সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৫ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

আরও পড়ুন

সৌরবিদ্যুতে ইউনিটপ্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাদক দমনে সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই সফরের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) সীমান্ত নিরাপত্তা ও সমাজকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটে নতুন সম্ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৪ বছর পর চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানে বাংলাদেশি বংশোদ্ভূতদের মানবিক সংকটের বিষয় উত্থাপন বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের বিভিন্ন সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, প্রয়োজনীয় পারিবারিক নথি (ফ্যামিলি ট্রি) না থাকায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা দেশটির কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড (CNIC) পেতে জটিলতার মুখে পড়ছেন। এর ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এ সমস্যাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত স্থায়ী সমাধানের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

‘সেফ সিটি’ প্রকল্পে সহযোগিতা চায় বাংলাদেশ আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থায় পাকিস্তানের অভিজ্ঞতার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশটির ৪০টিরও বেশি শহরে বাস্তবায়িত ‘সেফ সিটি’ প্রকল্প বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য একটি মডেল।

তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের তৎকালীন সিনিয়র সচিব (বর্তমান মন্ত্রিপরিষদ সচিব) ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচির সেফ সিটি প্রকল্প পরিদর্শন করেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের শহরগুলোকে আরও নিরাপদ করতে পাকিস্তানের কারিগরি ও কৌশলগত সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রেও পাকিস্তানের সহযোগিতা চাওয়া হয়। রোহিঙ্গা সংকটে পাকিস্তানের সমর্থন প্রত্যাশা রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে সৌদি আরবে অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে কাজ করেছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আঞ্চলিক ও বৈশ্বিক মানবিক সংকটে দুই দেশ সমন্বিতভাবে কাজ করবে। এ সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জোরালো সমর্থন কামনা করে বলেন, মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে ফিরিয়ে নেয়, সে বিষয়ে বাংলাদেশ পাকিস্তানের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে।

পাকিস্তান সফরের আমন্ত্রণ বৈঠকের শেষে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সালাহউদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জাতিসংঘনিউইয়র্কপাকিস্তানপুলিশ প্রশিক্ষণবাংলাদেশবাংলাদেশ পাকিস্তান সম্পর্কমহসিন নাকভীমাদক দমনরোহিঙ্গা সংকটসালাহউদ্দিন আহমদসেফ সিটিস্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৌরবিদ্যুতে ইউনিটপ্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল

সৌরবিদ্যুতে ইউনিটপ্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৮ অপরাহ্ণ
0

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে...

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে...

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান রাষ্ট্রপতির

নারী ও শিশু নি’র্যা’তনের ঘটনায় দ্রুত ত’দ’ন্তের আহ্বান রাষ্ট্রপতির

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৭ অপরাহ্ণ
0

নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও কন্যাশিশুরা...

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে ইসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ...

পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৩৩ অপরাহ্ণ
0

পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা না...

Next Post
ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত চায় ইইউ আইনপ্রণেতারা

ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত চায় ইইউ আইনপ্রণেতারা

সর্বেশষ

ভারপ্রাপ্ত প্রভোস্টের শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বদলে গেল আবরার ফাহাদ হল

ভারপ্রাপ্ত প্রভোস্টের শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বদলে গেল আবরার ফাহাদ হল

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
ফতুল্লায় এক রাতে আগুনে পুড়ল ২৬টি ঝুটের গুদামের মালামাল

ফতুল্লায় এক রাতে আ”গু’নে পু’ড়ল ২৬টি ঝুটের গুদামের মালামাল

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
সৌরবিদ্যুতে ইউনিটপ্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল

সৌরবিদ্যুতে ইউনিটপ্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৮ অপরাহ্ণ
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান রাষ্ট্রপতির

নারী ও শিশু নি’র্যা’তনের ঘটনায় দ্রুত ত’দ’ন্তের আহ্বান রাষ্ট্রপতির

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In