রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সখীপুরে পরিত্যক্ত ছাত্রাবাসে দিনরাত চলে অসামাজিক কার্যকলাপ, উদ্বিগ্ন এলাকাবাসী

জানুয়ারি ২৫, ২০২২ — মাঘ ১২, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৭:৫২ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের” পুরাতন ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত।

আরও পড়ুন

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জীর্ণশীর্ণ টিনের ঘরের চারপাশে ঝোপঝাড় তৈরি হয়ে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।

ফলে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে পুরানো ওই ছাত্রাবাস।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মাদকসেবীরা তো হরহামেশাই যাতায়াত করে; ইদানিং জুয়াড়ি ও যৌনকর্মীদের আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে পরিত্যক্ত ওই ছাত্রাবাসটিতে।

এতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দূর করতে ২০০৭ সালে ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হয়।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও জমিদাতা শেখ হায়েত আলী সরকারের নাম অনুসারে ছাত্রাবাসের নাম দেওয়া হয় “হায়েত আলী ছাত্রাবাস”।

চালু থাকা অবস্থায় ওই ছাত্রাবাসে অষ্টম-দশম শ্রেণীর নিয়মিত ১৫০ থেকে ১৮০ জন শিক্ষার্থী বসবাস করত।

পরে সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পাকা ভবন নির্মাণ হলে ২০১৫ সালে পুরোনো ওই ছাত্রাবাসটি বন্ধ হয়ে যায়।

সেই থেকেই ছাত্রাবাসটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কলেজ কর্তৃপক্ষও এর কোনো রকম রক্ষণাবেক্ষণ করছে না।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র মুস্তাকিম মুস্তাক বলেন, স্কুল জীবনের গুরুত্বপূর্ণ দুটি বছর কেটেছে ওই ছাত্রাবাসে।

ওইখানে রয়েছে আমাদের কত শত সোনালী অতীত স্মৃতি! কিন্তু বর্তমানে ছাত্রাবাসের এই অবস্থা দেখে খুবই কষ্ট হয়।

তিনি আরও বলেন, গ্রামের কত শিক্ষার্থী আবাসিক সঙ্কটের কারণে শহরে থেকে পড়ালেখা করতে পারে না; অন্তত তাদের জন্য হলেও ছাত্রাবাসটি পুনরায় চালু করা উচিত বলে মনে করেন তিনি।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আহাদুল্লাহ মিয়া জানান, আমি দায়িত্বে থাকা অবস্থায় ওই ছাত্রাবাসটি খুব ভালোভাবেই দেখভাল করেছি, অবসর নিয়েছি ২০১৩ সালে; কিন্তু কি কারণে ছাত্রাবাসটি বন্ধ হয়েছে, আমি তা জানি না।

সংশ্লিষ্টদের বক্তব্য –

শিক্ষাপ্রতিষ্ঠানটির অন্যতম দাতা সদস্য শেখ হায়েত আলী সরকারের নাতী শেখ মোহাম্মদ হাসনাত জানান, আমার দাদার নামে প্রতিষ্ঠিত ছাত্রাবাসটি অজানা কারণেই বন্ধ হয়ে গেছে।

অযত্নে অবহেলায় দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে। ওই ঘরে এখন মাদকাসক্ত, জুয়াড়িদের আনাগোনাসহ নানা অসামাজিক ও অপকর্ম সংগঠিত হচ্ছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও সমাধান পাইনি।

ওই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ও জমিদাতা পরিবারের সদস্য হিসেবে আমি এর সংস্কার ও পুনরায় ছাত্রাবাসটি চালু করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান মুঠোফোনে বলেন, ওই ছাত্রাবাসটি পুনরায় চালু করার বিষয়ে আমাদেরও পরিকল্পনা রয়েছে।

কিন্তু আমাদের প্রতিষ্ঠানটি জাতীয়করণ হওয়ায় সরকারি কিছু বিধিনিষেধ রয়েছে; এ কারণে আমি ব্যক্তিগতভাবে কোন পদক্ষেপ নিতে পারি নাই।

আত্তীকরণ (অঙ্গীভূতকরণ) হওয়ার পর একটি প্রকল্পের মাধ্যমে ছাত্রাবাসটি পুনরায় চালু পরিকল্পনা রয়েছে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। শনিবার (৭...

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে...

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহিদ স্মৃতি...

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে...

Next Post

সখীপুরে ৫ম স্বামীর ঘরও ছাড়লেন গৃহবধু আশা

সর্বেশষ

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In