শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সরকারি খাতায় বন্ধ হওয়া ৭ ইটভাটায় চলছে উৎপাদন

জানুয়ারি ৮, ২০২৫ — পৌষ ২৫, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৬:২৬ অপরাহ্ণ
in সারাদেশ
A A
সরকারি খাতায় বন্ধ হওয়া ৭ ইটভাটায় চলছে উৎপাদন

সরকারি খাতায় বন্ধ হওয়া ৭ ইটভাটায় চলছে উৎপাদন

সরকারি নথিতে ঢাকার ধামরাইয়ের সাত ইটভাটা বন্ধ দেখালেও বাস্তবে চলছে উৎপাদন-বিক্রি। প্রকাশ্যে এসব ভাটায় কার্যক্রম চালাচ্ছেন মালিকরা। ইটভাটাগুলো হলো, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাহী ব্রিকস ও স্বর্ণ ব্রিকস (এমএলই-১ ব্রিকস) এবং সুয়াপুর ইউনিয়নের দেলধা এলাকার সততা ব্রিকস-৪ ও সততা ব্রিকস-৫ এবং পাশের হিরু এন্টারপ্রাইজ, সোহাগ ব্রিকস ও একে ব্রিকস। জানা গেছে, ২৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসন অভিযান চলিয়ে ওই সাত ইটভাটা বন্ধ করে দেন।

অভিযানের পর পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবৈধভাবে ভাটা পরিচালনা করে বায়ু দূষণ করায় দেলধা এলাকার সততা ব্রিকস-৪ ও সততা ব্রিকস-৫ ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একই কারণে দেলধা এলাকার হিরু এন্টারপ্রাইজ, সোহাগ ব্রিকস ও একে ব্রিকসসহ পাশের এলাকার মেসার্স মাহী এন্টারপ্রাইজ ও স্বর্ণ ব্রিকসের (এমএলই-১ ব্রিকস) কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে অভিযানের কয়েক দিন পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু মাহী ব্রিকসের সামনে ভাটাটির লাইসেন্স ও ছাড়পত্র বাতিলের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। ওই নোটিশে ইট বিক্রি ও উৎপাদন বন্ধ রাখতে বলা হয়।

আরও পড়ুন

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

পরিবেশ অধিদপ্তর থেকে সততা ব্রিকস-৪ ও সততা ব্রিকস-৫ ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলা হলেও গত রোববার দেলধা গিয়ে ভাটা দুইটিতে ইট পোড়াতে দেখা যায়। অথচ ভাটা দুটির ইট পোড়ানোর কোনো অনুমতি নেই বলে জানা যায়। সততা ব্রিকস-৪ ও সততা ব্রিকস-৫-এ কর্মরত শ্রমিকেরা জানান, পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি ভাটার চিমনির আংশিক ভেঙে দিয়েছিল। পরে তা মেরামত করে ইট পোড়ানো হচ্ছে। জানতে চাইলে ভাটা দুটির মালিক ওবায়দুর রহমান আলাল বলেন, অনেক টাকা লগ্নি করা হয়েছে। তাই নিরুপায় হয়ে ভাটা চালু করা হয়েছে। পাশের হিরু এন্টারপ্রাইজ, সোহাগ ব্রিকস ও একে ব্রিকসে গিয়েও ইট পোড়াতে দেখা যায়। জানতে চাইলে একে ব্রিকসের ব্যবস্থাপক হযরত আলী বলেন, আমাদের ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্সের মেয়াদ রয়েছে। শুধু ইট তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃত মাটি কাটার অনুমতি না থাকায় পরিবেশ অধিদপ্তর আমাদের ভাটার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। কিন্তু ভাটা চালু না রাখলেতো অনেক লোকসান গুনতে হবে। তাই ভাটার কার্যক্রম চালু রাখা হয়েছে। কুল্লা এলাকায় এমএলই ব্রিকস-১-এ গিয়ে ভাটাটিতে ইট পোড়ানোর পাশাপাশি কাঁচা ইট তৈরি ও ইট বিক্রি করতে দেখা যায়। ভাটার সামনে ভাটার কার্যক্রম বন্ধে জেলা বা উপজেলা প্রশাসনের কোনো নোটিশ পাওয়া যায়নি। জানতে চাইলে ভাটার ব্যবস্থাপক মোহাম্মদ লাভলু বলেন, আগে ভাটাটির নাম ছিল স্বর্ণ ব্রিকস এবং ওই নামে কাগজপত্র ছিল।

