মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

ব্যাংকের এমডিদের কর্মমূল্যায়নে নতুন নীতিমালা

সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৭ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
ব্যাংকের এমডিদের কর্মমূল্যায়নে নতুন নীতিমালা

ব্যাংকের এমডিদের কর্মমূল্যায়নে নতুন নীতিমালা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের দায়িত্ব ও কর্মমূল্যায়নের জন্য নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে শীর্ষ নির্বাহীদের কাজের মূল্যায়নে ১০০ নম্বরের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালায় খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, মূলধন সক্ষমতা, সুশাসন, আর্থিক স্থায়িত্বসহ ব্যাংক পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে খারাপ কর্মদক্ষতা দেখা গেলে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ বাড়ানো নাও হতে পারে। এমনকি প্রয়োজন হলে তাকে অপসারণের জন্য পরিচালনা পর্ষদকে নির্দেশও দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ

নীতিমালা অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদকে আগামী এক মাসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের জন্য কর্মসম্পাদনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। এসব লক্ষ্য তিন বছর অথবা সংশ্লিষ্ট কর্মকর্তার অবশিষ্ট মেয়াদের জন্য নির্ধারণ করা হবে। প্রতি ছয় মাস পরপর লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যালোচনা করে তা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বেতন-ভাতা, প্রণোদনা এবং অন্যান্য সুবিধা নির্ধারণেও এই মূল্যায়ন কাঠামো ব্যবহার করতে হবে। পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে মোট ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে। এর মধ্যে তহবিল সুরক্ষা ও তারল্য পরিস্থিতিতে ২৫, সম্পদের গুণগত মানে ২৫, সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে ২৫, আর্থিক অন্তর্ভুক্তি, গ্রাহকসেবা ও বাজার আচরণে ১৫ এবং মুনাফা অর্জনে ১০ নম্বর রাখা হয়েছে।

মূল্যায়নে ৭৫ বা তার বেশি নম্বর পেলে মানসম্মত হিসেবে বিবেচিত হবেন সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালক। ৬৫ থেকে ৭৪ নম্বর পেলে উন্নতির প্রয়োজন হিসেবে বিবেচনা করা হবে। আর ৬৫-এর নিচে নম্বর পেলে অবিলম্বে উন্নতির প্রয়োজন হিসেবে ধরে বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নোটিশ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের কর্মদক্ষতা যাচাইয়ে ন্যূনতম ৩০টি কর্মসম্পাদন সূচক নির্ধারণ করেছে। এর মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ সূচকে নির্ধারিত লক্ষ্যের ৫০ শতাংশের কম অর্জন হলে কোনো নম্বর পাওয়া যাবে না। ৫০ শতাংশ বা তার বেশি অর্জন হলে আনুপাতিক হারে নম্বর দেওয়া হবে এবং শতভাগ লক্ষ্য অর্জিত হলে পূর্ণ নম্বর পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ ছয়টি সূচকের মধ্যে রয়েছে আমানত-ঋণ অনুপাত, মোট খেলাপি ঋণের অনুপাত, প্রকৃত খেলাপি ঋণের অনুপাত, বড় ঋণ ও শীর্ষ ঋণগ্রহীতার কেন্দ্রীভূত ঝুঁকি, খেলাপি ও অবলোপন করা ঋণ আদায় এবং ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, পরিবেশবান্ধব অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসার। ফলে নতুন নীতিমালায় খেলাপি ঋণ ব্যবস্থাপনাকে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কর্মমূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কর্মমূল্যায়নখেলাপি ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক ব্যবস্থাপনাব্যাংকিং খাতব্যাংকের এমডিসুশাসন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৫ অপরাহ্ণ
0

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।...

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৪ পূর্বাহ্ণ
0

দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার ওই আদেশ স্থগিত করে বিষয়টি আরও পর্যালোচনার অনুরোধ...

২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৬ — ভাদ্র ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

দেশের বাজারে এক দিনের ব্যবধানেই আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে...

এক ছাদের নিচে নতুন-পুরোনো-রিকন্ডিশন্ড গাড়ির সমাহার

এক ছাদের নিচে নতুন-পুরোনো-রিকন্ডিশন্ড গাড়ির সমাহার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
0

রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার বাজার’। গত ৪ সেপ্টেম্বর আইসিসিবিতে...

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা ছাড়িয়েছে

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা ছাড়িয়েছে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
0

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকার...

Next Post
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

সর্বেশষ

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
সাত মাস পর সব সচিবকে নিয়ে প্রথম বৈঠকে বসছে সরকার

সাত মাস পর সব সচিবকে নিয়ে প্রথম বৈঠকে বসছে সরকার

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৮ অপরাহ্ণ
মাহদী আমিন: বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার একমাত্র উৎস জনগণ

মাহদী আমিন: বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার একমাত্র উৎস জনগণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In