রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

ঘাটাইলের ইতিহাসে নতুন অধ্যায়

টাঙ্গাইল-৩ আসনে নারী স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা

ডিসেম্বর ২৪, ২০২৫ — পৌষ ১০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইল-৩ আসনে নারী স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা

টাঙ্গাইল-৩ আসনে নারী স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা

প্রতিবেদন:
ঘাটাইল
,
সংবাদ দাতা

টাঙ্গাইলের ঘাটাইলের মাটিতে জন্ম নেওয়া আইনিন নাহার নিপা জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে ইতিহাস সৃষ্টি করেছেন। ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে মনোনয়ন সংগ্রহ করলেন তিনি। তার এই সাহসী পদক্ষেপ ঘাটাইলবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

আইনিন নাহার নিপার রাজনীতির দর্শন ক্ষমতার দম্ভ নয়; বরং দায়িত্ববোধ, জবাবদিহিতা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান ও দলকেন্দ্রিক রাজনীতির বাইরে এসে তিনি মানবিক নেতৃত্বের বার্তা দিচ্ছেন। সচেতন মহলের মতে, তার মনোনয়ন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়—এটি ঘাটাইলের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও নেতৃত্বের প্রতীক।

আরও পড়ুন

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

১৯৯১ সালের ১ জুলাই ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামে জন্ম নেওয়া আইনিন নাহার নিপা সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছেন। তার বাবা আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী এবং মা শাহিনা সিদ্দিক গৃহিণী। তিন বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। পারিবারিক শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বেড়ে ওঠা নিপা বিবাহিত; তার স্বামী হালিম তালুকদার এবং তিনি দুই সন্তানের জননী। গৃহিণী হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা হিসেবেও সক্রিয়।

শিক্ষাজীবনে তিনি কমলাপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ঘাটাইল এস.ই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকার তিতুমীর কলেজ থেকে অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ চালুর প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়াও তার একটি উল্লেখযোগ্য অর্জন।

পরিবারের কেউ সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতিতে আসেন। তার লক্ষ্য ‘শান্তি, সাম্য ও সমঝোতার রাজনীতি’। আইনিন নাহার নিপার ভিশনে ঘাটাইল একটি পরিবার—যেখানে আধুনিকায়ন, পরিকল্পিত উন্নয়ন ও মানবিক মূল্যবোধ একসঙ্গে এগিয়ে যাবে।

তার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে—শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করা, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিসহ সব খাতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা। প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্যখাতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনও তার অগ্রাধিকারে রয়েছে।

আইনিন নাহার নিপা জানান, তার প্রতিটি উদ্যোগ হবে জনসমক্ষে জবাবদিহিতামূলক। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন এবং দ্রুত সমাধান নিশ্চিত করবেন তিনি। তার বিশ্বাস—নেতৃত্ব পাওয়াই শেষ কথা নয়, নেতৃত্ব দিয়ে কী পরিবর্তন আনা গেল সেটাই মুখ্য।

দল-মত নির্বিশেষে সবাইকে ঘাটাইলের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘাটাইলের মানুষই তার শক্তি। দোয়া ও সমর্থন নিয়ে তিনি ঘাটাইলকে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইনিন নাহার নিপাঘাটাইলঘাটাইল রাজনীতিজাতীয় সংসদ নির্বাচনটাঙ্গাইলটাঙ্গাইল-৩নারী নেতৃত্বনারী প্রার্থীস্থানীয় নির্বাচনস্বতন্ত্র প্রার্থী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি...

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, তারেক...

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃহত্তর সিলেট অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন 'জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর (শনিবার)...

পুলিশী বাঁধা পেরিয়ে ফরহাদের ইকবাল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পুলিশী বাঁধা পেরিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের সমর্থকদের বিশাল শোভাযাত্রা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে পুলিশের বাঁধা পেরিয়ে করে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে তার সমর্থকরা। ৭ নভেম্বর (শনিবার) বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ...

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

Next Post
নাগরপুরে অপহরণের ৫ মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

নাগরপুরে অপহরণের ৫ মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

সর্বেশষ

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In