সোমবার, আগস্ট ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মাভাবিপ্রবিতে ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথন, দিনব্যাপী নানা আয়োজন

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
মাভাবিপ্রবিতে ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথন, দিনব্যাপী নানা আয়োজন

মাভাবিপ্রবিতে ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথন, দিনব্যাপী নানা আয়োজন

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ঐতিহাসিক ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

‎সোমবার (৩ আগস্ট) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে প্রতীকী ম্যারাথন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম এর উদ্বোধন করেন। ম্যারাথনটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ফিনিশিং লাইনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।‎

আরও পড়ুন

দেলদুয়ার খাদ্যগুদারের প্রবেশপথে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ভোগে পরিবহন

নাগরপুরে নবাগত ইউএনও লিখন বনিকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিছুর রহমান, জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার এবং দেশপ্রেমের এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

‎বিশেষ অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “ম্যারাথন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ঐক্য, অধ্যবসায় ও সম্মিলিত শক্তির প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মোকাদ্দেস আলী এবং ম্যারাথন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও শারীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্যসচিব ও বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজমুল হক।

‎ম্যারাথন প্রতিযোগিতায় শিক্ষক ক্যাটাগরিতে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান, ছাত্র ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান বিভাগের রবিন আহমেদ, ছাত্রী ক্যাটাগরিতে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা আলম আরাবী এবং কর্মকর্তা ক্যাটাগরিতে হিসাব অফিসের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম স্থান অর্জন করেন।

‎বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৭ জুলাই তৎকালীন প্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে বাধ্য করে। পরে ৩ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। মাভাবিপ্রবির জুলাই আন্দোলনের ইতিহাসে দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি স্মরণেই এ বছর প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।

‎দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় আইসিটি বিভাগে জুলাই রচনা প্রতিযোগিতা, সকাল ১০টায় বিজিই বিভাগে জুলাই কুইজ প্রতিযোগিতা এবং একই সময়ে মাল্টিপারপাস ভবনের তৃতীয় তলায় সাইবার সেন্টারে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় জুলাই বিতর্ক প্রতিযোগিতা এবং দুপুর ১২টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বিজয় র‍্যালি, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জুলাই আন্দোলনজুলাই গণঅভ্যুত্থানটাঙ্গাইলপ্রতীকী ম্যারাথনবিজয় র‍্যালিবিশ্ববিদ্যালয়মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়মাভাবিপ্রবিশিক্ষার্থীসাংস্কৃতিক অনুষ্ঠান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ার খাদ্যগুদারের প্রবেশপথে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ভোগে পরিবহন

দেলদুয়ার খাদ্যগুদারের প্রবেশপথে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ভোগে পরিবহন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা খাদ্যগুদারের প্রধান প্রবেশপথের সামনে থাকা একটি অপ্রয়োজনীয় কালভার্ট আংশিক বিধ্বস্ত হওয়ায় খাদ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কালভার্টটির এক পাশ...

নাগরপুরে নবাগত ইউএনও লিখন বনিকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে নবাগত ইউএনও লিখন বনিকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিকের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে পরিচিতি ও মতবিনিময়...

দেলদুয়ারে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

দেলদুয়ারে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায়...

নাগরপুরে ১৩ বছরেও নতুন ভবনের দেখা মেলেনি সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

নাগরপুরে ১৩ বছরেও নতুন ভবনের দেখা মেলেনি সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৩ সালে সরকারিকরণ হলেও দীর্ঘ ১৩ বছরেও একটি নতুন একাডেমিক ভবনের দেখা মেলেনি। প্রয়োজনীয় অবকাঠামোর...

মাভাবিপ্রবিতে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর ‘ইনসেপশন ২০২৬’ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর ‘ইনসেপশন ২০২৬’ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল কর্তৃক ইন্সেপশন-২০২৬ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০১ আগস্ট ২০২৬ (শনিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক...

সর্বেশষ

মাভাবিপ্রবিতে ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথন, দিনব্যাপী নানা আয়োজন

মাভাবিপ্রবিতে ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথন, দিনব্যাপী নানা আয়োজন

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
এনআইডি সংশোধনের আবেদন ৬৩ লাখ, নিষ্পত্তি ৯৮ শতাংশ

এনআইডি সংশোধনের আবেদন ৬৩ লাখ, নিষ্পত্তি ৯৮ শতাংশ

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, আজ থেকেই কার্যকর

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, আজ থেকেই কার্যকর

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪১ পূর্বাহ্ণ
সরকারি কাজে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

সরকারি কাজে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
পর্যটক নিহতের পর কক্সবাজারে সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ

পর্যটক নিহতের পর কক্সবাজারে সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In