মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বাসাইলে ৩০ টাকার জন্য কেটে ফেলা হয়েছে কিশোরের অণ্ডকোষ!

এপ্রিল ৮, ২০২৬ — চৈত্র ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বাসাইল, শীর্ষ সংবাদ
A A
বাসাইলে ৩০ টাকার জন্য কেটে ফেলা হয়েছে কিশোরের অণ্ডকোষ!

বাসাইলে ৩০ টাকার জন্য কেটে ফেলা হয়েছে কিশোরের অণ্ডকোষ!

প্রতিবেদন:
বাসাইল প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইলে সিগারেট খাওয়ার জন্য ৩০ টাকা না পেয়ে এক কিশোরকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর ওই কিশোরের অণ্ডকোষ কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভুক্তভোগী শাহজালাল মিয়া (১৬) নামের ওই কিশোর। আহত শাহজালাল উপজেলার কাউলজানী চরপাড়া (জুম্মন বাড়ী) এলাকার ভ্যানচালক শফি মিয়ার ছেলে। ভুক্তভোগীর বাড়িতে সরেজমিনে গেলে সাংবাদিক আসার খবর পেয়ে স্থানীয়রা জড়ো হয়। তারা অভিযুক্তদের বিচার দাবি করেন।

অভিযুক্তরা হলেন- কাউলজানী চরপাড়া (জুম্মন বাড়ী) এলাকার ছানোয়ার সিকদারের ছেলে রাকিব সিকদার ও বারেক মিয়ার ছেলে তারিকুল মিয়া। এ ঘটনায় বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে স্থানীয় কিতাব আলীর দোকানের পেছনে বখাটে রাকিব সিকদার ও তারিকুল মিয়া ভুক্তভোগী শাহজালালের পথরোধ করে। এসময় শাহজালালের কাছে সিগারেট খাওয়ার জন্য ৩০ টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় তারা শাহজালালকে মারধর করে। এক পর্যায়ে তার মুখ ও অ-কোষ চেপে ধরে লাথি মেরে পাশের খাদে ফেলে দেয়। এসময় তার কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ অবস্থায় ভুক্তভোগী শাহজালালের অ-কোষে পঁচন দেখা দেয়। দিশকুল না পেয়ে শাহজালালের পরিবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসক দেখায়। এক পর্যায়ে গত ২৮ মার্চ শহরের আমিনা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শাহজালালের একটি অণ্ডকোষ কেটে ফেলা হয়। এ অবস্থায় ভুক্তভোগী শাহজালাল বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ পর্যন্ত তার চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় এক লাখ টাকা। বর্তমানে ধার-দেনা ও স্থানীয়দের সহযোগিতায় অসহায় শাহজালালের চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, শাহজালালের বাবা শফি মিয়া ভ্যানচালক। শফি মিয়ার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুজনেই বুদ্ধি প্রতিবন্ধীর মতো। অসহায় ছেলেটিকে এভাবে মারধর করা ঠিক হয়নি। অভিযুক্ত রাকিব ও তারিকুল বখাটে। তারা দুজনেই কিশোর গ্যাংয়ের সদস্য। সুুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

ভুক্তভোগী শাহজালাল জানায়, ‘আমি মসজিদ থেকে বাড়িতে ফিরতে ছিলাম। এসময় রাকিব ও তারিকুল আমাকে আটকিয়ে ৩০ টাকা চায়। টাকা না দেওয়ায় আমাকে মারধর করে। অ-কোষে চেপে ধরার পর লাথি মেরে আমাকে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আমার একটি অণ্ডকোষ কেটে ফেলা হয়েছে।’

ভুক্তভোগী শাহজালালের বাবা শফি মিয়া বলেন, ‘আমরা গরীব মানুষ। স্থানীয়দের আর্থিক সহযোগিতায় শহরের আমিনা ক্লিনিকে অপারেশন করে আমার ছেলের একটি অণ্ডকোষ কেটে ফেলা হয়েছে। অপরটিতেও পঁচন ধরেছে। ছেলের চিকিৎসা বাবদ এ পর্র্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করতে বাড়িতে এসেছিল। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

বাসাইল থানার এসআই রেজাউল করিম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধ সংবাদকিশোর গ্যাংটাঙ্গাইল জেনারেল হাসপাতালটাঙ্গাইল নিউজবাসাইল থানাবাসাইল সংবাদমারধরশাহজালাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, এটা ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান...

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার...

দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ভোক্তা অধিকার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের অভিযোগে লাইফ কেয়ার ক্লিনিক সিলগালা করে...

মধুপুরে ভেজাল বীজে পেঁপেচাষিদের ৪ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি

মধুপুরে ভেজাল বীজে পেঁপেচাষিদের ৪ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে ভেজাল ও নিম্নমানের বীজ-চারা কিনে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ করেছেন পেঁপেচাষিরা। টানা দুই বছর ধরে নিম্নমানের বীজের কারণে ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায়...

যমুনায় অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

যমুনায় অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে সাতজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত যমুনা...

Next Post
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সর্বেশষ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In