রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সখীপুরে সাবেক ও বর্তমান সাংসদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ

মে ৪, ২০২৪ — বৈশাখ ২১, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১:২০ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
সখীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ
সখীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

বর্তমান সংসদ সদস্যের অনুসারী জাকারিয়া সজীব বাদী হয়ে ঘটনার দিন রাতে সখীপুর থানায় ২০ জনকে আসামি করে অভিযোগ দেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

অন্যদিকে সাবেক সংসদ সদস্যের সহোদর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বাদী হয়ে গত সোমবার ২৫ জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে দ্রুত বিচার আইনে পাল্টা মামলা করেছেন।

আরো পড়ুন – মৃত্যুর ঘণ্টাখানেক আগে ইশারায় মেয়ে ও জামাতার নির্যাতনের বর্ণনা দিলেন শতবর্ষী বৃদ্ধ

ঘটনার ছয়দিন পর ১ মে মামলা দুটি সখীপুর থানায় নথিভূক্ত (রেকর্ড) করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারে বর্তমান ও সাবেক সংসদ সদস্য সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হন।

যা ঘটেছিল –

পুলিশ জানায়, উপজেলার জেলখানা মোড়ে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় গত ১৮ এপ্রিল উপজেলা আওয়ামী লীগ একটি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে বর্ধিত সভা করেন।

ওই সভা শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক রাত সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা ঝুলানো হয়।

১৯ এপ্রিল বিকেলে ওই কার্যালয়ের পেছনের আস্তাকুঁড়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের একটি ছবি পড়ে থাকতে দেখা যায়।

সাবেক সংসদ সদস্যের অনুসারী কয়েকজন ওই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এই ঘটনার প্রতিবাদে সাবেক সংসদ সদস্যের অনুসারীরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সখীপুর তালতলা চত্বরে একটি প্রতিবাদ সভা আহ্বান করে।

এদিকে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠিত বিএপিপিডি কমিটিতে সদস্য এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংসদীয় কমিটিতে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সদস্য মনোনীত হয়।

আরো পড়ুন – টান টান উত্তেজনার মধ্যে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত

সেই উপলক্ষে একই দিনে একই স্থানে সকাল সাড়ে ১০টায় একটি আনন্দ মিছিল বের করেন তার অনুসারীরা।

পরে সাবেক সংসদ সদস্যের অনুসারীরা নয় কিলোমিটার দূরে উপজেলার নলুয়া বাজারে প্রতিবাদ সভা স্থানান্তর করেন।

বেলা ১২টার দিকে উপজেলার নলুয়া বাজারে একপক্ষ প্রতিবাদ সভা ও অপরপক্ষ আনন্দ মিছিল বের করে।

পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের সাংবাদিকসহ ১৫ জন আহত হন।

সাবেক সংসদ সদস্যের অনুসারী যারা মামলার আসামি হয়েছেন তারা হচ্ছেন- সাবেক সংসদ সদস্যের সহোদর যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান; সাবেক সংসদ সদস্যের ভাগ্নে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ; জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক খন্দকার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান লিটনসহ ২০ জন।

বর্তমান সংসদ সদস্যের অনুসারী যারা আসামি হয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল; সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শামীম সহ ২৫ জন।

দুই মামলার বাদিদের কথা –

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের সহোদর আতিকুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সাবেক এমপির ছবি আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশ সখীপুরে বাঁধা পেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নলুয়াতে চলে আসি।

সেখানেও তারা আমাদের ওপর হামলা করে।

তিনি দাবি করেন তাদের পক্ষে কমপক্ষে আটজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নিরাপত্তা না পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

আরো পড়ুন – প্রেমের টানে ঘর বাঁধতে এসে আইনের আওতায় দুই মাদরাসা ছাত্রী

বর্তমান সংসদ সদস্যের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল বলেন, আমরা পৃথক স্থানে আনন্দ মিছিল করতে গেলে সেখানে আমাদের ওপর সাবেক সংসদ সদস্যের অনুসারীরা হামলা করে।

এতে আমি সহ আমাদের কমপক্ষে ৬-৭ জন নেতাকর্মী আহত হন।

পুলিশের বক্তব্য –

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, উভয় মামলা আজ থানায় নথিভুক্ত হয়েছে।

একপক্ষের ২০ জন ও অন্যপক্ষে ২৫ জনকে আসামি করা হয়েছে। উভয় মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অনুসারীবর্তমানসখীপুরসংঘর্ষসাবেকসাংসদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি মো. সেলিম রেজা (৪৭)। তার বাড়ি রাজশাহী জেলায়। র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের...

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

দেশে চলমান অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দলের...

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ সহজে আর কোনো গণঅভ্যুত্থানে অংশ নেবে না। তার মতে, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান...

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা...

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল...

Next Post

মির্জাপুরে রাতের আঁধারে সেচ পাম্প শ্রমিককে কুপিয়ে হত্যা

সর্বেশষ

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In