কয়েক বছর আগে স্থানীয় কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ভাটটি কিনে নেন। এরপর এর নাম দেওয়া হয় এমএলই-১ ব্রিকস। মোহাম্মদ লাভলু আরও বলেন, স্বর্ণ ব্রিকসের নামে যে লাইসেন্স ও ছাড়পত্র ছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। যা পরে নবায়ন করা হয়নি। এমএলই-১ নামে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু ছাড়পত্র ও লাইসেন্স পাওয়া যায়নি। একারণে গত ২৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। কিন্তু এক দিন পর থেকেই আমরা ভাটা চালাচ্ছি। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে কেন ইটভাটা পরিচালনা করছেন জানতে চাইলে মো. লাভলু বলেন, অন্যরাও মানছেন না, তাই আমরাও মানছি না। এমএলই-১ ব্রিকস থেকে কয়েকশ গজ দূরে মেসার্স মাহী এন্টারপ্রাইজ। ভাটাটির পরিবেশের ছাড়পত্রের মেয়াদও ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ইট পোড়ানোর অনুমতি ছিল। এরপরও পরিবেশ অধিদপ্তর গত ২৪ ডিসেম্বর অভিযান চালিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এরপর উপজেলা প্রশাসন ভাটার কার্যক্রম বন্ধ রাখতে নোটিশ ঝুলিয়ে দেয়। স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন মাহী ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দিলেও গোপনে ইট বিক্রিসহ ভাটার কার্যক্রম চালানো হচ্ছে। তবে মেসার্স মাহী এন্টার প্রাইজের মালিক মো. সোলাইমান হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ভাটার কার্যক্রম বন্ধ করার পর থেকে ইট বিক্রি ও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সোলাইমান হোসেন আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের অভিযানের কয়েক দিন পর উপজেলা প্রশাসন শুধু আমার ইটভাটার সামনে লাইসেন্স ও ছাড়পত্র বাতিলের নোটিশ ঝুলিয়ে দেয়। যে কারণ দেখিয়ে জেলা প্রশাসন আমার ইটভাটার লাইসেন্স বাতিল করেছে একই কারণ থাকার পরেও অন্য ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার পাশের মদিনা ব্রিকসের অবস্থান আবাসিক এলাকার মধ্যে। কিন্তু মদিনা ব্রিকসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি পরিবেশ অধিদপ্তরও ওই ভাটায় কোনো অভিযান চালায়নি। জানতে চাইলে ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, জেলা প্রশাসন থেকে মেসার্স মাহী এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে। তাই ভাটাটির কার্যক্রম বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

যেসব ইটভাটায় অনুমতি ছাড়া ইট পোড়ানো হচ্ছে এবং পরিবেশ অধিদপ্তর বন্ধ করে দেওয়ার পরেও তা চালু রাখা হয়েছে ওইসব ইটভাটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে ইউএনও মামনুন আহমেদ অনীক এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইলিয়াস মাহমুদ বলেন, অভিযোগ আমারাও পেয়েছি। যেসব ইটভাটার মালিক নির্দেশনা অমান্য করে ইট পোড়াচ্ছেন সেইসব ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধইটভাটাখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
0

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি ও ব্যবসায়ীদের ব্যয়সংকট নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনিক জটিলতা ও অতিরিক্ত খরচের বিষয়টি সামনে এনেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান...

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
0

স্বল্পমূল্যের অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র কিনে ব্যবহার করছেন অনেক পরিবার। কিন্তু এসব পাত্র তৈরিতে ব্যবহৃত বাতিল ধাতু থেকেই খাবারে ঢুকে পড়তে পারে বিষাক্ত সীসা। নতুন এক গবেষণায় দেখা গেছে,...

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল...

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪০২ জন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪০২ জন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
0

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা। অন্য দুজনের একজন সিলেট ও অপরজন খুলনা...

সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৯ অপরাহ্ণ
0

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি মানবপাচার,...

Next Post
আইফোনের মতো যে প্রযুক্তি–সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

আইফোনের মতো যে প্রযুক্তি–সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

সর্বেশষ

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In