শনিবার, আগস্ট ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে মিলল একাধিক গোপন পথ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
রোহিঙ্গা ক্যাম্পে মিলল একাধিক গোপন পথ

রোহিঙ্গা ক্যাম্পে মিলল একাধিক গোপন পথ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য স্থাপিত কাঁটাতারের বেড়া কেটে একাধিক অবৈধ চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াতের পাশাপাশি ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বিভিন্ন এলাকায় কাঁটাতারের বেড়ার নিচের অংশ কেটে কিংবা পুরো অংশ সরিয়ে মানুষের চলাচলের জন্য পথ তৈরি করা হয়েছে। এসব পথ দিয়ে দিন-রাত উভয় সময়েই ক্যাম্পে প্রবেশ ও বের হওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়, ইয়াবা পাচার, অস্ত্র বহন, চুরি, ডাকাতি ও শিশু নিখোঁজের মতো অপরাধের ঘটনা বেড়েছে। অপরাধ সংঘটনের পর অনেক দুর্বৃত্ত দ্রুত কাঁটাতারের কাটা অংশ দিয়ে ক্যাম্পে ঢুকে পড়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও কাটা অংশ দিয়ে নিয়মিত যাতায়াতের অভিযোগ রয়েছে। এসব পথ বন্ধ না হলে স্থানীয়দের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা শুধু ক্যাম্পবাসীদের জন্য নয়, পুরো উখিয়া-টেকনাফ অঞ্চলের নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই কাঁটাতারের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার এবং যৌথ টহল জোরদারের প্রয়োজন রয়েছে।

উখিয়া অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই হবে না, এর কার্যকর রক্ষণাবেক্ষণ ও সার্বক্ষণিক নজরদারিও নিশ্চিত করতে হবে। অন্যথায় ইয়াবা পাচার ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত নিরাপত্তা বেড়া কেটে অবৈধ পথ তৈরি হওয়া উদ্বেগজনক। তিনি বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমনে পুলিশ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কাঁটাতারের বেড়া কেটে অবৈধ চলাচল বা অপরাধ সংঘটনের কোনো তথ্য পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্প ও আশপাশের এলাকায় নজরদারি এবং টহল আরও জোরদার করা হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইনশৃঙ্খলাইয়াবা পাচারউখিয়াউখিয়া-টেকনাফকক্সবাজারকাঁটাতারের বেড়ানিরাপত্তাপুলিশরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
0

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা...

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
0

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।...

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
0

হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার...

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
0

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫) নামে...

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
0

ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এই বাসগুলোর চালক, কন্ডাক্টর...

Next Post
হোসিয়ারি শ্রমিক হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

হোসিয়ারি শ্রমিক হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

সর্বেশষ

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ আজ

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ আজ

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ অপরাহ্ণ
জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In