সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home Uncategorized

থাইল্যান্ড গিয়ে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা ড. ইউনূসের

এপ্রিল ৫, ২০২৫ — চৈত্র ২৩, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
in Uncategorized
A A

থাইল্যান্ডে সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন তার পুরোনো বন্ধু থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সঙ্গে। শুক্রবার ব্যাংককের শাংগ্রি-লা হোটেলে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।

শনিবার (৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এ তথ্য জানান।

আরও পড়ুন

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ফতুল্লায় এক রাতে আ”গু’নে পু’ড়ল ২৬টি ঝুটের গুদামের মালামাল

সাক্ষাৎকালে ড. ইউনূস তার বন্ধু থাকসিনের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য, ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তৎকালীন থাই প্রধানমন্ত্রী থাকসিন তার সহকর্মীদের নিয়ে বাংলাদেশ ও গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন। সেখানে ক্ষুদ্রঋণ কর্মসূচির সফলতা দেখে তিনি থাইল্যান্ডে এমন একটি প্রকল্প চালু করার পরিকল্পনা করেন। সেই বছরের জাতীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান থাকসিন।

তারা চিয়াং মাই এবং চট্টগ্রামের মধ্যে বিমান চলাচল পুনঃপ্রবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছিলেন, যার ফলস্বরূপ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিমান ভ্রমণের সময় এক ঘণ্টা কমে এসেছিল। থাকসিন সেই সময়ের উদ্বোধনী ফ্লাইটটি স্মরণ করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদ জিয়া চট্টগ্রাম থেকে চিয়াং মাই পর্যন্ত একসঙ্গে উড়াল দিয়েছিলেন।

এর আগে, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় প্রধান উপদেষ্টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ব্যাংকক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

বিমসটেক দক্ষিণ এশিয়ার আন্তঃআঞ্চলিক জোট। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ জোট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এই জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে একসঙ্গে বসেছেন জোটের সব দেশের সরকারপ্রধানরা। দুই দিনের এই সম্মেলনে কী কী ঘটেছে, আলোচিত সেসব বিষয় তুলে ধরা হলো।

বিমসটেক সম্মেলনে আলোচিত যত বিষয়

নৈশভোজে ইউনূস-মোদি

গতকাল সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি অভিজাত হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়েছে। বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ইউনূস-মোদির বৈঠক

এই সফরে সবচেয়ে বেশি আকর্ষণের বিষয় ছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক।

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে শুক্রবার (৪ এপ্রিল) দুই নেতা একসঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার বিমসটেক সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় ১২টায় তাদের বৈঠক শুরু হয়।

গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসনের পতন হয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক উত্তেজনাকর পরিস্থিতিতে গড়ায়। তবে অনেক আলোচনার পর প্রথমবারের মতো ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক এটি।

শেখ হাসিনাকে নিয়ে আলোচনা

মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়নসহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য যেন আর না দেয়, নরেন্দ্র মোদিকে সেই অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ব্যাংককের হোটেল সাংগ্রিলা ব্যাংককে ৪০ মিনিটের বৈঠক শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত আলোচনা তুলে ধরে।

ইউনূসকে মোদির পরামর্শ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের সঙ্গে ‘বাস্তবতার নিরীখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ‘পরিবেশ নষ্ট’ করে, এমন বক্তব্য পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি।

মোদি-ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সময় তিনি মোদির এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘এই মনোভাব থেকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা আবারও অধ্যাপক ইউনূসের কাছে তুলে ধরেছেন তিনি (মোদি)। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশ নষ্ট করে এমন কোনো বক্তব্য পরিহার করাই সর্বোত্তম।’

ব্যাংকক ঘোষণাপত্র

বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা (সরকারপ্রধানরা) সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একত্রীকরণের দিকে পরিচালিত করবে।

সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি

বঙ্গোপসাগরে বাণিজ্য ও ভ্রমণ সম্প্রসারণের লক্ষ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করেছে বিমসটেক সদস্য দেশগুলো। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে এই চুক্তি সই হয়।

ঢাকার পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।

বিমসটেক সচিবালয় বলেছে, পণ্যবাহী জাহাজ চলাচল ত্বরান্বিত করার পাশাপাশি বাণিজ্য ও ভ্রমণ বাড়ানোর মাধ্যমে বঙ্গোপসাগরে সামুদ্রিক পরিবহনকে বিস্তৃত করা এই চুক্তির উদ্দেশ্য।

বিমসটেকের সভাপতি বাংলাদেশ

এ ছাড়া আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা একটি অন্তর্ভুক্তিমূলক ও কর্মমুখী বিমসটেকের প্রতি স্বীকৃতির বিবৃতি দেন।

বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তি

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিমসটেকের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তার সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ তার সব নাগরিকের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অবিচল।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস মুক্ত বাজার এলাকা চুক্তি এফটিএ-সংক্রান্ত বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত বিমসটেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমসটেককে আরও দৃশ্যমান ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ড. মুহাম্মদ ইউনূসথাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীথাকসিন সিনাওয়াত্রাসাক্ষাৎ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
0

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬...

ফতুল্লায় এক রাতে আগুনে পুড়ল ২৬টি ঝুটের গুদামের মালামাল

ফতুল্লায় এক রাতে আ”গু’নে পু’ড়ল ২৬টি ঝুটের গুদামের মালামাল

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কেউ...

কেমব্রিজ, আইভি লিগ ও নোবেলজয়ীর অফার: সব পেরিয়ে অক্সফোর্ডে উজ্জ্বলের এআই যাত্রা

কেমব্রিজ, আইভি লিগ ও নোবেলজয়ীর অফার: সব পেরিয়ে অক্সফোর্ডে উজ্জ্বলের এআই যাত্রা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
0

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি সাধারণের হেঁটে যাওয়া চেনা পথের বাইরে গিয়ে নিজের বিশ্বাসের ওপর ভর করে সিদ্ধান্ত নেওয়ার সাহসই মানুষকে ইতিহাস গড়ার সুযোগ করে দেয়। যে সময়ে বাংলাদেশে...

১ অক্টোবর থেকে দেশে আসছে রূপপুরের আটকে থাকা ইউরেনিয়াম

১ অক্টোবর থেকে দেশে আসছে রূপপুরের আটকে থাকা ইউরেনিয়াম

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০০ পূর্বাহ্ণ
0

আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান আগামী ১ অক্টোবর থেকে বাংলাদেশে আসতে শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক...

অপ্রতিমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে বাবার জিডি

অপ্রতিমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে বাবার জিডি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ — আশ্বিন ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার। শনিবার (২৬...

Next Post
পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীর দায় স্বীকার

পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীর দায় স্বীকার

সর্বেশষ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৫ অপরাহ্ণ
বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In