বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বাসাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল উধাও, বঞ্চিতরা ভোগান্তিতে

মার্চ ১৪, ২০২২ — চৈত্র ১, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৭:৪৯ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

চাল উধাও

বাসাইল সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল গায়েবের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাবেক আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলকী ইউনিয়নের ডিলার নাছরিন ও পাপনের স্টোর রুম থেকে চাল বিতরণের সময় বিষয়টি দৃষ্টিগোচরে আসে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু বলেন, ‘আজ ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের তারিখ নির্ধারণ করা হয়; সে অনুযায়ী উপকারভোগীরা চাল নিতে আসেন।

এসময় কয়েকজন ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে চালের বস্তা গণনা করলে নাছরিনের স্টোর রুমে ৩০ কেজি ওজনের ১৩০ বস্তা ও পাপনের স্টোর রুমে ৮৭ বস্তা চাল কম পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘২১৭ বস্তা চাল তারা দুইজন ডিলার বিক্রি করেছে। এই দুইজন ডিলার দীর্ঘদিন ধরে চাল আত্মসাত করছেন।

খবরবাংলা

এঘটনায় চাল বিতরণ বন্ধ রয়েছে। তারা চাল আবার স্টোরে তুললে বিতরণ করা হবে।

চাল গায়েবের বিষয়টি ইউএনও এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে জানানো হয়েছে।

ডিলার নাছরিন ও পাপনের কাছে বেশ কিছু উপকারভােগীর কার্ডও রয়েছে বলেও তিনি জানান।

ভূক্তভোগীদের কথা –

স্থানীয়রা জানান, নির্ধারিত তারিখ অনুযায়ী উপকারভোগীরা সকালে উপজেলার ময়থা বাজার এলাকা ও ফুলকী পশ্চিমপাড়া বাজার এলাকায় চাল আনতে যায়।

এসময় স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন ইউপি সদস্যসহ আরও কয়েকজনে মিলে চালের বস্তার হিসাব নেন।

এসময় তারা ময়থা উত্তরপাড়া এলাকার ডিলার নাছরিন বেগমের স্টোর রুমে ১৩০ বস্তা ও ফুলকী পশ্চিমপাড়া বাজার এলাকায় জাকির হোসেন পাপনের স্টোর রুমে ৮৭ বস্তা চাল কম পাওয়া যায়।

এরপর ইউপি চেয়ারম্যান এসে চাল বিতরণ বন্ধ করে দেন।

চাল নিতে আসা জশিজাটী গ্রামের নজরুল, একঢালার আশরাফ আলী, আইসড়া গ্রামের দুলালী রাজ বংশী ও কনিকা রাজ বংশীসহ একাধিক উপকারভোগী বলেন, ‘নির্ধারিত তারিখ অনুযায়ী চাল নিতে এসেছি।

কিন্তু ডিলারদের স্টোরে সব চাল জমা না হওয়ার কথা ফাঁস হলে আমাদের চাল দেয়নি।

আমরা প্রায় দেড়শ টাকা খরচ করে চাল নিতে এসেছিলাম। ৩০০ টাকার চালে আমাদের যাতায়াতে বাড়তি খরচ হচ্ছে দেড়শ টাকা। এখন আবার দুইবার যাতায়াতে আমাদের খরচ হবে ৩০০টাকা।

খবর বাংলা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা –

বাসাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তিদেব নাথ বলেন, ‘চাল গায়েব হয়নি। গোড়াইয়ের মাশাফি এগ্রো ফুড ইন্ড্রাস্ট্রিজে পুষ্টিচাল মিশানোর জন্য পাঠানো হয়েছিল।

সেখান থেকে তারা চালের বস্তা কম দিয়েছে। এজন্য ওই ডিলারদের স্টোরে ২১৭ বস্তা চাল কম হয়েছে।

ডিলারদের কাছে ট্যাগ অফিসার ও খাদ্য পরিদর্শককে পাঠানো হয়েছে। এখানে ডিলাদের জালিয়াতি প্রমান পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে গোড়াই মাশাফি এগ্রো ফুড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘আমার এখান থেকে সমস্ত চাল তাদের কাছে পাঠানো হয়েছে।

আমরা চালের একটি বস্তাও কম দিইনি। চাইলে আমাদের চালান কপি দেখতে পারেন।’

এ ব্যাপরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন বলেন, বিষয়টি চেয়ারম্যন সাহেব আমাকে জানিয়েছেন।

আমি উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সরেজমিনে পরিদর্শনে যেতে বলেছি। উনি পরিদর্শন শেষে রিপোর্ট দিলে নীতিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে জানতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধখবরবাংলাটাঙ্গাইল খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৩ অপরাহ্ণ
0

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান...

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাবেক আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাবেক আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৪২) নামের এক সাবেক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ২০ জনকে আসামি করে মামলা দায়ের করার পর পুলিশ দুজনকে...

কাগজে উদ্বৃত্ত থাকলেও বাস্তবে ঘাটতি-কুইক রেন্টালের শুভঙ্করের ফাঁকির ফাঁদে দেশ

কাগজে উদ্বৃত্ত থাকলেও বাস্তবে ঘাটতি-কুইক রেন্টালের শুভঙ্করের ফাঁকির ফাঁদে দেশ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ
0

সরকারি হিসাব অনুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট। গ্রীষ্মের সর্বোচ্চ সময়ে বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ১৮ থেকে ১৯ হাজার মেগাওয়াট। ফলে কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা...

ঘাটাইলে বেসরকারি হাসপাতালে মিলল সরকারি ওষুধ

ঘাটাইলে বেসরকারি হাসপাতালে মিলল সরকারি ওষুধ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের পাশেই অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাইফ কেয়ার হাসপাতালে...

টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি। দীর্ঘদিনেও মামলার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ...

Next Post

টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সর্বেশষ

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৩ অপরাহ্ণ
বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাবেক আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাবেক আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
মাদারীপুরে ঘরে ঢুকে কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ঘরে ঢুকে কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৬ অপরাহ্ণ
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবার

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবার

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
ব্ল্যাকবার্নকে হারিয়ে ঘুরে দাঁড়াল শেফিল্ড, আলো ছড়ালেন হামজা

ব্ল্যাকবার্নকে হারিয়ে ঘুরে দাঁড়াল শেফিল্ড, আলো ছড়ালেন হামজা

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In