সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সহকারি পুলিশ সুপারের বিরুদ্ধে স্ত্রী পেটানোর অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২২ — ভাদ্র ২৬, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

সহকারি পুলিশ সুপার রুবেল হকের  বিরুদ্ধে স্ত্রী পেটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে রুবেল হক নামের এক সহকারি পুলিশ সুপারের বিরুদ্ধে।

আরও পড়ুন

মির্জাপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

সখীপুরে নিখোঁজের চার দিন পর জঙ্গলে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

তিনি টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্টের স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেররশিয়া গ্রামের জারজিস আলী মধুর ছেলে।

এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা না নেওয়ায় রুবেলসহ চারজনকে আসামী করে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন নির্যাতনের শিকার ওই নারী।

আরো পড়ুন – টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আরেক আসামির কারাগারে মৃত্যু

নির্যাতনের ঘটনায় কোথাও সুবিচার না পেয়ে সিমি গত ৬ সেপ্টেম্বর টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সহকারি পুলিশ সুপার রুবেল হক, তার বাবা জারজিস আলী মধু, মা নাসিমা বেগম ও বোন নাসরিন খাতুনের নামে মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে জানা যায় –

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ মে নওগাঁ জেলার ধামইরহাট থানার চকযাদু গ্রামের আফজাল হোসেনের মেয়ে সায়মা সুলতানা সিমির সাথে সহকারী পুলিশ সুপার রুবেলের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই রুবেল যৌতুকের জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। রুবেল ও তার পরিবার ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন।

এ ঘটনায় সিমির পরিবার বিয়ের সময় ১০ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণ রুবেলকে দেয়।

এরপরেও রুবেল ও তার পরিবার সিমির উপর অত্যাচার ও নির্যাতন অব্যাহত রাখেন।

নারায়নগঞ্জ থাকাকালীন সময়ে ২০২১ সালের ১৮ আগস্ট শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করেন রুবেল।

আরো পড়ুন – ভূঞাপুরে সপ্তম শ্রেণীর হিন্দু ছাত্রীকে নিয়ে পালিয়েছে মাদরাসা শিক্ষক

এ ঘটনায় নারায়নগঞ্জ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে হয়। তখন বিষয়টি নারায়নগঞ্জের পুলিশ সুপারকেও জানান সিমি।

অভিযোগের বিষয়টি জানতে পেরে রুবেল সিমিকে আরও মারধর করেন।

সিমি ঢাকায় বসবাসরত তার বোনের বাসায় আসলেও সেখানে এসেও রুবেল তাকে মারধর করেন। এ ঘটনায় ৩১ অক্টোবর পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন সিমি।

এর কিছুদিন পর রুবেল টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বদলী হয়ে আসেন।

মহেড়া অফির্সাস কোয়াটারে থাকাকালীন সময়ে চলতি বছরের ১ মে সামান্য কথা কাটাকাটি নিয়ে ব্যাপক মারধর করেন।

শরীরের বিভিন্ন গোপন অংশে মারধর করেন যাতে তিনি কাউকেও দেখাতে না পারেন।

এছাড়াও মারধর করে সিমির হাত ভেঙে দেয়া হয়।

পুলিশ হাসপাতালে চিকিৎসা না নেয়ার জন্য চাপ প্রয়োগ করায় তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

তাকে ডির্ভোস দিয়ে চলে না যাওয়ায় দিনদিন পাশবিক নির্যাতনের পরিমাণও বাড়াতে থাকেন রুবেল।

এছাড়াও রুবেলের সাথে থাকতে হলে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

মহেড়া অফির্সাস কোয়ার্টারে রুবেলের বাবা, মা ও তার বোন থাকতো। তারাও রুবেলের সাথে মারধর করতেন।

তাদের নির্যাতনে মারাত্মক আহত হয়ে গত ৯ আগষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিমি চিকিৎসা নেন।

আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : আত্মসমর্পণকারী চার আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর

এর আগে গত ৩ জুলাই রুবেলের নির্মম নির্যাতনে শিকার হয়ে গুরুত্বর আহত হয়ে ৯৯৯ কল করেন।

