রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

১০ মাসে তিন পদে অধিষ্ঠিত এমপি কন্যা জাকিয়া!

আগস্ট ৮, ২০২৩ — শ্রাবণ ২৪, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

১০ মাসে তিন পদে অধিষ্ঠিত এমপি কন্যা জাকিয়া!

নিজস্ব প্রতিবেদক: ১০ মাসে পেয়েছেন আওয়ামী লীগের তিনটি পদ। বাবা ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য।

আরও পড়ুন

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছাত্রজীবনে কখনো রাজনীতি না করলেও বাবার কারনেই পেয়েছেন আওয়ামী লীগের তিনটি পদ।

আরো পড়ুন – উচ্চ আদালতেও বড়মনির জামিন স্থগিত, ডিএনএ পরীক্ষার নির্দেশ

এমনটাই মনে করছেন স্থানীয় রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ।

বলছিলাম টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা জাকিয়া ইসলামের কথা।

সর্বশেষ সোমবার (৭ আগস্ট) রাতে ঘোষিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে তিনি সদস্যপদ লাভ করেছেন।

এই ১০ মাসে তিনি হয়েছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

অবশ্য বাবা সংসদ সদস্য হওয়ার পর তিনি উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ লাভ করেন।

সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মেয়ে হওয়ায় সহজেই তিনি এ পদগুলো পেয়েছেন বলে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

কেউ কেউ সহজেই একাধিক পদ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানা নেতিবাচক মন্তব্য করেছেন।

আরো পড়ুন – বাসাইল পৌরসভায় নৌকার যুগ শেষ, গামছার আমল শুরু

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন অভিযোগ করেন, সংসদ সদস্য কন্যা জাকিয়া ইসলাম জীবনে কখনো ছাত্রলীগের রাজনীতি করেননি।

তাঁর বাবা ২০১৫ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়।

রাজনীতির পূর্ব অভিজ্ঞতা বা কোন সম্পৃক্ততা না থাকলেও বাবার খুঁটির জোরে ২০১৯ সালে জাকিয়া ইসলাম সখীপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এরপর ২০২২ সালের ৩০ অক্টোবর জাকিয়া ইসলাম জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর সাত মাস পর গত ৫ মে ঘোষিত কমিটিতে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ পান।

আবার এর সোয়া তিন মাস পর গতকাল জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য পদ পেয়েছেন।

সংসদ সদস্যের কন্যা বলে গত ১০ মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনটি পদ পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

স্থানীয় নেতাদের বক্তব্য

সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম শফি ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি।

আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম।

এরপরও উপজেলা ও জেলা আওয়ামী লীগের কোথাও আমার স্থান হয়নি।

সংসদ সদস্যের অনুসারী না হওয়ায় আমাকে পদ বঞ্চিত করা হয়েছে।

অথচ সংসদ সদস্যের মেয়ে, ভাই, ভাগ্নেসহ এক ডজন আত্মীয় পদ পেয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা শরীফ বলেন, বাবা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য হওয়ার ক্ষমতা বলে জাকিয়া ইসলাম সহজে আওয়ামী লীগের চারটি পদ ভাগিয়ে নিয়েছেন। এটা ক্ষমতার অপব্যবহার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয় বলেন, ছাত্রজীবনে জাকিয়া ইসলাম কখনো ছাত্রলীগ করেছেন এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

অথচ বাবা সংসদ সদস্য হওয়ায় রাতারাতি তিনি চারটি পদ দখলে নিয়েছেন। অথচ যারা ত্যাগী তাদের অনেকেই পদ বঞ্চিত হয়েছেন।

পদ পাওয়া এমপি কন্যার বক্তব্য

এ প্রসঙ্গে সংসদ সদস্য কন্যা জাকিয়া ইসলাম ফোনে বলেন, বাবার জন্য নয়, আমি আমার যোগ্যতা বলেই এসব পদ পেয়েছি। নিন্দুকেরা সারা জীবনই সমালোচনা করবেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গাইল-৮ (সখীপুর বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম কমিটির ভালো-মন্দ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১০ মাসে আওয়ামী লীগের তিন পদএমপি কন্যা জাকিয়া ইসলামজোয়াহেরুল ইসলামটাঙ্গাইল জেলা আওয়ামী লীগ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ধলাপাড়া সড়কের ঘাটাইল উপজেলার দেউপাড়া ইউনিয়নের কেরানীবাড়ী চৌরাস্তায় গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ আগস্ট) বিকালে মাদকের বিস্তার ও চুরি রোধ এবং রাতে শান্তিতে ঘুমানোর...

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-শ্যামল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি...

ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
0

জীবনের কাছে ফিরতে চেয়েছিলেন তিনি। দীর্ঘ দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে হারিয়েছেন একটি পা-ও। তবুও স্বপ্ন দেখতেন ক্লাসরুমে ও সহপাঠীদের মাঝে ফেরার। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই...

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ দুর্নীতির অভিযোগ, কেলেঙ্কারি ধামাচাপার তৎপরতা

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ দুর্নীতির অভিযোগ, কেলেঙ্কারি ধামাচাপার তৎপরতা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় চালককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। তবে এই ঘটনার পর চালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা...

বাসাইলে কাশিল পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সাজ্জাদ, সম্পাদক কাদের

বাসাইলে কাশিল পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সাজ্জাদ, সম্পাদক কাদের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মীর সাজ্জাদ হোসেনকে সভাপতি এবং আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।...

Next Post

ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন ফুটবলার কৃষ্ণা রাণী

সর্বেশষ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
বার্সেলোনায় যাওয়ার নাটকের মাঝে অনুশীলনে ফিরলেন হুলিয়ান আলভারেজ

বার্সেলোনায় যাওয়ার নাটকের মাঝে অনুশীলনে ফিরলেন হুলিয়ান আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
মদ খেয়ে ২ যুবককে ডাকেন সেই তরুণী : পুলিশ

মদ খেয়ে ২ যুবককে ডাকেন সেই তরুণী : পুলিশ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In