শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

প্রতিবেদন:
বিশেষ প্রতিবেদক :

টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে এককালে বয়ে যাওয়া শ্যামাবুর খাল দখলের কারণে আজ বিলুপ্ত হয়ে গেছে। শহরের প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে লৌহজং নদী থেকে উৎপত্তি হয়ে খালটি তৎকালীন টাঙ্গাইল শহরকে উত্তর-দক্ষিণে ভাগ করে শহরের পূর্ব প্রান্তে বিল ঘারিন্দায় গিয়ে মিশেছিল। বর্তমানে খালটির বিভিন্ন অংশ দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থায়ী স্থাপনা নির্মাণ করে ভোগদখল করছে। ফলে বৃষ্টি হলেই শহরে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।

জানা যায়, শ্যামা বাবুর খালটি ছিল কৃত্রিমভাবে খনন করা একটি খাল। ১৯০০ সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের রানি ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণের সম্মানে টাঙ্গাইল মহকুমার প্রধান সড়ক ভিক্টোরিয়া রোড তৈরির জন্য খালটি খন করা হয়। পরে ১৯৮৮ সালের প্রলয়ঙ্করী বন্যার পর ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের জন্য প্রণীত ফ্লাড অ্যাকশন প্ল্যানের অন্যতম উপাদান ছিল কম্পার্টমেন্টালাইজেশন পাইলট প্রজেক্ট( সিপিপি)। এর মূল লক্ষ্য ছিল যমুনা নদীর প্লাবনভূমিতে ছোট-বড় ‘কম্পার্টমেন্ট’ বা বন্যানিয়ন্ত্রণ বেষ্টনী তৈরি করে স্থানীয় পানি ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য চাষের উন্নয়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের অংশ হিসেবে একসময়ের প্রমত্তা শ্যামা বাবুর খালকে ১৯৯৬ সালে ড্রেনে রূপান্তর করা হয়। এরপরই শুরু হয় খালের জায়গা দখলের পালা

আরও পড়ুন

দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

নাগরপুরে তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান জামিলুর রহমান মিরন শহরের টাউন প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া রোডের পাশে খালের জায়গার ওপর ২০০৩ সালে প্রথম শওকত আলী তালুকদার পৌর সুপার মার্কেট বা ক্যাপসুল মার্কেট নির্মাণ করেন। এরপর পর্যায়ক্রমে শামছুল হক মার্কেট বা ভিক্টোরিয়া ফুডজোন, শামসুর রহমান খান পৌর মার্কেট, পৌর সুপার মার্কেট, পৌর সুপার মার্কেট-১, পৌর সুপার মার্কেট-২, পৌর সুপার মার্কেট-৩ নির্মাণ করেন পৌরসভায় নির্বাচিত বিভিন্ন চেয়ারম্যান ও মেয়র। এছাড়া সম্প্রতি ফায়ার সার্ভিস মার্কেট-১ ও মার্কেট-২ খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে।

খালের প্রবেশমুখ প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে আল মাদরাসাতুল আরাবিয়্যাহ মার্কাস মাদ্রাসা। এর পূর্ব দিকে আরও গড়ে উঠেছে মুক্তিযোদ্ধা ভবন, প্যারাডাইস পাড়া পূজা মণ্ডপ, পার্ক বাজারের পাইকারি বাজার। খালের মাঝামাঝি, অর্থাৎ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তৈরি হয়েছে হোটেল নিরালা, হোটেল কিছুক্ষণ, সিডিসি শপিং কমপ্লেক্স, সিডিসি ক্লাব, বই মার্কেটসহ আরও অনেক স্থাপনা। ফলে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক ভিক্টোরিয়া রোড সংকুচিত হয়ে পড়েছে। বর্তমানে যানবাহনের চাপে ভিক্টোরিয়া রোডে যান চলাচল প্রায় অচল। আগে এই খালের মাধ্যমেই শহরের বৃষ্টির পানি লৌহজং নদী ও বিল ঘারিন্দায় গিয়ে পড়ত। খালটি দখলের পর বৃষ্টি হলেই টাঙ্গাইল শহরে জলাবদ্ধতা দেখা দেয়।

দখলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্যারাডাইস পাড়ার সুবল গৌড় ও হারাধন শীল জানান, কয়েক যুগ আগে নৌকা যোগে লৌহজং নদী হয়ে শ্যামা বাবুর খাল দিয়ে শহরের নিরালা মোড়ে ব্যবসায়ীরা আসতেন। সেই খালটি এখন ড্রেনে পরিণত হয়েছে। পচা পানির দুর্গন্ধে খালের পাশ দিয়ে হাঁটাচলাই দায়। অবিলম্বে খালটি উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সভাপতি আকিবুর রহমান ইকবাল বলেন, আমরা যখন প্রাইমারি স্কুলের ছাত্র, তখন দেখেছি শহরের মধ্য দিয়ে প্রবাহমান খাল ছিল, যেটি শ্যামা বাবুর খাল নামে পরিচিত ছিল। তৎকালীন শহরের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল এই শ্যামা বাবুর খাল। সরকারের একটি ভুল প্রকল্প খালটির মৃত্যু ঘটিয়েছে। বর্তমানে এটি পুঁতিগন্ধময় নালায় পরিণত হয়েছে। টাঙ্গাইলের সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে অবিলম্বে খালটি উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, খালটি কোনোভাবে উদ্ধার করা যায় কি না, সে বিষয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের একদল বিশেষজ্ঞ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। আশা করা যায়, খুব দ্রুতই খালটি উদ্ধারের কার্যক্রম শুরু করা যাবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ জানান, খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। নদী, খাল, বিল ও জলাশয় উদ্ধারে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এছাড়া হাইকোর্টের দিকনির্দেশনাও আছে। অবিলম্বে শ্যামা বাবুর খাল উদ্ধারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বলেন, টাঙ্গাইল সদরের ৭টি খাল বর্তমানে খনন প্রকল্পের আওতায় আনা হয়েছে, তার মধ্যে শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্যামা বাবুর খালও রয়েছে। যত দ্রুত সম্ভব খালটি দখলমুক্ত করে খননের কাজ শুরু করা হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড গুরুত্বের সঙ্গে কাজ করছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খাল উদ্ধারখাল দখলজলাবদ্ধতাটাঙ্গাইলটাঙ্গাইল শহরটাঙ্গাইলের খবরপরিবেশপানি উন্নযন বোর্ডশ্যামা বাবুর খাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
0

নিতে গিয়ে কামরান পারভেজ ইভান নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকোল এলাকার খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। আহত কামরান পারভেজ ইভান গ্রীণ টিভির...

নাগরপুরে তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

নাগরপুরে তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে পারিবারিক কলহ ও বিবাহবিচ্ছেদের জেরে নিলুফা আক্তার মিলু (৪০) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজ...

সরকারি যদুনাথ কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস

সরকারি যদুনাথ কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ...

বাসাইলে সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনা তদন্তে দুদকের অভিযান

বাসাইলে সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনা তদন্তে দুদকের অভিযান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩...

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না - আইসিটিমন্ত্রী

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না – আইসিটিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও...

সর্বেশষ

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের পর নোয়াখালীতে সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ মিললো

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ অপরাহ্ণ
মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৮ অপরাহ্ণ
হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In