বুধবার, মে ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home গণমাধ্যম ও মতামত

পেশা ছাড়তে চান ৭১.০৭ শতাংশ সাংবাদিক

মার্চ ৬, ২০২১ — ফাল্গুন ২২, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ২:০৩ পূর্বাহ্ণ
in গণমাধ্যম ও মতামত
A A

ডেস্ক নিউজ : সাংবাদিকতা বিষয় নিয়ে পড়ার সময় এই পেশায় নানা রকম অনিশ্চয়তার কথা শুনেছিলেন জুবায়ের হোসেন (আসল নাম নয়)।

আরও পড়ুন

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না

তারপরও দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে শিক্ষা জীবন শেষে সাংবাদিকতা পেশায় নাম লেখান। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন।

তিন বছর পার করে এসে এখন তাঁকে বেতন-বোনাসসহ নানা অনিশ্চয়তায় বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে।

শুধু জুবায়ের নন; চাকরির অনিশ্চয়তা, সময়মতো বেতন না পাওয়া, পদোন্নতি না হওয়ার মতো বিষয়গুলো নিয়ে অনেক সাংবাদিককেই হতাশায় ভোগাচ্ছে।

বাংলাদেশে সংবাদপত্র, স্যাটেলাইট টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে কর্মরত সাংবাদিকদের নিয়ে সম্প্রতি এক গবেষণা পরিচালিত হয়েছে।

বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৯১ জন সাংবাদিকের ওপর এই গবেষণা পরিচালিত হয়।

অংশগ্রহণকারী সাংবাদিকদের ৭৯.১ শতাংশই নিজ পেশা নিয়ে সন্তুষ্ট নন; বিষণ্নতায় ভুগছেন ৪২.৯ শতাংশ সাংবাদিক। তাঁদের মধ্যে নারী ৪৮.৪৮ আর পুরুষ ৪১.৭৭ শতাংশ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক আমিনুল ইসলামের নেতৃত্বে ‘অ্যান ইনভেস্টিগেশন ইনটু রিস্ক টু মেন্টাল হেলথ অব বাংলাদেশি জার্নালিস্টস’ শীর্ষক এই গবেষণা পরিচালিত হয়েছে।

গবেষকদলে আরো ছিলেন একই বিভাগের শিক্ষক ড. সরকার বারবাক কারমাল ও সাবেক শিক্ষার্থী আপন দাস।

গবেষণা প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা আইজিআই গ্লোবালের ‘হ্যান্ডবুক অব রিসার্চ ইন ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসপ্যারিটি, অ্যান্ড সেইফটি রিস্কস ইন জার্নালিজম’ শীর্ষক গ্রন্থে প্রকাশ হয়েছে।

গবেষণার যা উঠে এসেছে –

গবেষণায় দেখা গেছে, ৪২.০৯ শতাংশ সাংবাদিকই তাঁর পেশা নিয়ে কোনো না কোনোভাবে বিষণ্নতায় ভুগছেন; আর ৭১.০৭ শতাংশ সাংবাদিক এই পেশা ছেড়ে দিতে চান।

এই বিষণ্নতা আর চাকরি বিমুখতার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে চাকরির অনিশ্চয়তা। এই হার ৮৫ শতাংশ।

অন্যান্য কারণের মধ্যে রয়েছে – সময়মতো প্রমোশন না পাওয়া, কম বেতন এবং অত্যধিক কাজের চাপ। গবেষণায় এমন তথ্যও উঠে এসেছে, অনেক মেধাবীই এই পেশায় কিছুদিন কাজ করে ছেড়ে দিয়েছেন।

গবেষণায় আরো দেখা যায়, কপি এডিটর কিংবা সাব-এডিটরের চেয়ে বাইরে কাজ করা রিপোর্টারদের মধ্যে বিষণ্নতা বেশি কাজ করে।

তবে রিপোর্টার ও সাব-এডিটরের থেকে নিউজ এডিটর তুলনামূলকভাবে কম বিষণ্নতায় ভোগেন। এই হারে রিপোর্টার ৪৪.৩২, কপি এডিটর ৩৪ এবং নিউজ এডিটর ২৮.৫৭ শতাংশ।

গবেষকদলের প্রধান আমিনুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে দেশে সচেতনতার মাত্রা খুবই কম। সাংবাদিকতা পেশা ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন প্রশ্নে কর্মক্ষেত্রে তাঁদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অবশ্যই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘নিয়মিত বেতন পেলে একজন সাংবাদিক মানসিকভাবে সুস্থ থাকতে পারেন।

এ ছাড়া নিউজ প্রকাশ হওয়ার পর বাইরে থেকে সাংবাদিকের ওপর কোনো চাপ আসতে পারে; তখন সম্পাদক ও সহকর্মীরা পাশে থাকলে তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন।

সাংবাদিকের মানসিক সুস্থতা বজায় রাখতে সাংবাদিক ইউনিয়ন ও মিডিয়া হাউসের সম্মিলিত চেষ্টা থাকা দরকার।’ সূত্র – কালের কণ্ঠ; সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গণমাধ্যমঝুঁকিপূর্ণ পেশা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষক হত্যা মামলার আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের...

‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না

‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না

by নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২৬ — বৈশাখ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা দীর্ঘদিন ধরেই জনসমক্ষে কম দেখা যাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি অনেকটাই লোকচক্ষুর আড়ালে...

‘আওয়ামী লীগ সরকার আরো ৬ মাস থাকলে দেশে শ্রীলঙ্কার পরিণতি হতো’

‘আওয়ামী লীগ সরকার আরো ৬ মাস থাকলে দেশে শ্রীলঙ্কার পরিণতি হতো’

by নিজস্ব প্রতিবেদক
মে ৭, ২০২৬ — বৈশাখ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
0

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন না হলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকটে পড়তে পারত বলে মন্তব্য করেছেন মাইক্রো ফাইবার গ্রুপের উদ্যোক্তা পরিচালক ড. কামরুজ্জামান...

চিঠি ভাইরাল, মওলানা ভাসানীকে যা লিখেছিলেন শেরেবাংলা

চিঠি ভাইরাল, মওলানা ভাসানীকে যা লিখেছিলেন শেরেবাংলা

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ — বৈশাখ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
0

সামাজিক যোগাযোগ মাধ্যমে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে লেখা শেরেবাংলা এ কে ফজলুল হকের একটি চিঠি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে...

টাঙ্গাইলে সংবাদ সরানোর আল্টিমেটাম দিয়ে সাংবাদিককে ইউএনও’র উকিল নোটিশ

টাঙ্গাইলে সংবাদ সরানোর আল্টিমেটাম দিয়ে সাংবাদিককে ইউএনও’র উকিল নোটিশ

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৬ — বৈশাখ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা জুঁথির নির্বাচনী দুর্নীতির সংবাদ করায় দুই সাংবাদিককে উকিল নোটিশ প্রেরণ করেছেন। উকিল নোটিশ প্রাপ্ত সাংবাদিকরা হলেন- খবরের কাগজের টাঙ্গাইল প্রতিনিধি...

Next Post
ঘাটাইলে বিএনপি নেতার আওয়ামী লীগে প্রবেশের চেষ্টা

ঘাটাইলে বিএনপি নেতার আওয়ামী লীগে প্রবেশের চেষ্টা

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In