মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নবগঠিত সংগঠন ‘ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ক্লাব’-এর ২০২৬ মেয়াদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কানিজ মারিয়াম আক্তার। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক, বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী এবং নবগঠিত ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাবটির ২০২৬ মেয়াদের প্রথম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকদের যৌথ স্বাক্ষরে অনুমোদিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আফরোজ আহমেদ আসিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. লতিফুর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী ইমরান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা মেহেরুন নেছা।
কমিটির বিভিন্ন উইংয়ে দায়িত্বপ্রাপ্তরা হলেন— হিউম্যান রিসোর্স উইংয়ের প্রধান মিতু আক্তার চাঁদনী ও সাধারণ কার্যনির্বাহী মো. ফারহান আল-ওয়ালিদ; পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মো. নাজমুল হাসান ভূঁইয়া ও সাধারণ কার্যনির্বাহী মো. মেরাজুল ইসলাম; ভিজ্যুয়াল অ্যান্ড টেকনোলজি উইংয়ের প্রধান মো. নিয়ামুল হাসান রাকিব ও সাধারণ কার্যনির্বাহী বিজয় চন্দ্র সাহা; ফিন্যান্স অ্যান্ড লজিস্টিকস উইংয়ের প্রধান মো. মেহেদী হাসান অভি ও সাধারণ কার্যনির্বাহী তারেক হাসান; কনটেন্ট অ্যান্ড রিসার্চ উইংয়ের প্রধান জাবা ফারিহা ও সাধারণ কার্যনির্বাহী ফাতেমা জান্নাত; ক্যারিয়ার ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান ফরিদের আহমেদ মনি ও সাধারণ কার্যনির্বাহী প্রিয়া চৌহান; কালচারাল অ্যান্ড অপারেশনস উইংয়ের প্রধান সৌরভ সাহা ও সাধারণ কার্যনির্বাহী শ্রাবণ ঠাকুর এবং স্পোর্টস উইংয়ের প্রধান নূর আলম ও সাধারণ কার্যনির্বাহী দেবাশীষ চন্দ্র পাল।
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কানিজ মারিয়াম আক্তার, অধ্যাপক ড. আব্দুল গাফফার খান, সহযোগী অধ্যাপক নুশরাত নাহিদা আফরোজ, সহযোগী অধ্যাপক সুব্রত বণিক, সহকারী অধ্যাপক সায়মা হোসাইন সেতু, প্রভাষক ফাহমিদা আক্তার এবং প্রভাষক মো. রকিবুল ইসলামের স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. আফরোজ আহমেদ আসিফ বলেন, “এই ক্লাবের যাত্রার শুরুতে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। শিক্ষকদের দিকনির্দেশনা এবং সবার সহযোগিতায় শিক্ষার্থীদের নেতৃত্ব, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে ক্লাবকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. লতিফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, ক্যারিয়ার উন্নয়ন, নেটওয়ার্কিং এবং উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর সংগঠনে পরিণত হবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।











