শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সুবিধা নিয়ে নয়, আত্মীয়রা নিজেদের যোগ্যতায় চাকুরি পেয়েছে – শাহজাহান আনসারী

ডিসেম্বর ২৩, ২০২০ — পৌষ ৯, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৮:৫৬ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শিক্ষা ও ক্যাম্পাস
A A

বিশেষ সংবাদদাতা : বিশেষ সুবিধা নিয়ে নয়- আত্মীয়রা নিজেদের যোগ্যতায় চাকুরি পেয়েছেন। নির্ধারিত তারিখের মধ্যেই দুই আবেদনকারী আমার কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। সেগুলো আমার কাছে ছিল; পরে কার্যালয়ে জমা করেছি।

আরও পড়ুন

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রতিষ্ঠানের গাছগুলো মরে যাচ্ছিল তাই নিয়ম অনুযায়ীই সেগুলো কেটেছি। কোন অনিয়ম-দুর্নীতির সাথে আমি আদৌ জড়িত নই।

কথাগুলো বলেন, আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।

তার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র মহাপরিচালকের কাছে দেয়া একটি অভিযোগকে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করে এইসব কথা বলেন।

এর আগে টাঙ্গাইল সদর উপজেলার আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতির নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে স্থানীয় অভিভাবক ওবায়দুল্লাহ মাউশি’র মহাপরিচালকের কাছে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগসমূহ –

* বৈশ্বিক মহামারী করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শাহজাহান আনছারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে; তার সহযোগী অভিভাবক সদস্য রতন মিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের বড় বড় ৬০টি গাছ কেটে বিক্রি করেন।

* শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠানের সভাপতি তার যেসব আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন তারা পাঠদানের প্রায় অযোগ্য।

ক্লাসে গিয়ে তারা শুধু মোবাইল ফোন ও গালগল্পে মেতে থাকেন। তারা কোন বছরই পাঠ্যক্রম শেষ করতে পারেন না।

* টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহজাহান আনছারী ২০০৯-২০১৬ সাল মেয়াদে স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।

সভাপতি থাকাকালে ২০১১-১২ সালে শাহজাহান আনছারী তার ভাতিজি রুবি আক্তারকে বিতর্কিত সার্টিফিকেটে (দারুল ইহসান ইউনিভার্সিটি), ভাতিজার স্ত্রী শামীমা আক্তার (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন), ভাগ্নের স্ত্রী আশা আক্তারকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেন।

২০১১ সালের মে মাসে হিসাব বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগে ৯ জন প্রার্থীর মধ্যে দেওয়ান মো. শামসউদ্দিন সর্বোচ্চ ৩৯ নম্বরধারী হিসেবে নিয়োগ পান।

যোগদানের পর তিনি অন্যত্র চলে যাওয়ায় বিজ্ঞপ্তি ছাড়া একই তারিখে নিয়োগসিটে জালিয়াতির মাধ্যমে একই পদে ১ম, ২য় ও ৩য় না হলেও শফিকুল ইসলাম নামে এক আত্মীয়কে নিয়োগ দেন।

ওই নিয়োগে প্রতিষ্ঠানের সভাপতি ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তার করে চরম অনিয়ম করেছেন।

* টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ২০১৯ সালে ওই প্রতিষ্ঠানে পুনরায় সভাপতি নির্বাচিত হন।

ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নির্ধারিত তারিখের মধ্যে বিভিন্ন পদে ২৩ জন প্রার্থীর আবেদন জমা পড়ে।

কিন্তু সভাপতি শাহজাহান আনছারী তার আত্মীয়দের নিয়োগ দিতে; বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্ধারিত তারিখের দুইদিন পর প্রভাব খাটিয়ে তার ভাগ্নের স্ত্রী ও ভাগ্নের মেয়ের আবেদনপত্র জমা করেন।

কর্তৃপক্ষের বক্তব্য –

আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান খোকন জানান, তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন; তাই তিনি সব কিছু জানেন না বলে এড়িয়ে যান।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিনুল ইসলাম জানান, বিজ্ঞপ্তিতে দেওয়া তারিখের পর প্রার্থীদের আবেদন গ্রহণের কোন নিয়ম নেই।

প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়টি তিনি অভিযোগ দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অনিয়মআবেদা খানমদুর্নীতিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের পর নোয়াখালীতে সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ মিললো

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ অপরাহ্ণ
0

উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিং তৈরিতে নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার এবং নিম্নমানের কাজের অভিযোগ উঠার পর তার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় সরকার...

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে সদর থানাধীন...

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবারও অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা...

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আশেকপুর এলাকায় মহাসড়কসংলগ্ন একটি ফিলিং স্টেশনে সুরমান রেজা নামে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর দুপুর...

একাদশে ভর্তি শুরু, ২২ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে ভর্তি

একাদশে ভর্তি শুরু, ২২ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে ভর্তি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আজ রোববার থেকে শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষার্থীরা জানতে পেরেছেন, কোন কলেজে ভর্তির...

Next Post
ঘাটাইলে লাল মাটি কাটার মহোৎসব

ঘাটাইলে লাল মাটি কাটার মহোৎসব

সর্বেশষ

একটা গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়-প্রতিমন্ত্রী টুকু

একটা গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়-প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২৬, ২০২৬ — আশ্বিন ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৩ পূর্বাহ্ণ
প্রয়াত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

প্রয়াত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সেপ্টেম্বর ২৫, ২০২৬ — আশ্বিন ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ

নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ

সেপ্টেম্বর ২৫, ২০২৬ — আশ্বিন ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
গলফে নতুন মাত্রা, বসুন্ধরায় চালু হলো অত্যাধুনিক সুপার গলফ

গলফে নতুন মাত্রা, বসুন্ধরায় চালু হলো অত্যাধুনিক সুপার গলফ

সেপ্টেম্বর ২৫, ২০২৬ — আশ্বিন ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In