বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা হবে: টুকু

ডিসেম্বর ১৮, ২০২৫ — পৌষ ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৩৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা হবে: টুকু

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা হবে: টুকু

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলন পর্যন্ত বাংলাদেশের জনগণ সব ঐতিহাসিক বিজয় জিয়া পরিবারের নেতৃত্বেই অর্জন করেছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশে চারটি বড় ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়েছে।

সুলতান টুকু বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের সিপাহী–জনতার বিপ্লবেও তার নেতৃত্ব ছিল, যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়। তিনি আরও বলেন, যারা একাত্তরের পরাজিত শক্তি এবং গণহত্যা, ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানিতে জড়িত, তারা আজ বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে কর্মসূচি পালন করছে। এ দেশের মানুষ তাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায় না।

আরও পড়ুন

বাসাইলে অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক বিজয় উৎসবে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ১৯৯০ সালের গণআন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং সর্বশেষ ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবারের উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান। প্রতিটি আন্দোলনের বিজয়ের পেছনে শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির মুখ্য ভূমিকা রয়েছে।

তিনি উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জাতীয় নির্বাচন, যা দেশের মানুষ বহু দিন ধরে আশা করে আসছে। বিগত নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এবারের নির্বাচনে জনগণকে তাদের ভোটাধিকার পুনরায় ফিরিয়ে আনতে হবে।

সুলতান টুকু বলেন, “দেশনায়ক তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। বিজয়ের মাসে আমাদের অঙ্গীকার হোক, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা হবে।”

অনুষ্ঠানটি টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শ্যামল হোড এর সভাপতিত্বে এবং সদস্য সচিব উদয় লাল গৌড় এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফেডারেশনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আলী ইমাম তপন এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ.কে.এম. মনিরুল হকসহ অন্যান্যরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গণতন্ত্র রক্ষাজিয়া পরিবারটাঙ্গাইল-৫দেশনায়ক তারেক রহমানবাংলাদেশ রাজনীতিবাংলাদেশের স্বাধীনতাবিএনপি প্রার্থীবিজয় দিবসরাজনৈতিক বক্তব্যসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

বাসাইলে অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ২৭ দিন পর এক স্কুলছাত্রীকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের প্রধান হোতা হিসেবে অভিযুক্ত কনটেন্ট নির্মাতা ইমন মিয়াকে (২৩) গ্রেপ্তার...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতা-কর্মীদের সতর্ক করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জনগণ ভালোবেসে বিএনপিকে ভোট দিয়েছে। তাই কোনো মানুষ...

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে...

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ মেলার আয়োজন...

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই...

Next Post
সখীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪০ জন

সখীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪০ জন

সর্বেশষ

বাসাইলে অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

বাসাইলে অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ পূর্বাহ্ণ
২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ পূর্বাহ্ণ
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০২ অপরাহ্ণ
দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In