শনিবার, জুলাই ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মে ১১, ২০২৬ — বৈশাখ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর, শীর্ষ সংবাদ
A A
মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মধুপুর মানেই শালবন, লাল মাটির গড় আর সুস্বাদু আনারসের জনপদ। অনুকূল আবহাওয়া ও বিশেষ ভূ-প্রকৃতির কারণে দেশের অন্যতম আনারস উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে মধুপুর। সমতল ও উঁচু ভূমি হওয়ায় এখানে বন্যার পানি জমে না, আবার ‘বাইদ’ বা ছোট নালা দিয়ে দ্রুত পানি নেমে যাওয়ায় জলাবদ্ধতাও হয় না। ফলে আনারস ও কলা চাষের জন্য এ অঞ্চল অত্যন্ত উপযোগী।

মধুপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ৫০০ কোটি টাকার আনারস বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, আধুনিক বিপণন ব্যবস্থা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে কৃষকেরা এখনো কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

স্থানীয় চাষিদের অভিযোগ, দেশজুড়ে মধুপুরের আনারসের চাহিদা থাকলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা না থাকায় অনেক সময় ন্যায্যমূল্য পাওয়া যায় না। তারা বলছেন, এলাকায় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হলে আনারস থেকে জুস, জেলি ও অন্যান্য পণ্য তৈরি করে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানও বাড়বে।

ঘাটাইলের কৃষক আনোয়ার হোসেন বলেন, মধুপুরে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন হলে আনারস নষ্ট হওয়ার আশঙ্কা কমবে, পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুরে আনারস চাষের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ষাটের দশকের শেষ দিকে আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামের গারো নারী ভেরেনা সাংমা ভারত থেকে ‘জায়ান্ট কিউ’ জাতের আনারসের চারা এনে এ অঞ্চলে চাষ শুরু করেন। তার উদ্যোগেই মধুপুর গড়াঞ্চলে আনারস চাষ জনপ্রিয় হয়ে ওঠে।

বর্তমানে জায়ান্ট কিউয়ের পাশাপাশি ‘জলডুগি’ ও ‘ক্যালেন্ডার’ জাতের আনারস চাষ হচ্ছে। এছাড়া পরীক্ষামূলকভাবে নতুন এমডি-টু জাতের আনারসও চাষ করা হচ্ছে।

কৃষক আরশেদ আলী বলেন, সরকারি উদ্যোগে প্রক্রিয়াজাতকরণ কারখানা ও গ্যাস সংযোগ নিশ্চিত করা গেলে কৃষকেরা বাজার সিন্ডিকেটের প্রভাব থেকে রক্ষা পেতেন এবং স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আসত।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৪৭৯ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এর মধ্যে ৩২৪ হেক্টরে জলডুগি এবং ৬ হাজার ১২৫ হেক্টরে ক্যালেন্ডার জাতের আনারস আবাদ করা হয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন বলেন, মধুপুরে আরও আগেই আনারস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন হওয়া উচিত ছিল। এতে জুস, জেলি, বিস্কুটসহ বিভিন্ন পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হতো এবং বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকেরাও আর্থিকভাবে লাভবান হতেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আনারস চাষআনারস বাণিজ্যকৃষককৃষি সংবাদটাঙ্গাইলটাঙ্গাইল খবরপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্রবাংলাদেশ কৃষি সংবাদমধুপুরমধুপুরের আনারস

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর গড়াঞ্চল অংশে বন্য প্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাঁচটি রোপওয়ে করিডর নির্মাণ করেছে বন বিভাগ। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় বন্য প্রাণীর মৃত্যু ও সড়ক দুর্ঘটনা...

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় অগ্নিবীণা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে যৌথভাবে আয়োজিত...

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি...

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেই টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো টাঙ্গাইলেও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায়...

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মধুপুর-ময়মনসিংহ...

Next Post
রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়

সর্বেশষ

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In