নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল পৌর সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মার্কেটের ছাদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে মার্কেটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আরিফসহ মার্কেটের পরিচালনার কমিটির সকল সদস্য, ব্যবসায়ী ও সহযোগীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি নেতা কাজী শফিকুর রহমান লিটন, রকিবউদ্দিন বাবুল, মাহমুদুল হাসান টিটন, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ। এছাড়াও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।










