বুধবার, নভেম্বর ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মধুপুরে ভেজাল বীজে পেঁপেচাষিদের ৪ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর, শীর্ষ সংবাদ
A A
মধুপুরে ভেজাল বীজে পেঁপেচাষিদের ৪ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি

মধুপুরে ভেজাল বীজে পেঁপেচাষিদের ৪ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মধুপুরে ভেজাল ও নিম্নমানের বীজ-চারা কিনে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ করেছেন পেঁপেচাষিরা। টানা দুই বছর ধরে নিম্নমানের বীজের কারণে ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকেরা।

মধুপুরের উর্বর লাল মাটিতে বছরে একাধিক ফসল চাষ হয়। আনারসের পাশাপাশি সেখানে ব্যাপকভাবে হাইব্রিড পেঁপের বাণিজ্যিক আবাদ করা হয়। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মধুপুরে প্রায় ১ হাজার ১০০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সোয়া লাখ টন।

আরও পড়ুন

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

কৃষকদের অভিযোগ, ২০২৫ সালে বগুড়া থেকে কেনা ‘টপলেডি’ হাইব্রিড বীজের বড় একটি অংশ অঙ্কুরিত হয়নি। কিছু বীজ থেকে চারা হলেও পরবর্তীতে সেসব গাছে ফল ধরেনি। এতে নার্সারি তৈরি ও চাষাবাদে বড় ধরনের লোকসানের মুখে পড়েন তারা।

চলতি বছরও একই ধরনের অভিযোগ উঠেছে। মধুপুরের পেঁপেচাষি হারুন অর রশীদসহ ২২ জন বাণিজ্যিক চাষি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবি, জলছত্র গ্রামের নার্সারি মালিক শাহজাহান আলীর কাছ থেকে গত ফেব্রুয়ারিতে প্রায় ৭১ হাজার ‘টপলেডি’ চারা কিনে জমিতে রোপণ করেন তারা।

ছয় মাস ধরে সেচ, সার, বালাইনাশক ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয়ের পর দেখা যায়, গাছে ফুল এলেও ফল ধরছে না। কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতিটি গাছে অন্তত ৮০০ টাকা করে খরচ হয়েছে। এতে শুধু ২২ জন বড় চাষির মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৫২ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য উপজেলা কৃষি অফিসকে নির্দেশ দেন।

উপজেলা কৃষি অফিসের তদন্তে হারুন অর রশীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তদন্ত কমিটির সদস্য ও বেড়িবাইদ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, কৃষকেরা এই বীজ ও চারা কিনে টানা দুই বছর ধরে প্রতারণার শিকার হচ্ছেন।

এদিকে চারা বিক্রেতা শাহজাহান আলী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিক্রি করা বীজ বা চারা ভেজাল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ মুন্নী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ২০২৫ সালে পেঁপের বীজ না গজানোর অভিযোগে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে দায়ী ব্যক্তিকে জরিমানা করেছিল।

তবে চলতি বছরের ঘটনাটি ভেজাল পণ্যসংক্রান্ত হওয়ায় এটি ভোক্তা অধিকার অধিদপ্তরের বিচার্য বিষয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কৃষকের ক্ষতিটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরনিম্নমানের বীজপেঁপেচাষিদের ক্ষতিভেজাল বীজমধুপুর কৃষিমধুপুরে পেঁপে চাষ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার...

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত, চার পা ও একটি পেটবিশিষ্ট জোড়া শিশুর জন্ম হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে পৌর শহরের কাজীবাড়ী এলাকার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের...

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

ধান কাটার পর ফাঁকা জমিতে খেলাধুলা করত গ্রামের শিশুরা। আবার নতুন করে আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত তাদের খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ তৈরি করতে চাঁদা তুলে...

মির্জাপুর আ.লীগের নেতা পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

মির্জাপুর আ.লীগের নেতা পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ অপরাহ্ণ
0

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম...

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই ডাল-পালা ছাঁটাইয়ের নাম করে গাছের অর্ধেকই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিনের...

Next Post
দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

সর্বেশষ

সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৯ অপরাহ্ণ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অচলাবস্থা, ঢাকায় ফিরছে যানবাহন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অচলাবস্থা, ঢাকায় ফিরছে যানবাহন

নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি

ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি

নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৯ অপরাহ্ণ
তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৬ অপরাহ্ণ
প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান

নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In