রবিবার, মে ৩১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home উন্নয়ন

বিডা চেয়ারম্যান

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন

এপ্রিল ১, ২০২৫ — চৈত্র ১৯, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১০:৪৭ অপরাহ্ণ
in উন্নয়ন, জাতীয়, বিশেষ সংবাদ
A A
বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন

চীনের ৩০টি কোম্পানি ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে বলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন। তিনি জানান, চীন সরকার এবং চীনা ব্যবসায়ীদের কাছ থেকে যে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে, তার ১০০ কোটি ডলারের বেশি হবে বিনিয়োগ। অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফর শেষে শনিবার চীন থেকে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিডা চেয়্যারম্যান বলেন – 

ওই সফর নিয়ে রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়েজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আমরা টোটাল ২.১ বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। এই ২.১ বিলিয়ন আগের সব বড় বড় নম্বর থেকে একটি বড় কারণে আলাদা। “সেই পার্থক্যটা হচ্ছে, আগে যে নম্বরগুলো আমরা সিকিউর করে এসেছি, তার একটি বড় অংশ ছিল লোন ফর্মে। দেখা যেত একটা বড় অংশ আমরা লোন নেব। লোন নেওয়ার একটি পজেটিভ দিক আছে, পজেটিভটা হচ্ছে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে। নেগেটিভটা হচ্ছে, এ টাকাটা আমাদের ফেরত দিতে হয়।”

আরও পড়ুন

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

তিনি বলেন, “ইকোনমিতে এই টাকাটা ঢোকে এবং ইন্টারেস্টসহ বের হয়ে যায়। সেই জায়গায় যদি ইনভেস্টমেন্ট আসে, সেটি আমাদের অর্থনীতিতে প্রবেশ করে যায়। এই টাকা কখনও এই দেশ থেকে যাবে না। এই বিনিয়োগের ফলে যে পরিমাণ কর্মসংস্থান হবে সেটা ঋণ থেকে কখনোই হয় না। “এবার এই ২ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ১ বিলিয়নের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি দিয়েছে ৩০টি চীনা কোম্পানি। এটি মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের ওপর নির্ভর করে।”

যে পর্যায়ে আছে –

প্রায় ৮০০ একর জমির ওপর সেখানে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে। এ প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও ২০২২ সালের পর তেমন কোনো অগ্রগতি হয়নি বলে তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, “গত তিন মাসে আমরা এখানে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এবং অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে। তাদের সঙ্গে একটা নেগোসিয়েশনে এসেছে, যে কারণে বিনিয়গকারীরা এখন খুবই কনফিডেন্ট ফিল করছেন যে এই বছরের কোনো এক সময় আমরা নির্মাণ কাজ শুরু করব।

“জমি অধিগ্রহণ করা হয়েছে, এখন আমরা নির্মাণ কাজে যাব। সেটার ওপর নির্ভর করেই কিন্তু চীনা কোম্পানি আমাদের এখানে আসার কথা চিন্তাভাবনা করছে।” আশিক চৌধুরী বলেন, যে ৭৫০ মিলিয়ন ডলার ঋণের কথা বলা হচ্ছে, এর অর্ধেক চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য। বাকি অর্ধেক যাবে মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে।

“আমাদের এই সফরে একটা অতিরিক্ত প্রস্তাব এসেছে চায়না থেকে, ওখানে (মোংলায়) উনারা একটা চীনা অর্থনৈতিক অঞ্চল করার কথা চিন্তাভাবনা করছেন। আমরা যদি রাজি থাকি, তাহলে উনারা ওখানে দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে কাজ করবেন।”

স্বাস্থ্য খাতে বিনিয়োগ –

স্বাস্থ্য সেবা খাতে সহযোগিতা এবারের চীন সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মন্তব্য করে তিনি বলেন, “১২ শতাংশের মত এসেছে অনুদান, যা প্রায় ২৫০ মিলিয়ন ডলারের মত। এর মধ্যে ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তার জন্য এবং ১০০ মিলিয়ন হাসপাতালের জন্য। চিকিৎসকদের প্রশিক্ষণ থেকে শুরু করে বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা এবং বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে যাত্রা ভারত-থাইল্যান্ডের দিকে হয়, চেষ্টা করছি, যাতে এই সাপোর্টটা তারা চায়না থেকে দেওয়ার চেষ্টা করে।”

আশিক চৌধুরী বলেন, চীনা অর্থনৈতিক অঞ্চলের বিষয়টি বড় প্রভাব রেখেছে। “আমরা অনেকদিন ধরে চীনের বিনিয়োগের কথা বলছি। চীনা বিনিয়োগের যে গুরুত্ব, সেটা আমরা আবারও গিয়ে অনুধাবন করেছি। আমরা এই সুযোগ আসলে খুব কম গ্রহণ করেছি। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে ধারণা এখনও আছে, কিন্তু খুব স্বল্প পরিসরে আছে। আমাদের আরও বেশি হারে চীনে যেতে হবে। চীন নিজেই একটি মহাদেশ, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ আসা সম্ভব।”

গত আগস্ট থেকে চলতি মার্চ মাস পর্যন্ত ৩৪টি চীনা কোম্পানি বেপজাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে আর্থিক প্রতিশ্রুতি প্রায় ১৬০ মিলিয়ন ডলারের মত।

“আমাদের ভিশনটা হচ্ছে, বাংলাদেশ পৃথিবীর ফ্যাক্টরি হিসাবে আবির্ভূত হবে। শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেট নিয়ে কাজ করার জন্য চায়নিজ ইনভেস্টরদের আমরা আসতে বলছি না। আমরা বলছি, আপনারা আসেন, বাংলাদেশের লোকাল মার্কেট, (ভারতের) সেভেন সিস্টার্স, নেপাল, ভুটান নিয়ে কাজ করেন।

“আমরা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মাতারবাড়িতে একটা ডিপ সি পোর্ট করছি, চিটাগংয়ে একটা বে টার্মিনাল করার কথা বলছি। আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাক্চারিং হাব হিসাবে প্রতিষ্ঠিত করে সাউথ, সাউথইস্ট এশিয়া ও পটেনশিয়ালি রেস্ট অব দ্যা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করেন। এই প্রোপজিশনটাই আমরা উনাদের কাছে নিয়ে গিয়েছি। আমরা আশা করছি সামনে আমরা অনেকগুলো সিরিজ অব ইনভেস্টমেন্ট দেখতে পাব।”

অন্যান্য আলোচনা –

চার দিনের সফরে প্রধান উপদেষ্টা চীনে পৌঁছান বুধবার। শুক্রবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন মুহাম্মদ ইউনূস। তার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

জলবিদ্যুৎ, বন্যা মোকাবিলা ও দুর্যোগ হ্রাস, নদী খনন এবং পানিসম্পদ উন্নয়নের মত বিষয়ে সহযোগিতা জোরদারেও ‘একমত হয়েছে’ বাংলাদেশ ও চীন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার...

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় পুকুরের পানিতে পড়ে আরাফাত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরাফাত আকুয়া এলাকার আলামিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬...

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ — জ্যৈষ্ঠ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ধনবাড়ী হয়ে বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও ধনবাড়ী থেকে ও ধনবাড়ী হয়ে চলাচলরত যাত্রীবাস থেকে চাঁদা আদায়...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে...

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
0

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও...

Next Post
সাবেক এমপি ছানোয়ারকে মির্জাপুর থানায় নেয়া হয়েছে

সাবেক এমপি ছানোয়ারকে মির্জাপুর থানায় নেয়া হয়েছে

সর্বেশষ

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ অপরাহ্ণ
প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ অপরাহ্ণ
বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In