রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা এবং বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৫ নভেম্বর ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। বর্তমানে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, দুই দেশের নিজস্ব সক্ষমতা, সম্পদ ও অভিজ্ঞতা কাজে লাগানো গেলে পারস্পরিক স্বার্থে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে এ লক্ষ্য অর্জনে বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো এবং সরবরাহ ব্যবস্থাসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন।

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকের সাইডলাইনে এ সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সরকারিভাবে কাজ করে এ কমিশন।

ঢাকায় সফররত রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ। তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর অর্থ পরিশোধব্যবস্থা গড়ে তোলা জরুরি।

বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া আন্তর্জাতিক আর্থিক লেনদেনে বিভিন্ন সীমাবদ্ধতার মুখে রয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প লেনদেন অবকাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জ্বালানি খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানান ইলিয়া শেস্তাকভ। তাঁর মতে, জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে বাংলাদেশকে সহযোগিতা করার সুযোগ রয়েছে রাশিয়ার। বাংলাদেশের ক্রমবর্ধমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা পূরণ এবং দেশের তেল-গ্যাসক্ষেত্র উন্নয়নে বিভিন্ন প্রকল্পে অংশ নিতেও প্রস্তুত দেশটি।

এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকও বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে এসব সম্ভাবনা বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা যৌথভাবে চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

বর্তমানে বাংলাদেশ থেকে রাশিয়ায় তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ, টুপি, আসবাবপত্র ও খাদ্যপণ্য রপ্তানি করা হয়। অন্যদিকে রাশিয়া থেকে বাংলাদেশে গম, সার, কৃষিপণ্য, শিল্পকারখানার যন্ত্রপাতি এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম আমদানি করা হয়।

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পেও রাশিয়ার গুরুত্বপূর্ণ আর্থিক ও কারিগরি সহযোগিতা রয়েছে। প্রায় ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির প্রথম ইউনিট চলতি নভেম্বর মাসের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং কৃষি খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে এসব সম্ভাবনা বাস্তবে রূপ দিতে কার্যকর অর্থ পরিশোধব্যবস্থা, পরিবহন ও সরবরাহ অবকাঠামোর উন্নয়ন এবং বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা জরুরি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থনৈতিক সহযোগিতাএফবিসিসিআইদ্বিপক্ষীয় বাণিজ্যবাংলাদেশ রাশিয়া সম্পর্কবাংলাদেশ-রাশিয়া বাণিজ্যবিনিয়োগরাশিয়ারূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে...

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন...

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
0

জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত...

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছে।...

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫০ অপরাহ্ণ
0

এলপিজি ব্যবসায়ী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে বিভিন্ন পর্যায়ে কমিশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব অনুমোদিত...

Next Post
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সর্বেশষ

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
৩-০ গোলে এগিয়েও জয় অধরা, মেসির মায়ামিকে রুখে দিল শার্লট

৩-০ গোলে এগিয়েও জয় অধরা, মেসির মায়ামিকে রুখে দিল শার্লট

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In