শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

প্রাথমিকের চাকরি হবে আরও সম্মানজনক : প্রতিমন্ত্রী টুকু

মার্চ ৭, ২০২৬ — ফাল্গুন ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:০২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
প্রাথমিকের চাকরি হবে আরও সম্মানজনক : প্রতিমন্ত্রী টুকু

প্রাথমিকের চাকরি হবে আরও সম্মানজনক : প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (৭ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী সম্মাননা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষকের চাকরিকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে এটি একটি লোভনীয় ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মেধাবীরা এ পেশায় আগ্রহী হয়।

তিনি আরও বলেন, একটি ভবনের ভিত্তি যত শক্ত হয়, ভবন তত উঁচুতে উঠতে পারে। ঠিক তেমনি একটি জাতির উন্নয়নের ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক স্তরকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, মন্দিরভিত্তিক এই শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠছে, পাশাপাশি তারা শিক্ষার ক্ষেত্রেও নিজেদের দক্ষতা বাড়াতে পারছে।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষিত মানুষ তৈরির পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকারসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলপুরস্কার বিতরণীপ্রাথমিক শিক্ষামন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমশিক্ষক সম্মাননাসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি মোবাইল ফোন...

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ...

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ...

নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৬ অপরাহ্ণ
0

দেশব্যাপী "জুলাই শহিদ দিবস-২০২৬" পালনের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা...

বাসাইলে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

বাসাইলে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৭ অপরাহ্ণ
0

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা...

Next Post
টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়কসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়কসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

সর্বেশষ

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে কমল সোনার দাম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে কমল সোনার দাম

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In