সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

পরিবেশ ও বালিয়াড়ি রক্ষার দাবিতে-

বেলার মামলায় বন্ধ কক্সবাজারের সড়ক নির্মাণ কাজ: প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
বেলার মামলায় বন্ধ কক্সবাজারের সড়ক নির্মাণ কাজ: প্রতিমন্ত্রী

বেলার মামলায় বন্ধ কক্সবাজারের সড়ক নির্মাণ কাজ: প্রতিমন্ত্রী

প্রতিবেদন:
কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আইনি বাধা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আদালতের শরণাপন্ন হয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত ১২৮ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত সড়ক প্রকল্পটি বেলার মামলার পর আদালতের নির্দেশনায় বন্ধ রয়েছে বলে জানান তিনি।

শনিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মীর শাহে আলম।

আরও পড়ুন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

বন ও কৃষিজমিতে রিসোর্ট, সাভারে পরিবেশগত চরম ঝুঁকির আশঙ্কা

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের ঐতিহ্য ও পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি ঠিকানা। এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়াও চলছে।

কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন বিকশিত হতে না দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে দাবি করে মীর শাহে আলম বলেন, ‘পুরো কক্সবাজারকে নিয়ে সরকার বিপদের মধ্যে আছে।’

তিনি বলেন, সরকার যখনই কক্সবাজার শহরকে সুন্দর ও আধুনিকভাবে সাজানোর উদ্যোগ নেয়, তখনই একটি সংস্থা উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিষেধাজ্ঞা নিয়ে আসে। তাঁর প্রশ্ন, ‘এমন হলে কক্সবাজার শহরকে সাজাব কিভাবে?’

মীর শাহে আলমের অভিযোগ, আদালতের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাটি তা ব্যবহার করে উন্নয়নকাজ বারবার বাধাগ্রস্ত করছে।

প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী সৈকত তীর ধরে হোটেল রামাদার সামনে দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনাটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি প্রকল্প। প্রায় ১২৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল। কাজ শুরুর ঠিক আগমুহূর্তে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়।

এই প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পরিবেশ ও বালিয়াড়ি রক্ষার বিষয়টি সামনে এনে আপত্তি জানায়। বেলার পক্ষ থেকে বলা হয়, সমুদ্রসৈকত ও পরিবেশগতভাবে সংকটাপন্ন (ইসিএ) এলাকায় সড়ক নির্মাণ পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে বেলা উচ্চ আদালতের শরণাপন্ন হলে মামলার শুনানি শেষে আদালত স্থানীয় সরকারসহ পৌরসভা কর্তৃপক্ষকে সড়ক নির্মাণকাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। এরপর থেকে প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।

অন্যদিকে, প্রতিমন্ত্রী মনে করেন, এ ধরনের আইনি বাঁধার কারণে কক্সবাজারের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কঠিন হয়ে পড়ছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) বিধিনিষেধের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, সমুদ্রতীরের ৩০০ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না—এমন বিধিনিষেধ রয়েছে। আবার সমুদ্রতীর থেকে ৫০০ মিটার দূরে গিয়ে শুধু একতলা ভবন নির্মাণের নির্দেশনাও রয়েছে।

তিনি বলেন, পর্যটন মৌসুমে কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক এলেও তাঁদের থাকার জন্য পর্যাপ্ত কক্ষ পাওয়া যায় না। পর্যটন নগরীর অবকাঠামো উন্নয়ন এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু একের পর এক আইনি বাঁধা ও নিষেধাজ্ঞার কারণে এসব পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে।

এর আগে শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন মীর শাহে আলম।

এ সময় তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে প্রতিষ্ঠানগুলো নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিযোগ নিষ্পত্তিঅভিযোগ সেলপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়প্রবাসী বাংলাদেশিপ্রবাসী সেবাপ্রবাসীদের সমস্যাবিদেশে বাংলাদেশি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালানো হলেও সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক...

বন ও কৃষিজমিতে রিসোর্ট, সাভারে পরিবেশগত চরম ঝুঁকির আশঙ্কা

বন ও কৃষিজমিতে রিসোর্ট, সাভারে পরিবেশগত চরম ঝুঁকির আশঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ অপরাহ্ণ
0

সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। উদ্যোক্তাদের প্রচারণায় প্রকল্পটিকে আকর্ষণীয় ও...

ঢাকায় কবরের জায়গা সংকট, কবর সংরক্ষণে খরচ লাখ থেকে কোটিতে

ঢাকায় কবরের জায়গা সংকট, কবর সংরক্ষণে খরচ লাখ থেকে কোটিতে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪২ অপরাহ্ণ
0

ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি কবরের জায়গা ধরে রাখাও এখন...

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
0

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে...

পর্যটন মেলায় জমজমাট কক্সবাজার, অব্যবস্থাপনা নিয়ে প্রশ্নও

পর্যটন মেলায় জমজমাট কক্সবাজার, অব্যবস্থাপনা নিয়ে প্রশ্নও

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১২ অপরাহ্ণ
0

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে চলছে তিন দিনব্যাপী পর্যটন মেলা। সৈকতের লাবণী পয়েন্টে আয়োজিত এ মেলায় পর্যটকদের আকৃষ্ট করতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফায়ার শো, ব্যান্ড শো, লোকজ পরিবেশনা, ঐতিহ্যবাহী...

Next Post
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

সর্বেশষ

যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু করছে ভারত

ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু করছে ভারত

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ অপরাহ্ণ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো দিতে প্রতি মাসে ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো দিতে প্রতি মাসে ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
ভারতে বাংলাদেশসহ ৮ দেশের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

ভারতে বাংলাদেশসহ ৮ দেশের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In