পরে মির্জাপুর থানা থেকে উপ-পরিদর্শক মোশারফ হোসেন এসে ঘটনা তদন্ত করেন।

এসব ঘটনা তিনি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টকে জানান।

নির্যাতিতার বক্তব্য –

নির্যাতনের শিকার সায়মা সুলতানা সিমি বলেন, রুবেল প্রতারণা করে আমাকে বিয়ে করেছেন।

তিনি এর আগেও একাধিক বিয়ে করেছেন। সে পরকিয়ায় আসক্ত। আমার সামনেই সে অন্য মেয়ের সাথে চ্যাটিং করে।

বাধাঁ দিতে গেলেই ব্যাপক মারধর করে। ডির্ভোস দেয়ার জন্য প্রতিনিয়ত মারধর করেন এবং বলেন নিজে থেকে চলে না গেলে তোকে মেরে ফেলা হবে।

রুবেল ও তার প্রেমিকা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। যাতে তারা বিয়ে করতে পারে।

এরপরেও আমি সব সময়ই তার সাথে থেকে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। কোয়ার্টারে সবার সামনেই তারা আমাকে মারধর করত।

এছাড়াও সে দম্ভ করে বলে আমি পুলিশ অফিসার। আমার কিছুই হবে না।

এ ঘটনায় আমি গত ১ সেপ্টেম্বর মির্জাপুর থানায় মামলা করতে যাই। ওসি মামলা নিতে অপরাগতা প্রকাশ করে। পরে আদালতে মামলা দায়ের করি। আমার উপর যে নির্যাতন ও অত্যাচার হয়েছে এর সুষ্ঠ বিচার চাই।

মির্জাপুর থানার ওসির বক্তব্য –

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সায়মা সুলতানা সিমি নামের এক নারী একটি অভিযোগপত্র নিয়ে এসেছিলেন।

ঘটনাটি যেহেতু দাম্পত্য কলহের তাই আমি টাঙ্গাইল পুলিশ সুপারকে অবগত করি। তাকে মামলা গ্রহণের জন্য নিষেধ করা হয়নি।

আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য বলা হয়েছিলো।

আরো পড়ুন – সোহেল হাজারী কোন অথরিটিতে এমপি? জানতে চান হাইকোর্ট

নির্যাতিতার আইনজীবীর বক্তব্য –

সায়মা সুলতানা সিমির আইনজীবী মইদুল হোসেন শিশির বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সুপারের বক্তব্য –

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, থানায় মামলা নেওয়ার আগেই আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এছাড়া বিষয়টি নিয়ে ৮ সেপ্টেম্বর বসার তারিখ ছিল; কিন্তু সিমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৬ তারিখ মামলা করেছেন।

এ কারণে থানায় মামলা নেওয়া সম্ভব হয়নি। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খবরবাংলা২৪.কমটাঙ্গাইলের খবরপুলিশ সুপারস্ত্রীকে নির্যাতন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

মির্জাপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় রোববার ভুক্তভোগীর...

সখীপুরে নিখোঁজের চার দিন পর জঙ্গলে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সখীপুরে নিখোঁজের চার দিন পর জঙ্গলে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬ — ভাদ্র ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি...

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬ — ভাদ্র ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা বিএনপির বর্তমান সভাপতির পদ অবৈধ বলে দাবি করেছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। রোববার (২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

সখীপুরে অবৈধভাবে কেটে রাখা ৫৫ খণ্ড শালগজারির গুঁড়ি উদ্ধার

সখীপুরে অবৈধভাবে কেটে রাখা ৫৫ খণ্ড শালগজারির গুঁড়ি উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬ — ভাদ্র ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে কেটে রাখা ৫৫টি শালগজারি গাছের গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহারতা রামখা...

দেলদুয়ার-লাউহাটী-সাটুরিয়া ৩০০ কোটি টাকার প্রকল্পে স্থবিরতা, জনভোগান্তি চরমে

দেলদুয়ার-লাউহাটী-সাটুরিয়া ৩০০ কোটি টাকার প্রকল্পে স্থবিরতা, জনভোগান্তি চরমে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬ — ভাদ্র ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটী-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি উপজেলার মানুষ। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের টাঙ্গাইল অংশে ঠিকাদারের ধীরগতির কারণে নির্মাণকাজ...

Next Post

ভুলে যাওয়া এক নেতা শামছুল হক, মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

সর্বেশষ

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
দেশের বাজারে আজ সোনার ভরি কত?

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ পূর্বাহ্ণ
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
মির্জাপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

মির্জাপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In