শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

যে কারণে রংপুরের জয়রথ থামাতে পারছে না কেউ

জানুয়ারি ২১, ২০২৫ — মাঘ ৮, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
in খেলা
A A

এবারের বিপিএলে দুরন্ত-দুর্বার রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের শৌর্য-বীর্যের সাথে কুলিয়ে উঠতে পারছে না কোনো দল। রংপুরের জয়রথ ছুটে চলেছে উল্কার মতো। ৮ খেলার সবকটিতে জিতে রংপুর শুধু পয়েন্ট টেবিলের শীর্ষেই নয়, একমাত্র দল হিসেবে সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। ভাবছেন, রংপুর টানা ৮ খেলায় অপরাজিত, কোনো দল শক্তিতে পেরে উঠছে না সোহান বাহিনীর সাথে; তাহলে হয়তো সেই দলের ব্যাটার ও বোলাররাও রান সংগ্রহ ও উইকেট শিকারেও সবার ওপরে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বাস্তবে তা হয়নি। রান সংগ্রহে এক নম্বর পজিশন তো বহুদূরে, শীর্ষ পাঁচেও নেই রংপুর রাইডার্সের কোনো ব্যাটার।

এখন পর্যন্ত রংপুর রাইডার্সের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার হলেন খুশদিল শাহ। পাকিস্তানের এই মিডল অর্ডার কাম স্পিনার খুশদিল শাহ ৮ খেলায় ২৭৪ রান করে রান সংগ্রহে ৭ নম্বরে আছেন। এছাড়া শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে রংপুরের আর কেউ নেই। ৮ খেলায় ২৪৫ রান করে ১১ নম্বরে আছেন সাইফ হাসান। এখন পর্যন্ত যে ৭টি সেঞ্চুরি হয়েছে, সেই সেঞ্চুরিয়ানের তালিকায় আছেন মাত্র একজন রংপুর ব্যাটার (অ্যালেক্স হেলস)।

আরও পড়ুন

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

রান সংগ্রহে সেরা পাঁচে কেউ না থাকলেও প্রথম ১৫ জনের মধ্যে অবশ্য রংপুরের ৪ ব্যাটার জায়গা করে নিয়েছেন। তারা হলেন খুশদিল শাহ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস (৬ খেলায় ২১৮) এবং ইফতেখার আহমেদ (৮ খেলায় ২০৭)। সে তুলনায় বোলিংয়ে রংপুরের বোলারদের পারফরম্যান্স তুলনামূলক ভালো। রান সংগ্রহে সেরা পাঁচে রংপুরের কোনো ব্যাটার না থাকলেও উইকেট শিকারে সেরা ৫ বোলারের তালিকায় রংপুর রাইডার্সের ২ জন আছেন। তারা হলেন-আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

২৪ বছর বয়সী বাঁহাতি আফগান পেসার আকিফ জাভেদ ৬ খেলায় ১৩ উইকেট নিয়ে উইকেট শিকারে তৃতীয়। ১৭ জানুয়ারির শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন আকিফ। ঠিক তার আগের খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

এছাড়া উইকেট শিকারে সেরা পাঁচে আছেন রংপুরের অলরাউন্ডার খুশদিল শাহ। ৮ খেলায় ১১ উইকেট নিয়ে তিনি চতুর্থ স্থানে আছেন। আর উইকেট শিকারীদের মধ্যে সেরা দশে আছেন রংপুর রাইডার্সের বাংলাদেশি অফস্পিনার শেখ মেহেদিও (৮ খেলায় ৯ উইকেট নিয়ে ১০ নম্বরে)। এর বাইরে দ্রুতগতির বোলার নাহিদ রানা ৭ খেলায় ৯ উইকেট নিয়ে আছেন ১২ নম্বরে এবং মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৭ খেলায় ৮ উইকেট নিয়ে আছেন ১৪ নম্বরে।

অর্থাৎ উইকেট শিকারে সেরা দশে আছেন রংপুর রাইডার্সের ৩ বোলার (আকিফ জাভেদ, খুশদিল শাহ ও শেখ মেহেদী)। আর সেরা ১৫-তে আছেন ৫ জন (আকিফ জাভেদ, খুশদিল, শেখ মাহদি, নাহিদ রানা ও সাইফউদ্দিন)।শুধু তাই নয়, দুর্বার রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদের (১৯ রানে ৭ উইকেট) পরে যে ৪টি সেরা বোলিং স্পেল রয়েছে, তার ৩টিই রংপুর রাইডার্সের ৩ বোলারের-শেখ মাহদি (৪/২৭), নাহিদ রানা (৪/২৭) ও আকিফ জাভেদের (৪/৩২)। ওপরের পরিসংখ্যান একটি বার্তা দিচ্ছে, রংপুর রাইডার্স কারো ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভরশীল দল নয়। দলটির হয়ে কেউ বা কিছু নির্দিষ্ট পারফরমারই শুধু নিয়মিত ভালো খেলছেন না। বা দলের সাফল্য গুটিকতক পারফরমারের ওপর নির্ভরশীল নয়। পুরো দল একটি ইউনিট হয়ে খেলছে।

ব্যাটিং ও বোলিংয়ে ৮ থেকে ৯ জন প্রায় ধারাবাহিকভাবে খুব ভালো বা অসাধারণ না খেললেও মোটামুটি পারফরম্যান্স দিচ্ছেন এবং সময়ের দাবি মেটাতে পারছেন। ব্যাটিং ও বোলিংয়ে জনচারেক ব্যাটার আর অন্তত ৫ বোলার ধারাবাহিকভাবে প্রায় নিয়মিত ভালো পারফরম করছেন বলেই টিম পারফরম্যান্স হচ্ছে রংপুরের। আর সেই টিম পারফরম্যান্সের সাথেই বাকিরা পেরে উঠছে না। রংপুরের জয়ের কেতন উড়ছেই। সোহানের দল এখনো দুর্দমনীয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: যে কারণে রংপুরের জয়রথ থামাতে পারছে না কেউ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির গড়া ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে—এমনই আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। অবসর-পরবর্তী জীবন নিয়ে মেসির দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে পর্তুগিজ...

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়, মনুমেন্তাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়—সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির খেলোয়াড়ি জীবনের শেষটা হয়ে থাকল আবেগঘন এক রাত।...

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে যখন বুয়েনস অ্যাইরেসে চলছে উৎসবের প্রস্তুতি, তখন ভিন্ন অভিজ্ঞতার কথা জানাচ্ছে প্রতিপক্ষ বেনিন। দীর্ঘ ভ্রমণ থেকে শুরু করে হোটেল, অনুশীলন সুবিধা...

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। বিদায়ী ম্যাচ সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রোববার বুয়েনস অ্যাইরেসে পৌঁছে এজেইজায় সতীর্থদের সঙ্গে...

৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড, বিশেষ ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ

৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড, বিশেষ ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
0

দেশের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০ জনকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা...

Next Post
যেখানে সেখানে কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক হোন

যেখানে সেখানে কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক হোন

সর্বেশষ

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ পেল টাঙ্গাইলের জিহাদ

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ পেল টাঙ্গাইলের জিহাদ

অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ পূর্বাহ্ণ
প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: প্রতিমন্ত্রী টুকু

প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
১১ মাসে কোরআন হিফজ সম্পন্ন করল ৮ বছরের মুগ্ধ

১১ মাসে কোরআন হিফজ সম্পন্ন করল ৮ বছরের মুগ্ধ

অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৮ অপরাহ্ণ
নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In