মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাফি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১১ টায় উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাফি ওই গ্রামের মোহাম্মদ আতাউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের একটি পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বাসাইল থানা ছাড়াও গাজীপুর জেলায় মাদক মামলা বিচারাধীন রয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।










