রবিবার, মে ৩১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ইউএনও’র, শুনানি ১৪ এপ্রিল

এপ্রিল ৯, ২০২২ — চৈত্র ২৭, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ২:২৯ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

কলেজ ছাত্রীর সাথে অন্তরঙ্গ মূহুর্তে ইউএনও

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী।

আরও পড়ুন

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

এ বিষয়ে প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনের পাশাপাশি মো. মনজুর হোসেনেকে আইনি নোটিশও পাঠিয়েছেন।

অভিযুক্ত ইউএনও মো. মনজুর হোসেন (পরিচিতি নং-১৭৩০০) বর্তমানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগে যা জানা যায় –

স্থানীয় একাধিক সূত্র ও কলেজ ছাত্রীর লিখিত অভিযোগে জানা যায়, ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেন দায়িত্ব থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথোপকথনের মাধ্যমে ওই কলেজছাত্রীর সাথে ইউএনও’র পরিচয় হয়।

এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেন ওই কলেজ ছাত্রীকে উদ্দেশ্যমূলকভাবে তার বাসাইলস্থ সরকারি বাসভবনে নিয়ে যান।

খবরবাংলা

সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ করেন।

এরই মধ্যে একাধিকস্থান থেকে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব এলে ইউএনও মনজুর হোসেনের পরামর্শে তা প্রত্যাখ্যান করে দেওয়া হয়।

এক পর্যায়ে ওই কলেজ ছাত্রী ও ইউএনও মো. মনজুর হোসেন টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজের পাশে পাওয়ার হাউজের পেছনে একটি বাসা ভাড়া নিয়ে ভিন্ন পরিচয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন।

সেখানে তারা দুই মাস বসবাস করার পর বিয়ের মাধ্যমে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য ইউএনও’কে চাপ প্রয়োগ করতে থাকেন ওই কলেজছাত্রী।

এ সময় ইউএনও মো. মনজুর হোসেন ওই কলেজছাত্রীকে জানায়- তারা দুজন ভারতে ভ্রমণ শেষে দেশে ফিরে বিয়ে করবেন।

অভিযোগে আরো যা আছে –

২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে সরকারি গাড়িতে তারা বেনাপোল সীমান্ত দিয়ে চিকিৎসা ভিসায় ভারত যান; ওই বছরের ১২ অক্টোবর তারা ভারত থেকে দেশে ফিরে আসেন।

ভারতে অবস্থানকালে তারা অধিকাংশ সময় নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে; ভারতের হায়দারাবাদে হাসপাতালের কাছে একটি বাসা নিয়ে সেখানে অবস্থান করে তারা দুজনেই চিকিৎসা নেন।

ওই সময় কলেজছাত্রী ইউএনও’র পার্সোনাল ব্যাগ থেকে পাসপোর্ট বের করে জানতে পারেন ইউএনও মো. মনজুর হোসেন বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে।

ইউএনও’র কাছে এ বিষয়ে জানতে চাইলে বিয়ের বিষয়টি তিনি গোপন করেছেন বলে জানান।

কলেজ ছাত্রীর সাথে অন্তরঙ্গ মূহুর্তে ইউএনও

১২ অক্টোবর ভারত থেকে বাংলাদেশে আসার পর তারা যার যার বাড়িতে চলে যান।

পরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তারা আবার দেখা করেন এবং ইউএনও মো. মনজুর হোসেন পুনরায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের প্রস্তাব দেন।

কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ইউএনও মো. মনজুর হোসেন তাকে বিয়ে না করায় পুনরায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্ত কমিটি গঠন –

অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির পরিধি বা সদস্য সংখ্যা সম্পর্কে টাঙ্গাইল জেলা প্রশাসনের কেউ মুখ খুলতে রাজি হননি।

অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য –

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক বুলবুল হোসেন জানান, তিনি তৎকালীন বসের হুকুম পালন করেছেন।

কাজের অংশ হিসেবে তিনি ওই কলেজ ছাত্রীসহ তিন জনকে বেনাপোল সীমান্তে নিয়ে গেছেন।

এর আগেও ওই কলেজছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে একাধিকবার এসেছেন বলেও জানান তিনি।

খবর বাংলা

কলেজছাত্রী ও তার পরিবারের বক্তব্য –

প্রতারণার শিকার কলেজ ছাত্রী জানান, ইউএনও মো. মনজুর হোসেন তাকে বিয়ের প্রলোভন দিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে বসবাস করেছেন।

মনজুর হোসেন বিবাহিত হয়েও তিনি অবিবাহিত পরিচয় দিয়েছেন। তিনি সরল মনে তার কথা বিশ্বাস করেছেন। তিনি শুধু ব্যবহারই করেছেন- সামাজিক স্বীকৃতি বা স্ত্রীর মর্যাদা দেননি।

কলেজ ছাত্রীর মা জানান, ইউএনও মো. মনজুর হোসেন তার মেয়ের সাথে প্রতারণা করেছেন। একাধিক পাত্র পক্ষ বিয়ের প্রস্তাব পাঠালেও ইউএনও’র পরামর্শে তারা ফিরিয়ে দিয়েছেন।

এখন বিয়ের স্বীকৃতি না দেওয়ায় তারা সামাজিকভাবে হেয় হয়ে পড়েছেন। তার মেয়ে কলেজে যেতে পারছেনা। মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে; তিনি এর প্রতিকার চান।

অভিযোগের বিষয়ে ইউএনও মনজুর হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্টদের বক্তব্য –

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম জানান, ইউএনও মো. মনজুর হোসেন বাসাইল থেকে চলে যাওয়ার পর তাকে একদিন ফোন করে জানান, একটি মেয়ে তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে। বিষয়টি তিনি দেখার জন্য তাকে অনুরোধ করেন। তিনি ওই মেয়েটির সাথে কথা বলে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসনক (রাজস্ব) ও তদন্ত কমিটির সদস্য সোহানা নাসরিন জানান, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তদন্ত চলছে।

আগামি বৃহস্পতিবার (১৪ এপ্রিল)এর মধ্যে তদন্ত কমিটির শুনানি হওয়ার কথা রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইউএনওকলেজ ছাত্রীধর্ষণপ্রতারণাপ্রেমবিয়ের প্রলোভনমনজুর হোসেন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিখোঁজের সাত দিন পর রবিবার (৩১ মে) অটোরিকশা চালক আরিফ (২০)-এর মরদেহ সিরাজগঞ্জের যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।...

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

by নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ অপরাহ্ণ
0

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা। শনিবার উপজেলার...

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার”এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলা-এ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার...

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

মির্জাপুর কাঁচা বাজারের কয়েক কোটি টাকা মূল্যের পেরিফেরির জায়গা রাতের আধারে দখল করে ছাপড়াঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। গত বুধবার...

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
0

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন...

Next Post

পাচমোচন ও বিশ্ব শান্তি কামনায় যমুনা নদীতে মহাষ্টমীর গঙ্গাঁ স্নান

সর্বেশষ

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ অপরাহ্ণ
প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ অপরাহ্ণ
বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In