রবিবার, আগস্ট ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home চাকরী

৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৭ম কামরুল

ডিসেম্বর ২৭, ২০২৩ — পৌষ ১৩, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
in চাকরী, শীর্ষ সংবাদ
A A

৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৭ম কামরুল

বিশেষ প্রতিবেদক : প্রত্যেক মানুষের কিছু স্বপ্ন থাকে, কিন্তু খুব কম মানুষই আছে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে। সঠিক পরিকল্পনা, সুনির্দিষ্ট লক্ষ্য এবং কঠোর পরিশ্রম করলে যেকোন মানুষই সফলতা অর্জন করতে পারে। এর প্রকৃষ্ট উদাহরণ টাঙ্গাইলের কৃতি সন্তান মো. কামরুল ইসলাম। তিনি ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে ৭ম স্থান অধিকার করেছেন।

আরও পড়ুন

নাগরপুরে ১৩ বছরেও নতুন ভবনের দেখা মেলেনি সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মাভাবিপ্রবিতে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর ‘ইনসেপশন ২০২৬’ অনুষ্ঠিত

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৭ম স্থান অধিকার করেছেন রুয়েটের সাবেক এই শিক্ষার্থী মো. কামরুল ইসলাম।

মো. কামরুল ইসলাম টাঙ্গাইল পৌর শহরের কাগমারা মেছের মার্কেট এলাকার মো. রফিকুল ইসলাম এবং কাঞ্চনমালা দম্পতির সন্তান।

শিক্ষাজীবন

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিবিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৮ সালে স্নাতক সম্পন্ন করেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি।

এছাড়া তিনি ২০১৩ সালে টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় এবং ২০১১ সালে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫.০০ পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

আরও পড়ুন- টাঙ্গাইলে মিছিলে গুলির ঘটনায় দুজন রিমান্ডে, গ্রেপ্তার আরও ৩

এছাড়া তিনি ২০০৫ সালে টাঙ্গাইল সদরের চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা জীবন সম্পন্ন করেন।

মো. কামরুল ইসলামের এটি ছিল দ্বিতীয় বিসিএস পরীক্ষা।

এর আগে ৪১ তম বিসিএসেও তিনি রেলওয়ে প্রকৌশল ক্যাডারে সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

বিসিএসে সফল হওয়ার পেছনের কারণ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে তার প্রথম কর্মজীবন শুরু হয়।

সেই চাকরি করা অবস্থায়ই তিনি অনুভব করেন যে, প্রশাসন ক্যাডারই একমাত্র ক্যাডার যেখানে একদম প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্যে থেকে কাজ করার সুযোগ রয়েছে।

এরপর থেকেই শুরু হয় তার বিসিএস পরীক্ষার প্রস্ততি। চাকরির পাশাপাশি বিসিএস প্রস্তুতিটা সঠিকভাবে নিতে না পারায় এক পর্যায়ে চাকরি ছেড়ে বাড়িতে চলে অসে।

এরপর দিন-রাত পরিশ্রম করে বিসিএস প্রস্ততি শুরু করে। পরিশ্রমের ফলশ্রুতিতে তিনি আজ ৪৩তম বিসিএসে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

শুধু তাই নয় প্রশাসন ক্যাডারে ৭ম স্থানও অর্জন করেছেন তিনি।

বিসিএসে সফল হওয়ার নেপথ্যের গল্প জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বই পড়তে প্রচুর পছন্দ করি।

শ্রদ্ধেয় আকবর আলী খান, ড. মোহাম্মদ আমিন স্যারদের বই পড়ে প্রশাসন ক্যাডারে আসার অনুপ্রেরণা পাই।

প্রতিদিন পড়তাম। খুব বেশি পড়ি নি। প্রতিদিন একটা টার্গেট নিতাম যে এতটুকু আজ পড়বো।

এইজন্য যদি ১২ ঘন্টা লাগে তাই পড়তাম, এক ঘন্টা লাগলে এক ঘন্টাই। গড়ে দিনে ৫ থেকে ৬ ঘন্টার মতো হতো।

আল্লাহর রহমতে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি যাতে করে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি এজন্য সকলের দোয়া চাই।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৪৩তম বিসিএসপ্রশাসন ক্যাডারমো. কামরুল ইসলাম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে ১৩ বছরেও নতুন ভবনের দেখা মেলেনি সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

নাগরপুরে ১৩ বছরেও নতুন ভবনের দেখা মেলেনি সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৩ সালে সরকারিকরণ হলেও দীর্ঘ ১৩ বছরেও একটি নতুন একাডেমিক ভবনের দেখা মেলেনি। প্রয়োজনীয় অবকাঠামোর...

মাভাবিপ্রবিতে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর ‘ইনসেপশন ২০২৬’ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর ‘ইনসেপশন ২০২৬’ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল কর্তৃক ইন্সেপশন-২০২৬ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০১ আগস্ট ২০২৬ (শনিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক...

সরকার সারাদেশের রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে প্রতিমন্ত্রী শরীফুল আলম

সরকার সারাদেশের রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে প্রতিমন্ত্রী শরীফুল আলম

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৪ পূর্বাহ্ণ
0

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেছেন, ‘সরকার বন্ধ থাকা কল কারখানা নতুন করে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। টাঙ্গাইল কটন মিলও কোন প্রক্রিয়ায় চালু করা যায়...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৩ পূর্বাহ্ণ
0

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল সদর উপজেলা একাদশ। শনিবার (১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ...

লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৬ — শ্রাবণ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
0

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব...

Next Post

নির্বাচন বর্জনে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে জেলা মহিলা দল

সর্বেশষ

ডেভিড ইমন ও পাঁচ সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেভিড ইমন ও পাঁচ সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাইয়ের কাজ চলছে : মিয়ানমারের রাষ্ট্রদূত

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাইয়ের কাজ চলছে : মিয়ানমারের রাষ্ট্রদূত

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৯ অপরাহ্ণ
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা জারি

পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা জারি

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In