শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আইন আদালত

টাঙ্গাইলে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

অক্টোবর ১২, ২০২৩ — আশ্বিন ২৭, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৬:১৭ অপরাহ্ণ
in আইন আদালত, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

আদালত  প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

তাহসিফ সাউরি হত্যা মামলা: দীপের আবারও দুই দিনের রিমান্ড

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরা সবাই সাবেক ছাত্রলীগ নেতা মো. নাছির ও মো. পিয়াসের উপর হামলার মামলার আসামি।

আরো পড়ুন – দলীয় মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

মামলা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগদা শিমলা ইউনিয়ন বিএনপি একটি মিছিল বের করে।

মিছিলটি পাগলা বাজার এলাকায় পৌঁছলে সেখানে নগদা শিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. নাছির ও হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. পিয়াসের উপর হামলা ঘটনা ঘটে।

এতে তারা দুইজন গুরুতর আহত হন। এসময় তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

ঘটনার পর ২ সেপ্টেম্বর নাছির উদ্দিন বাদি হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী ওমরাও খান দিপু জানান, মামলার আসামিরা গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।

চার সপ্তাহ পর তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার ৪০ জন টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

যাদের কারাগারে পাঠানো হয় –

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- নগদা শিমলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি কিসলু মিয়া, সহ-সভাপতি মহর আলী, যুগ্ম-সম্পাদক খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, সদস্য মেছের আলী, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, আরশেদ আলী, জাফর আলী, রফিকুল ইসলাম, বাবুল ফকির, সোহরাব হোসেন।

আরো পড়ুন – বড় মনির নন, তাহলে কে এই শিশুটির পিতা?

১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক লাবু মিয়া।

৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোয়াজ আলী, সাধারণ সম্পাদক খালেক খাঁ।

৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান।

৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক মোজাম্মেল ফকির।

ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ ও সদস্য লাভলু মিয়া, মনি।

নগদা শিমলা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আইয়ুব খান।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম খান, যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ।

১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন। ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রবিউল, ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্বাস আলী।

ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মফিজুল হক; ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সোনা মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আয়নাল মিয়া ও শ্রমিক নেতা শেখ ফরিদ।

২ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি কামাল হোসেন ও উপজেলা জিয়া মঞ্চের আহবাক বাদল মিয়া।

দুই দলের নেতৃবৃন্দের বক্তব্য –

নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলী ওরফে সাগর জানান, ছাত্রলীগের সাবেক দুই নেতার উপর হামলার ঘটনায় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী জড়িত নয়।

ষড়যন্ত্রমূলকভাবে তাদের মামলায় জড়ানো হয়েছে।

আরো পড়ুন – নিজ আসনের দলীয় অখন্ডতা ধরে রাখতে পারেন নি কৃষিমন্ত্রী

নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল জানান, হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক নেতা মো. নাছির ও পিয়াসের উপর বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছিলো।

তারা ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। এখনও বাসায় থেকে তাদের চিকিৎসা নিতে হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, গত ২ সেপ্টেম্বর গোপালপুর থানায় একটি গায়েবী ও মিথ্যা মামলায় গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন ওই নেতাকর্মীরা।

চার সপ্তাহ পর তাদের বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

কিন্তু আজ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসময় তিনি আরো বলেন, একতরফা নির্বাচন করার জন্য আওয়ামী লীগ নানান ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে গোপালপুরের বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবী ও মিথ্যা মামলা দেয়া হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কারাগারেনেতাকর্মীবিএনপি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
0

জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

তাহসিফ সাউরি হত্যা মামলা: দীপের আবারও দুই দিনের রিমান্ড

তাহসিফ সাউরি হত্যা মামলা: দীপের আবারও দুই দিনের রিমান্ড

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
0

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।...

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি...

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির...

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত...

Next Post

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সঙ্গে আপসের সুযোগ নেই : কৃষিমন্ত্রী

সর্বেশষ

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In