রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ভারত থেকে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল আসছে

মার্চ ২৯, ২০২৬ — চৈত্র ১৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
in জাতীয়
A A
ভারত থেকে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল আসছে

ভারত থেকে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল আসছে

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ায় দেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রপথের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে জোর দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর অংশ হিসেবে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে পাইপলাইনে তেল আসা শুরু হয় এবং পুরো চালান পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।

আরও পড়ুন

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, বিকল্প সরবরাহব্যবস্থা সচল থাকায় আপাতত বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা নেই। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের কৃষি, সড়ক পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন খাতে ডিজেলের ওপর নির্ভরতা বেশি হওয়ায় সরবরাহে সামান্য বিঘ্নও বড় প্রভাব ফেলতে পারে।

চলতি মাসে ১৭টি জাহাজে ডিজেল আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে মাত্র ৯টি। একটি জাহাজ পথে রয়েছে এবং বাকি সাতটির সময়সূচি অনিশ্চিত। এ পরিস্থিতিতে পাইপলাইনের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে প্রায় ১৫ হাজার টন ডিজেল সরবরাহ হয়েছে। এর আগে ২৫ মার্চ ৫ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি পরিবহন ব্যয় বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে জাহাজ সংকট দেখা দিয়েছে। ফলে নির্ধারিত সময়সূচি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় পাইপলাইনকে তুলনামূলক স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে নুমালিগড় রিফাইনারির সঙ্গে চুক্তির ভিত্তিতে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন নির্মাণ করা হয়, যা ২০২২ সালের ডিসেম্বরে চালু হয়। প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী বছরে ১ লাখ ২০ হাজার টন ডিজেল সরবরাহের কথা রয়েছে, অতিরিক্ত ৬০ হাজার টন আনার সুযোগও আছে।

তবে সীমিত সংরক্ষণ সক্ষমতার কারণে একবারে বড় পরিমাণ তেল আমদানি করা সম্ভব হয় না। বর্তমানে দ্রুত খালাসের সুবিধায় ৭ হাজার টন করে ডিজেল আনা হচ্ছে। পাইপলাইনে প্রতি ব্যারেল ডিজেল পরিবহন ব্যয় প্রায় সাড়ে ৫ ডলার, যা অনেক ক্ষেত্রে সমুদ্রপথের তুলনায় কম।

জ্বালানি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতার সময়ে বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলা জরুরি হলেও দীর্ঘমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানো না গেলে এর পুরো সুবিধা পাওয়া যাবে না। সামনে কৃষি মৌসুম থাকায় সরবরাহ স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিপিসির তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল। ২০২৪-২৫ অর্থবছরে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন, যার বড় অংশই আমদানিনির্ভর।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জ্বালানি সংকটজ্বালানি সরবরাহডিজেল আমদানিনুমালিগড় রিফাইনারিবিপিসিভারত-বাংলাদেশ পাইপলাইনমধ্যপ্রাচ্য যুদ্ধ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষায় ৫৪ জনের শরীরে...

ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
0

ব্যবসায়ীদের সহায়তায় ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ প্যাকেজের আওতায় ব্যবসায়ীদের ঋণের সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানান...

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও মেলার সময় বাড়ল একদিন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও মেলার সময় বাড়ল একদিন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৯ অপরাহ্ণ
0

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়িয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত...

আওয়ামী লীগের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের কোথাও অস্থিরতা সৃষ্টি বা নাশকতার...

শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৪ অপরাহ্ণ
0

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্য থাকবে। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশে কোনো নেতিবাচক...

Next Post
নওগাঁর মাঠে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

নওগাঁর মাঠে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

সর্বেশষ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In