালাস পেয়েছেন।

এই ওয়ার্ডের প্রার্থী নূরুল ইসলামের বিরুদ্ধেও বিদ্যুৎ আইনে একটি মামলা রয়েছে।

৯ নং ওয়ার্ড –

৯ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অতীতে একটি হত্যা এবং বিস্ফোরক আইনে একটি মামলা ছিল। যা থেকে তিনি খালাস পেয়েছেন।

১০ নং ওয়ার্ডের তিনজন প্রার্থীর কারো বিরুদ্ধে কোন মামলা নেই।

১১ নং ওয়ার্ড –

১১ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান আলিমের বিরুদ্ধে একটি অগ্নিসংযোগের মামলা ছিল। যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

১২ নং ওয়ার্ড –

১২ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আমিনুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দাঙ্গা-হাঙ্গামার ১০টি মামলা রয়েছে।

এই ওয়ার্ডের মুনসুর রহমানের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা চলমান ও অতীতের একটি মামলা থেকে খালাস পেয়েছেন।

অপর প্রার্থী শহীদ মিয়ার বিরুদ্ধে দুটি সন্ত্রাসী মামলা বিচারাধীন, দুটি থেকে খালাস পেয়েছেন।

১৩ নং ওয়ার্ড –

১৩ নং ওয়ার্ডের প্রার্থী হযরত খানের বিরুদ্ধে অতীতে তিনটি সন্ত্রাসী ছিল, যা থেকে তিনি খালাস পেয়েছেন।

এই ওয়ার্ডের অপর প্রার্থী সোহেল রানার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা রয়েছে।

১৪ নং ওয়ার্ডের তিনজন প্রার্থীর কারো বিরুদ্ধে কোন মামলা নেই।

১৫ নং ওয়ার্ড –

১৫ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুনের বিরুদ্ধে অতীতে তিনটি সন্ত্রাসী মামলা এবং অপর প্রার্থী শহীদুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে দুইটি হত্যাসহ তিনটি মামলা ছিল। সবগুলো থেকেই তারা খালাস পেয়েছেন।

এই ওয়ার্ডের অপর প্রার্থী আরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। আগে তার বিরুদ্ধে আরো চারটি মামলা ছিল।

১৬ নং ওয়ার্ড – 

১৬ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর হাফিজুর রহমানের বিরুদ্ধে অতীতে তিনটি হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা ছিল। সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন।

অপর প্রার্থী শাহ জনির বিরুদ্ধে দুটি হত্যাসহ তিনটি মামলা ছিল। তিনিও সবগুলো থেকে খালাস পেয়েছেন।

১৭ নং ওয়ার্ড –

১৭ নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাজ্জাদ আহমেদের বিরুদ্ধে একটি হত্যাসহ দুইটি মামলা চলমান রয়েছে। আগেও তার বিরুদ্ধে দুটি হত্যাসহ তিনটি মামলা ছিল। তা থেকে খালাস পেয়েছেন।

অপর প্রার্থী আতিকুর রহমানের বিরুদ্ধে একটি জোড়া খুনসহ সাতটি মামলা চলমান রয়েছে। অতীতে তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলা ছিল, যা নিষ্পত্তি হয়েছে।

যৌতুকের কারণে স্ত্রীকে নির্যাতনের মামলার আসামি ছিলেন প্রার্থী কাজী মাহবুবুল করিম। যা থেকে তিনি খালাস পেয়েছেন।

১৮ নং ওয়ার্ড –

১৮ নং ওয়ার্ডের প্রার্থী আসাদুজ্জামান প্রিন্সের বিরুদ্ধে অতীতে একটি এবং সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অতীতে তিনটি মামলা ছিল। মামলাগুলো থেকে তারা খালাস পেয়েছেন।

এবিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি বাদল মাহমুদ বলেন, দেশের রাজনীতির যে অবস্থা তার প্রতিফলন এখানে উঠে এসেছে। এসব মামলাগুলো সব যে রাজনৈতিক কারণে বা ষড়যন্ত্রমূলক হয়েছে তা বলে পার পাওয়া যাবে না।

নির্বাচনে শক্তি প্রয়োগের যে প্রবণতা দেখা যায়, তার ফলেই হয়তো বিভিন্ন মামলায় অভিযুক্তরা প্রার্থী হতে উৎসাহিত হচ্ছেন। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনসন্ত্রাসী প্রার্থী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ ২০ হাজার ২৫৪ টাকা উত্তোলন করলেও বছরের পর বছর ধরে তার অফিস কক্ষেই...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
0

দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৩০ মাস মেয়াদি একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার...

ঢাকার আশপাশে বাড়ছে ভূমিকম্প, বড় ঝুঁকিতে কি রাজধানী?

ঢাকার আশপাশে বাড়ছে ভূমিকম্প, বড় ঝুঁকিতে কি রাজধানী?

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বারবার ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নিয়ে আলোচনা...

নকল বা প্রশ্নফাঁস হলে দায় নেবেন প্রতিষ্ঠানপ্রধান, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

নকল বা প্রশ্নফাঁস হলে দায় নেবেন প্রতিষ্ঠানপ্রধান, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৯ অপরাহ্ণ
0

রাজধানীর আজিমপুরে শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নকল বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের...

ডেঙ্গু ঠেকাতে টাস্ক ফোর্স, অভিযানে প্রতিমন্ত্রী

ডেঙ্গু ঠেকাতে টাস্ক ফোর্স, অভিযানে প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৪ অপরাহ্ণ
0

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা এবং এর প্রজননস্থল ধ্বংসে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার...

Next Post
কালিহাতীতে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু; ট্রাকে আগুন

কালিহাতীতে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু; ট্রাকে আগুন

সর্বেশষ

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ পূর্বাহ্ণ
বাসাইলে সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৭ অপরাহ্ণ
সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
‘একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দিলেন’— রহস্যময় পোস্ট তাসনিম জারার

‘একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দিলেন’— রহস্যময় পোস্ট তাসনিম জারার

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত টাঙ্গাইলের যুবক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত টাঙ্গাইলের যুবক

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In