শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home প্রবাস

প্রবাসীদের কর্মঘণ্টায় নেতিবাচক প্রভাব ফেলছে টিকটক-ফেসবুক আসক্তি

নভেম্বর ১৫, ২০২৫ — অগ্রহায়ণ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৩০ অপরাহ্ণ
in প্রবাস
A A
প্রবাসীদের কর্মঘণ্টায় নেতিবাচক প্রভাব ফেলছে টিকটক-ফেসবুক আসক্তি

প্রবাসীদের কর্মঘণ্টায় নেতিবাচক প্রভাব ফেলছে টিকটক-ফেসবুক আসক্তি

টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম এখন কেবল বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বহু প্রবাসীর কাছে তা হয়ে উঠছে অতিরিক্ত আয়ের উৎস। তবে এই ‘অনলাইন ইনকামের মোহ’ প্রবাসীদের মূল কাজ, মনোযোগ ও কর্মদক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টদের মত।

বিদেশে কঠোর কর্মঘণ্টা, শারীরিক পরিশ্রম ও দায়িত্বপূর্ণ কাজের মাঝেও অনেক প্রবাসী নিয়মিত ভিডিও তৈরি, লাইভ করা বা কনটেন্ট বানাতে ব্যস্ত থাকছেন। এতে ক্লান্তি, অনিয়মিত ঘুম, কাজে ভুল, উৎপাদনশীলতা হ্রাসসহ নানা সমস্যায় পড়ছেন তারা। ফলে টিকটক–ফেসবুকভিত্তিক ইনকামের প্রতি অতিরিক্ত আগ্রহ প্রবাসীদের পেশাগত স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।

আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও নানা দেশে অনেক বাংলাদেশি শ্রমিক কর্মস্থলে বা কর্মঘণ্টায় ভিডিও তৈরি করছেন, যা নিয়োগকর্তাদের কাছে নেতিবাচক ধারণা তৈরি করছে। নির্ধারিত কাজ শেষে ওভারটাইম করে আয় বাড়ানোর সুযোগ থাকলেও অনেকেই সে সময় ব্যয় করছেন কনটেন্ট তৈরিতে। এতে কাজের দক্ষতা কমছে, ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, এমনকি চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হচ্ছে।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী মনে করেন, প্রবাসীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরি জরুরি। বিএমইটি ও টিটিসির প্রশিক্ষণে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিয়ে আলাদা নির্দেশনা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

যদিও কনটেন্ট তৈরি করে সাফল্য পাওয়া উদাহরণও আছে। টাঙ্গাইলের মানিক মিয়া টিকটকে ভাইরাল হয়ে ১০ মিলিয়ন ফলোয়ার পেয়েছেন। সৌদি আরবে কাজের ফাঁকে ভিডিও বানিয়ে অনলাইনে খ্যাতি অর্জনের পর দেশে ফিরে ব্যবসা করছেন তিনি। তবে এমন সফলতার গল্প খুবই সীমিত।

অন্যদিকে অধিকাংশ প্রবাসী বিভিন্ন কাজে ৪০–৫০ হাজার টাকার বেশি আয় করতে পারেন না। ওভারটাইম করলে আয় বাড়লেও অনেকে ৮ ঘণ্টার বাইরে কাজ করতে চান না। কেউ ব্যস্ত থাকেন টিকটক–ফেসবুকে, কেউ অনলাইন গেম বা জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন, ফলে দেশে টাকা পাঠাতে পারছেন না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৪৯৫ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে বহু বেশি। তবে দক্ষ কর্মী বাড়ানো, শ্রমিকদের আসক্তি কমানো এবং প্রবাসীদের কর্মসংস্থান রক্ষায় সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান টেকসই রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অনলাইন ইনকামকনটেন্ট ক্রিয়েটরটিকটকপ্রবাসীপ্রবাসী শ্রমিকফেসবুকবাংলাদেশ ব্যাংকবিএমইটিমধ্যপ্রাচ্যমালয়েশিয়ারামরুরেমিট্যান্সসামাজিক মাধ্যম আসক্তিসৌদি আরব

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫১ অপরাহ্ণ
0

পরিবারের ঋণের বোঝা কমিয়ে আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোয়ার হোসেন (৩৭)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ অপরাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদিতে দুই বাংলাদেশির শিরচ্ছেদের খবর ও ছবি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের মির্জাপুরের একটি পরিবারে নেমে আসে চরম উৎকণ্ঠা। ছড়িয়ে পড়া ছবির ওই নারীকে নিজেদের মেয়ে সুইটি আক্তার...

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী...

তুরস্কে কোরআন শিক্ষা নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন বাংলাদেশের ৭ নারী

তুরস্কে কোরআন শিক্ষা নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন বাংলাদেশের ৭ নারী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪০ অপরাহ্ণ
0

তুরস্কের ইস্তাম্বুলে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী। তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের এই বৃত্তির আওতায় তাঁরা কোরআন শিক্ষার...

যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
0

যুক্তরাজ্যের লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও...

Next Post
আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে

আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে

সর্বেশষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫১ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন: আইজিপি

চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন: আইজিপি

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In