বুধবার, জুলাই ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে মামলা

আগস্ট ২৫, ২০২১ — ভাদ্র ১০, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ১:০০ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, আইন আদালত
A A

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর নেতা আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে এবার স্ত্রীকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

মঙ্গলবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মোর্শেদের দ্বিতীয় স্ত্রীর বাবা সৈয়দ শরিফ উদ্দিন (৫৬) বাদী হয়ে এ মামলা করেন।

টাঙ্গাইল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম মামলাটি গ্রহণ করেন।

তিনি সাড়ে চার বছর আগের এ ঘটনার বিষয়ে কোনো মামলা বা তদন্ত হয়েছিল কি না, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

বিষয়টি টাঙ্গাইলের আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন। এতদিন কাউন্সিলর মোর্শেদের ভয়ে মামলার সাহস পাননি বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

মামলায় মোর্শেদ ছাড়াও আরও আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে।

তাঁরা হচ্ছেন, শহরের বিশ্বাস বেতকা এলাকার মুন্সী তারেক পটন (৪৯); পারভেজ খান ওরফে রনি (৩৬); সোহেল ওরফে বাবু (২৭); অন্তর সূত্রধর (২৭); মোর্শেদের প্রথম স্ত্রী সুমা ওরফে মনা (৪৫); মুন্সী তারেক পটনের স্ত্রী লিনা (৪০); রাফসান (২৮) ও আয়নাল মিয়া (৪৫)।

টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদকে গত বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

পরে তাঁর বিশ্বাস বেতকা এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

গত শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য মোর্শেদকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত সোমবার তিন দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলায় বিবরণী –

মামলায় বাদী সৈয়দ শরিফ উদ্দিন অভিযোগ করেন, মোর্শেদের বাসার পাশে তিনি পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতেন।

২০১২ সালের জুন মাসে তাঁর মেয়ে সৈয়দ আমেনাকে মোর্শেদের লোকজন অপহরণ করেন। পরে ১৭ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার গোলাম মোস্তফার মাধ্যমে মোর্শেদ আমেনাকে বিয়ে করেন।

কিছুদিন পর জোর করে নিকাহ রেজিস্ট্রারের বালাম বই থেকে মোর্শেদ তাঁদের কাবিননামা ছিঁড়ে ফেলে দেন।

তাঁদের সংসারে ছয় বছরের এক মেয়েও রয়েছে। দুই স্ত্রী থাকায় মোর্শেদের পরিবারে মাঝেমধ্যে ঝগড়া সৃষ্টি হয়।

২০১৭ সালের ২৬ জানুয়ারি রাতে ওই এলাকার এক বাসায় দাওয়াতের কথা বলে মোর্শেদ আমেনাকে নিয়ে যান।

সেখানে নিয়ে অন্য আসামিদের সহযোগিতায় মোর্শেদ তাঁকে হত্যা করে লাশ গুম করেন। এতদিন মোর্শেদের ভয়ে মামলা করতে সাহস পাননি বলে তিনি জানান।

বিভিন্ন সূত্রের তথ্য –

টাঙ্গাইল সদর থানা সূত্র জানায়, মোর্শেদের বিরুদ্ধে দুই যুবলীগ নেতা হত্যা, ছাত্রদল নেতা রেজা হত্যা, ব্যবসায়ী তুহিন হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ডজন মামলা হয়েছে বিভিন্ন সময়।

স্থানীয় সূত্র জানায়, মোর্শেদ টাঙ্গাইল শহর ছাত্রলীগের নেতা ছিলেন। পরে জেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে দলীয় পদ না থাকলেও শহর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন।

২০১৩ সালে ছাত্রদল নেতা রেজা হত্যা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ, হত্যা ও মরদেহ গুমের দায়ে নুরুন্নবী (২৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও মোট...

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৮ অপরাহ্ণ
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে...

১৮ দিনের শিশুপুত্রকে হত্যার মামলায় টাঙ্গাইলে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৮ দিনের শিশুপুত্রকে হত্যার মামলায় টাঙ্গাইলে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ১৮ দিনের শিশুপুত্রকে হত্যা ও মরদেহ গুমের দায়ে মা আয়না বেগমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা...

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামে বৃদ্ধ মোহাম্মদ আলী হত্যা মামলায় পিতা-পুত্রসহ আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত...

১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭তম বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন...

Next Post
শিশু-কিশোরদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ : সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

শিশু-কিশোরদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ : সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

সর্বেশষ

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৯ অপরাহ্ণ
বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In