বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সাগরে ভাসছে ৬০০ ‘গুদাম’, ছয় আমদানিকারকের জিম্মায় রোজার বাজার

জানুয়ারি ২৬, ২০২৬ — মাঘ ১৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:১৯ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
সাগরে ভাসছে ৬০০ ‘গুদাম’, ছয় আমদানিকারকের জিম্মায় রোজার বাজার

সাগরে ভাসছে ৬০০ ‘গুদাম’, ছয় আমদানিকারকের জিম্মায় রোজার বাজার

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

রমজান সামনে রেখে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ছয়টি বড় আমদানিকারক গ্রুপসহ একটি শক্তিশালী সিন্ডিকেট প্রায় ১০ লাখ টনের বেশি খাদ্যপণ্য নিয়ে ৬০০টিরও বেশি লাইটার জাহাজ মাসের পর মাস নদী ও সাগরে আটকে রেখে সেগুলোকে কার্যত ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করছে।

গভীর সমুদ্র থেকে নামানো গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনি নির্ধারিত ঘাটে খালাস না করে জাহাজেই মজুত রাখা হচ্ছে। এতে একদিকে যেমন লাইটার জাহাজের তীব্র সংকট দেখা দিয়েছে, অন্যদিকে রমজানের আগে বাজারে পণ্যের ঘাটতি ও দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের দামি মরিচ ‘চারাপিতা’

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের জট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে রেকর্ড ১৭৬টি মাদার ভেসেল নোঙর করে রয়েছে। এর মধ্যে ৬১টি জাহাজে রয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। বন্দর কর্তৃপক্ষ জানায়, অন্তত ১১০টি মাদার ভেসেল বন্দরের ভেতরে প্রবেশ করবে না, বরং গভীর সমুদ্র থেকেই লাইটার জাহাজে পণ্য স্থানান্তরের কথা ছিল। কিন্তু বাস্তবে এসব লাইটারের বড় অংশ পণ্য বোঝাই অবস্থায় আটকে থাকছে।

ছয় আমদানিকারকের দখলে ‘ভাসমান গুদাম’ সংশ্লিষ্ট সূত্র জানায়, আকিজ, নাবিল, টিকে, মেঘনা, সিটি ও বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি বড় আমদানিকারক প্রায় ৬০০ লাইটার জাহাজ পণ্যবোঝাই করে আটকে রেখেছে। এর মধ্যে আকিজ গ্রুপ একাই প্রায় ৮০টি লাইটার আটকে রেখেছে। এসব জাহাজে গম, চিনি, ভোজ্যতেল, সরিষা ও অন্যান্য পণ্য রয়েছে।

স্বাভাবিক সময়ে যেখানে একটি লাইটার জাহাজ ১৫ দিনের মধ্যে পণ্য খালাস করে নতুন ট্রিপে যাওয়ার কথা, সেখানে এখন অনেক জাহাজ ৩০–৪০ দিন ধরে ভাসমান গুদাম হয়ে আছে। এতে নতুন করে পণ্য খালাসের সক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে।

লাইটার সংকটে থমকে গেছে খালাস কার্যক্রম বন্দর সূত্র জানায়, ১৫ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কুতুবদিয়া চ্যানেলে ১০৮টি পণ্যবাহী জাহাজ অপেক্ষমাণ ছিল। এসব জাহাজে ছিল ৪৫ লাখ টনের বেশি পণ্য, যার মধ্যে বড় অংশই রমজানসংশ্লিষ্ট খাদ্যপণ্য।

লাইটার সংকটের কারণে যেখানে একটি মাদার ভেসেলের খালাস শেষ হতে ৭–১০ দিন লাগার কথা, সেখানে এখন সময় লাগছে ২০–৩০ দিন। ফলে বন্দরে জট বাড়ছে এবং বাজারে সরবরাহ ব্যাহত হচ্ছে।

কেন লাইটারেই গুদাম? সংশ্লিষ্টরা বলছেন, গুদামে পণ্য রাখলে সরকারি ও বেসরকারি সংস্থার নজরদারি থাকে। কিন্তু লাইটার জাহাজে পণ্য রাখলে মজুতের প্রকৃত চিত্র আড়ালে রাখা যায়। এতে কৃত্রিম সংকট তৈরি করে চাহিদার সময় দাম বাড়ানো সহজ হয়। রমজানের আগে একযোগে বিপুল পরিমাণ পণ্য এনে লাইটার সংকট তৈরি করাও পরিকল্পিত—এমন অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের কড়া নির্দেশ এই অবস্থায় নৌপরিবহন অধিদপ্তর ১৫ দিনের বেশি সময় ধরে পণ্যবোঝাই থাকা লাইটার জাহাজ দ্রুত খালাসের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট আমদানিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জরিমানা ও মামলা করা হবে বলে জানানো হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী বলেন, “ইচ্ছাকৃতভাবে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করলে নিয়মিত মামলা করা হবে। ইতোমধ্যে টাস্কফোর্স গঠন করা হচ্ছে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খাদ্যপণ্য আমদানিগম আমদানিচট্টগ্রাম বন্দরচিনি আমদানিডাল ও ছোলানিত্যপ্রয়োজনীয় পণ্যভাসমান গুদামরমজান বাজারলাইটার জাহাজ সংকটসয়াবিন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির...

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের দামি মরিচ ‘চারাপিতা’

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের দামি মরিচ ‘চারাপিতা’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
0

কুমিল্লায় শখের বসে চাষ হচ্ছে বিশ্বের অন্যতম দামি মরিচ ‘চারাপিতা’। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাণিজ্যিকভাবে চাষ হওয়া এই মরিচের প্রতি কেজির দাম ২৫ থেকে ৩০ হাজার মার্কিন ডলার...

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

বগুড়ার সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫০) নামে দুইবারের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ...

নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর...

ধর্ষণ মামলায় মেহেরপুরের আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, রায় শুনে আদালতে জ্ঞান হারালেন

ধর্ষণ মামলায় মেহেরপুরের আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, রায় শুনে আদালতে জ্ঞান হারালেন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬ — ভাদ্র ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন ওরফে কালুকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড...

Next Post
ঘাটাইলে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইলে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

সর্বেশষ

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In