শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

ভূঞাপুর-গোপালপুরে আ’লীগের দ্বন্দ্ব চরমে; দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ মেয়র মাসুদের বিরুদ্ধে

ফেব্রুয়ারি ৬, ২০২৩ — মাঘ ২৪, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৭:০১ অপরাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

ভূঞাপুর-গোপালপুরে আওয়ামী লীগের দ্বন্দ্ব চরমে

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় নেতা-কর্মীদের সাথে বাদ দিয়ে বিদ্রোহী ও বহিস্কৃতদের নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ।

আরও পড়ুন

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

এই ঘটনার ধারাবাহিকতায় সোমবার (০৬ ফেব্রুয়ারি) গোপালপুরের আলমনগর ইউনিয়নে কম্বল বিতরণের সময় মেয়র মাসুদের উপর হামলার ঘটনা ঘটে।

এই হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির এই হামলার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ।

হামলার সময় ককটেল বিষ্ফোরণ, দুইটি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান তিনি।

এসময় তিন সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছে বলে জানা যায়।

জানা যায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় ভূঞাপুর পৌরসভার মেয়র এবং টাঙ্গাইল-২ (ভ‚ঞাপুর-গোপালপুর) আসনের এমপি প্রার্থী মাসুদুল হক মাসুদের গাড়ি বহরে হামলা করে।

এতে স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির সমর্থক গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেত্বত্বে লোকজন হামলা চালায়।

এসময় হামলাকারীরা ফাঁকাগুলি ও ককটেল বিষ্ফোরণ করে।

আহত সাংবাদিকদের বক্তব্য –

হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করার জন্য আলমনগর যাচ্ছিলেন।

এসময় আতর্কিত হামলা চালানো হয়। এসময় সাংবাদিকরা ভিডিও ধারন করায় তিনজন সাংবাদিকদের উপর হামলা চালায়।

আলমনগর ইউনিয়নের চেয়ারম্যানের বক্তব্য –

এই বিষয়ে আলমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল মোমেন বলেন, মেয়র মাসুদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আমাকে না জানিয়ে আমার এলাকায় এসে কম্বল বিতরণ করার উদ্যোগ নেয়।

কিন্তু আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি বিষয়টি আমাকে জানান নাই। আমাকে জানালে আমি রিসিপশন দিয়ে নিয়ে আসতাম।

উনি কম্বল দিতে চান দিক, আমার এলাকার মানুষই তো পাবে, অসুবিধা কি? কিন্তু বহিস্কৃত নেতাদের নিয়ে সে কম্বল বিতরণ করতে চায়, এটা দলীয় ডিসিপ্লিনের মধ্যে রইলো কি?

এসময় তিনি আরো বলেন, দলকে ভায়লেট কইরা, দলকে বাইপাস কইরা, সে কাদেরকে নিয়ে রাজনীতি করতে চায়?

মেয়র মাসুদের কথা –

ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম।

এসময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমাদের উপর হামলা চালায়।

হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় দুইটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ওসি’র বক্তব্য –

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দুইপক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সাংসদের বক্তব্য –

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।

ভূঞাপুরের মেয়রের এইভাবে আওয়ামী লীগের বিদ্রোহী ও বহিস্কৃতদের নিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন।

তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টি ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থী দিয়েছেন।

এসময় সাংসদ আরো বলেন, তিনি একজন সিনিয়র নেতা, তাকে দেখে সবাই শিখবে; আমার মনে হয়, উনার দলীয় শৃঙ্খলা মেনে চলা উচিত। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগগোপালপুরদ্বন্দ্বভূঞাপুরশৃঙ্খলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি...

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির...

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত...

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন...

হাইকোর্টের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জন

হাইকোর্টের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৪ অপরাহ্ণ
0

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি...

Next Post

ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের যাত্রী নিহত

সর্বেশষ

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
তাহসিফ সাউরি হত্যা মামলা: দীপের আবারও দুই দিনের রিমান্ড

তাহসিফ সাউরি হত্যা মামলা: দীপের আবারও দুই দিনের রিমান্ড

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In