টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী নির্মাণ শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত রবিউল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। আদালতে আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির পমির্জাপুরে নারী শ্রমিককে হত্যার পর ধর্ষণ, অভিযুক্তের স্বীকারোক্তির তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালতে স্বীকারোক্তি শুক্রবার আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে সে বিচারকের কাছে অপরাধ স্বীকার করে। মির্জাপুর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাগর তালুকদার আসামির ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার নেপথ্যে পারিবারিক কলহ পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও আসামি রবিউল একসঙ্গে ঢালাই কাজের হেলপার হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে রবিউলের স্ত্রী বিষয়টি নিয়ে সন্দেহ শুরু করেন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে কোরবানি ঈদের আগে রবিউলের স্ত্রী বাবার বাড়ি চলে যান।
স্ত্রীর চলে যাওয়ার পেছনে ওই নারীকে দায়ী করে তার ওপর ক্ষুব্ধ হয় রবিউল এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে।
আইনি পদক্ষেপ: গত মঙ্গলবার রাতে রবিউল কৌশলে ওই নারীকে ডেকে পুষ্টকামুরী দক্ষিণপাড়ার একটি বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্কের চেষ্টা চালায়। নারীটি বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং পরবর্তীতে ধর্ষণ করে লাশ লৌহজং নদীর পাশের ঝোপে ফেলে দেয়। পরদিন স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিউলকে আটক করে এবং তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে।











