শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

শিক্ষার্থী মনিরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নিরাপদ আবাসনের দাবিতে বিক্ষোভ, ৬ দফার স্মারকলিপি

জুলাই ২৬, ২০২৬ — শ্রাবণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৫ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
শিক্ষার্থী মনিরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নিরাপদ আবাসনের দাবিতে বিক্ষোভ, ৬ দফার স্মারকলিপি

শিক্ষার্থী মনিরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নিরাপদ আবাসনের দাবিতে বিক্ষোভ, ৬ দফার স্মারকলিপি

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনিরের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‎
‎শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে মনিরের সহপাঠী ও রংপুর ডিভিশনাল অ্যাসোসিয়েশনের (আরডিএ)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।
‎
‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা ছয়টি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— বিল্ডিং কোড লঙ্ঘন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট মেস মালিক ও পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে ফৌজদারি মামলা দায়ের, নিহত মনিরুজ্জামান মনিরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ২৪ ঘণ্টা কার্যকর ‘ওয়ান কল সার্ভিস’ চালু ও অ্যাম্বুলেন্স সেবার জবাবদিহিতা নিশ্চিত করা, ২৩ জুলাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, খাজা মেসে অবস্থানরত শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ আবাসনের ব্যবস্থা, ক্যাম্পাস-সংলগ্ন সব মেসের অবকাঠামোগত ও বৈদ্যুতিক নিরাপত্তা যাচাইয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন এবং অনিরাপদ মেসে শিক্ষার্থীদের বসবাস নিষিদ্ধ করা। পাশাপাশি ক্যাম্পাস-সংলগ্ন হোটেল ও খাবারের দোকানগুলোর খাদ্যের মান নিশ্চিত করতে নিয়মিত প্রশাসনিক তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনারও দাবি জানানো হয়।

‎শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

জ্ঞান-দক্ষতা-মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেকে যোগ্য করতে হবে

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

‎একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খাজা ছাত্রাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
‎
‎পরিদর্শন শেষে খাজা ছাত্রাবাসের মালিককে প্রক্টর কার্যালয়ে ডেকে আলোচনা করা হয়। এ সময় নিহত মনিরের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে মেস মালিকের সঙ্গে কথা হয়। মেস মালিক বিষয়টি বাস্তবায়নের জন্য দুই দিন সময় চান। আগামী সোমবার প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে ক্ষতিপূরণসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
‎
‎এদিকে, শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখা। সংগঠনটি এক বিবৃতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তি, মাভাবিপ্রবি শাখাও পৃথকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায়।
‎
‎উল্লেখ্য, গত ২৩ জুলাই রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খাজা ছাত্রাবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।
‎
‎এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, মনিরের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়; এটি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে নিরাপদ আবাসন নিশ্চিতসহ উত্থাপিত দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইসিটি বিভাগখাজা ছাত্রাবাসটাঙ্গাইলনিরাপদ আবাসনবিশ্ববিদ্যালয় সংবাদমনিরুজ্জামান মনিরমাভাবিপ্রবিমাভাবিপ্রবি মানববন্ধনশিক্ষা সংবাদশিক্ষার্থী মৃত্যু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জ্ঞান-দক্ষতা-মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেকে যোগ্য করতে হবে

জ্ঞান-দক্ষতা-মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেকে যোগ্য করতে হবে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ — আশ্বিন ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:২৯ অপরাহ্ণ
0

‘শুধু ভালো ফলাফল করলেই হবে না। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের...

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো...

মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন সরকারি বই উদ্ধার

মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন সরকারি বই উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত প্রায় এক টন সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় বই পাচারের অভিযোগে ইব্রাহিম হোসেন নামে এক...

টাঙ্গাইলের সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। একই ঘটনায় তাঁর ৮ বছরের মেয়ে সিদরাতুলও গুরুতর আহত হয়েছে বলে...

মাধ্যমিকের নন-ক্যাডার শিক্ষকদের পদোন্নতির উদ্যোগ

মাধ্যমিকের নন-ক্যাডার শিক্ষকদের পদোন্নতির উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
0

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডার সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ জন্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও...

Next Post
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ দায়িত্ব শুরু করছেন হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ দায়িত্ব শুরু করছেন হাফিজ উদ্দিন

সর্বেশষ

জ্ঞান-দক্ষতা-মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেকে যোগ্য করতে হবে

জ্ঞান-দক্ষতা-মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেকে যোগ্য করতে হবে

সেপ্টেম্বর ১৮, ২০২৬ — আশ্বিন ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:২৯ অপরাহ্ণ
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ অপরাহ্ণ
সাংবাদিকদের সামনে ফাইটারদের মুখোমুখি দাঁড় করিয়ে ব্যতিক্রমী পরিচয়

সাংবাদিকদের সামনে ফাইটারদের মুখোমুখি দাঁড় করিয়ে ব্যতিক্রমী পরিচয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৬ অপরাহ্ণ
পোল্ট্রি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

পোল্ট্রি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন সরকারি বই উদ্ধার

মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন সরকারি বই উদ্ধার

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In