রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

মৃত্যুর পাঁচ দিন পর মিসরে চিরনিদ্রায় শায়িত প্রিন্স করিম আগা খান

ফেব্রুয়ারি ১১, ২০২৫ — মাঘ ২৯, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১০:৪২ পূর্বাহ্ণ
in বিশ্ব
A A
মৃত্যুর পাঁচ দিন পর মিসরে চিরনিদ্রায় শায়িত প্রিন্স করিম আগা খান

মৃত্যুর পাঁচ দিন পর মিসরে চিরনিদ্রায় শায়িত প্রিন্স করিম আগা খান

বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা, দানশীল ব্যক্তি এবং বিলিয়নিয়ার উদ্যোক্তা প্রিন্স করিম আগা খান ৮৮ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর পাঁচ দিন পর বিশ্বখ্যাত এই আধ্যাত্মিক নেতাকে মিসরের আসওয়ান শহরে দাফন করা হয়েছে। প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ৫ জুলাই এক বিবৃতিতে তার মৃত্যুর খবর দেয়। পর্তুগালের লিসবনে তার মৃত্যু হয়। প্রিন্স করিম আগা খান সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তার ব্রিটিশ নাগরিকত্ব ছিল এবং তিনি ফ্রান্সের একটি চ্যাটোতে বসবাস করতেন। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

গত রবিবার

তার দাফনকাজ সম্পন্ন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রিন্স করিমকে মিসরের আসওয়ানে তার দাদা আগা খান তৃতীয়ের সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। নতুন সমাধি নির্মিত না হওয়া পর্যন্ত তার মরদেহ সেখানেই সমাহিত থাকবে। তার দাফন পুরোপুরি পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

এর আগে পর্তুগালের লিসবনের ইসমাইলি সেন্টারে তার জানাজার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা, ইসমাইলি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগা খান। আগা খানের দাতব্য সংস্থা শত শত হাসপাতাল, শিক্ষা ও সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করে, মূলত উন্নয়নশীল বিশ্বে।

তিনি পাকিস্তানের করাচিতে আগা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া হার্ভার্ড ও এমআইটির যৌথ উদ্যোগে আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার চালু করেন। ভারতীয় ঐতিহ্যের সংরক্ষণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বিশেষ করে দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধির সংস্কারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাজপুত্রকে দূরদর্শিতা, বিশ্বাস এবং উদার মানুষ এবং অসাধারণ একজন নেতা হিসেবে বর্ণনা করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা এবং লিঙ্গ সমতায় অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তিনি প্রান্তিক মানুষের স্বার্থে এগিয়ে এসেছিলেন, অসংখ্য জীবনে এক অমোচনীয় চিহ্ন রেখে গেছেন।’

প্রিন্স করিম আগা খান বিলাসবহুল জীবনযাপন উপভোগ করতেন। বাহামায় একটি ব্যক্তিগত দ্বীপ, একটি সুপার-ইয়ট এবং ব্যক্তিগত বিমান ছিল তার। ১৯৫৭ সালে ২০ বছর বয়সে প্রিন্স করিম আগা খান তার দাদার উত্তরসূরী হিসেবে ইসমাইলি মুসলিমদের ইমাম হন। ফোর্বস ম্যাগাজিন অনুসারে, ২০০৮ সালে রাজপুত্রের আনুমানিক সম্পদ ছিল ১ বিলিয়ন ডলার (৮০১ মিলিয়ন পাউন্ড)। ঘোড়া প্রজননসহ অসংখ্য ব্যবসায়িক স্বার্থের মাধ্যমে তার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ বৃদ্ধি পায়

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবাংলাদেশমৃত্যুর পাঁচ দিন পর মিসরে চিরনিদ্রায় শায়িত প্রিন্স করিম আগা খানরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত...

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় বিপদসংকেত জারি করা হয়েছিল। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে...

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

প্রতিবাদ বা আন্দোলনে অংশ নেওয়ার সময় সহিংসতায় জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার বিধান যুক্ত করেছে ভারতের উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের নতুন নিয়োগ...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
0

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ভারত। দুই দেশের মধ্যে সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। ইউক্রেনের মতে, বর্তমানে বিবেচনায়...

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
0

সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা তাঁদের পরিবারকে আগে...

Next Post
৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন

৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন

সর্বেশষ

৩-০ গোলে এগিয়েও জয় অধরা, মেসির মায়ামিকে রুখে দিল শার্লট

৩-০ গোলে এগিয়েও জয় অধরা, মেসির মায়ামিকে রুখে দিল শার্লট

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনজীবীর আইনি নোটিশ

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনজীবীর আইনি নোটিশ

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা

তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In